স্ত্রীর মহর মাফ করার শর্তে খুলা করা যাবে কি
প্রশ্ন (৮৪২৫) : জনৈকা মহিলা তার স্বামীর সাথে খুলা করতে চাচ্ছে। স্বামী শর্ত দিয়েছে তার মোহর মাফ করে দিতে হবে। প্রশ্ন হল, স্বামীর জন্য কি এমন করা জায়েয হবে?
প্রশ্ন
জনৈকা মহিলা তার স্বামীর সাথে খুলা করতে চাচ্ছে। স্বামী শর্ত দিয়েছে তার মোহর মাফ করে দিতে হবে। প্রশ্ন হল, স্বামীর জন্য কি এমন করা জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি স্ত্রীর দোষের কারণে খুলা হয়ে থাকে তাহলে মোহর মাফ করার শর্ত করা জায়েয হবে। অন্যথায় জায়েয হবে না।
যুহরী (রহ). থেকে বর্ণিত, তিনি বলেন, স্বামীর জন্য তার স্ত্রী থেকে তালাকের বিনিময়ে কোনো কিছু নেওয়া তখনি বৈধ হবে যখন স্ত্রীর অবাধ্যতার কারণেই স্বামী তাকে তালাক দিয়ে থাকে। [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ১১৮১৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19617&preview=true
← পূর্ববর্তী
স্ত্রীর বাবা স্বতঃস্ফূর্তভাবে উপহার দিলে কি নেওয়া যাবে
পরবর্তী →