আধুনিক মাসায়েল

লেনদেন সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২২১৬) : কিছুদিন আগে আমি ওয়ালটনের একটি ফ্রিজ ক্রয় করি। তখন ওয়ালটনের একটি ছাড় চলছিল। (এখনও চলছে) এর নাম হল ক্যাশভাউচার। ফ্রিজ ক্রয়ের পর নিয়ম অনুযায়ী আমি দোকানে লাগানো ওয়ালটনের বারকোডের উপর মোবাইল ফোন স্ক্যান করে নাম দেওয়ার পর আমার ফোনে সাতশত টাকা চলে আসে। টিভি, ফ্রিজ, এসিসহ নির্দিষ্ট কিছু পন্যে ওয়ালটন ক্রেতাদের এ সুবিধা দিচ্ছে। তাদের লিফলেট অনুযায়ী এবং দোকানীদের কথা অনুযায়ী ৩০০ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত ক্রেতারা এ সুবিধা পেয়ে থাকে। তবে এ টাকা ঐসব দোকান থেকে নগদ ওঠানো যায় না। বরং ওয়ালটনেরই অন্য কোনো পণ্য কিনলে ঐ পরিমাণ টাকা কম নেওয়া হয়। তাই আমিও ঐ সাতশত টাকার সাথে আরো কিছু টাকা দিয়ে একটি আয়রন ক্রয় করে ফেলি। মুহতারামের কাছে জানতে চাই, ক্রেতাদের জন্য ওয়ালটন ক্যাশভাউচারের নামে যা দিচ্ছে তা নেওয়া জায়েয হবে কি না? আর আমি যে ঐ টাকা দিয়ে আয়রণ ক্রয় করেছি তা জায়েয হবে কি না? দয়া করে সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন।

ইসলামে পেনশন স্কিমের বিধান কী?

প্রশ্ন (১২১৫৬) : আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) কর্মরত ছিলাম। বর্তমানে অবসরপ্রাপ্ত। বিএডিসির কর্মকর্তা/কর্মচারীদের গ্রাচ্যুটি ও প্রভিডেন্ট-এর সুবিধা প্রদান করা হয়। তাই, জানতে চাই গ্রাচ্যুটি/প্রভিডেন্ট ফান্ড হতে প্রাপ্ত অর্থ পেনশন স্কিম (সঞ্চয়পত্র)-এ রাখা যাবে কি না? পেনশন স্কিমের সুবিধা হল, পঞ্চাশ লক্ষ টাকা জমা রাখলে প্রতি তিন মাস পর পর পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় এবং মূল অর্থ অক্ষত থাকে। উল্লেখ্য, সরকারের জাতীয় স্কেলভুক্ত কর্মকর্তা/কর্মচারীরাই শুধু পেনশন স্কিম (সঞ্চয়পত্র)-এ টাকা লগ্নি করতে পারে।

লাইফ ইন্সুরেন্স কি শরীয়তে নিষিদ্ধ?

প্রশ্ন (১২১৫৫) : আমি একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানির এজেন্ট। আমি এখানে মানুষকে দিয়ে ডিপিএস করাই। কোম্পানি তা থেকে আমাকে কিছু কমিশন দেয়। আমার জানার বিষয় হল, এখান থেকে যে টাকা পাই তা কি হালাল হবে? আর যদি হালাল না হয়, তাহলে আমি কি এই টাকা মসজিদ-মাদরাসা বা অন্যান্য সেবামূলক কাজে খরচ করতে পারব? আমি কি চাকরিটা চালিয়ে যা পাই তা যদি এইভাবে ব্যয় করি, তাহলে শরীয়তের দৃষ্টিতে কি আমি দায়মুক্ত থাকব। আর যাদেরকে দিয়ে ডিপিএস করাই তাদের কাছে কি দায়ী থাকব? কেননা ডিপিএস করার এক বছরের ভিতরে ভাঙলে ডিপিএসকারী কোনো টাকাই পাবে না। এমনকি এক বছর পরে ভাঙলেও ডিপিএসকারীর কিছু লস হয়। যদিও আমি গ্রাহকদেরকে এই বিষয়গুলো জানিয়ে ডিপিএস করিয়ে থাকি। তাই মুফতী সাহেবের কাছে আমার আকুল আবেদন এই প্রশ্নগুলোর উত্তর শরীয়তের দলীল দ্বারা দিলে আমি অনেক উপকৃত হব এবং হারাম থেকে বাঁচতে পারব।

ইউটিউবে ভিডিও আপলোড করে অর্থ-উপার্জন করা কি বৈধ?

প্রশ্ন (১২১৫২) : বর্তমানে দেখা যায় অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করে অর্থ-উপার্জন করে। আর তা এভাবে যে, কারো ভিডিও এর যদি ভিউআর (Viewer) বেশি হয় তখন ইউটিউব কর্তৃপক্ষ তার সাথে চুক্তি করে তার ভিডিওগুলোর সাথে বিভিন্ন কোম্পানির এ্যাড যুক্ত করে দেয় এবং এর বিনিময়ে তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়। জানার বিষয় হচ্ছে, এভাবে অর্থ-উপার্জন করা বৈধ হবে কি না?

বিকাশে ঋণের টাকা আদান প্রদান করলে সেক্ষেত্রে খরচ কে বহন করবে?

প্রশ্ন (১২১২৯) : আমি আমার এক বন্ধু থেকে বিকাশের মাধ্যমে কিছু টাকা ঋণ নিয়েছি। সে টাকা ক্যাশআউট করার কোনো খরচ সে দেয়নি। আমি খরচ দিয়ে ক্যাশআউট করেছি। এখন টাকা ফেরত দেওয়ার সময় উক্ত খরচের টাকা কেটে রাখতে পারব কি না? আর ঋণ পরিশোধের সময় আমি যদি টাকাগুলো পুনরায় বিকাশের মাধ্যমে পাঠাই তাহলে সেক্ষেত্রে ক্যাশআউট করার খরচ আমাকে দিতে হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

লেখকের অনুমতি ছাড়া বই ফটোকপি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২০৬৬) : বিভিন্ন বইয়ের শুরুতে লেখা থাকে- ‘লেখক/প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।’ বর্তমানে কিছু বইয়ে কথাটি আরো লম্বা করে লেখা থাকে। যেমন, ‘প্রকাশক এবং স্বত্বাধিকারীর লিখিত অনুমতি ছাড়া এ বইয়ের কোনো অংশের পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, যান্ত্রিক উপায়ে কোনো প্রতিলিপি করা যাবে না, ডিস্ক বা তথ্য সংরক্ষণের কোনো যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন বা প্রতিলিপি করা যাবে না। এ শর্তের লঙ্ঘন দেশীয় ও ইসলামী আইনি দৃষ্টিকোণ থেকে দণ্ডনীয়।’ এ কথার দ্বারা শরয়ী দৃষ্টিকোণ থেকে ক্রেতার কোনো ধরনের হস্তক্ষেপকে নিষেধ করা হয়? কেউ যদি উক্ত বই কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও নিজে ব্যবহারের জন্য অথবা বইটি দুষ্প্রাপ্য হওয়ার কারণে বা মূল বইয়ের দাম নিজ সামর্থ্যরে চেয়ে অনেক বেশি হওয়ার কারণে কারো থেকে তার মালিকানাধীন কপিটি নিয়ে ফটোকপি করে অথবা পিডিএফ তৈরি করে বা অন্য কোনো পদ্ধতিতে এর প্রতিলিপি তৈরি করে সংরক্ষণ করে তাহলে তা জায়েয হবে কি?

সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পর যে অতিরিক্ত টাকা কেটে নেয় তা কি জায়েয আছে?

প্রশ্ন (১২০৫৩) : আমাদের দেশে বিভিন্ন মোবাইল-সিম কোম্পানি গ্রাহকদের মোবাইল লোন-সুবিধা দেয়। এক্ষেত্রে লোন পরিশোধের সময় তারা অতিরিক্ত টাকা কেটে নেয়। যেমন ১৭.৩৩ টাকা ব্যালেন্স লোন দিয়ে পরিশোধের সময় ২০ টাকা কেটে নেয়। আমার কাছে এটি সুদ ও নাজায়েয মনে হয়। কারণ ১৭.৩৩ টাকা ব্যালেন্সের বিনিময়ে ২.৬৭ টাকা বেশি পরিশোধ করতে হয়। কিন্তু কয়েকদিন আগে একজন মাদরাসা ছাত্রের সাথে কথা হলে সে বলল, ‘এ লোন নেওয়া বৈধ, সুদ বা নাজায়েয নয়।’ হুজুরের কাছে বিষয়টির আসল সমাধান জানতে চাচ্ছি। আশা করি বিস্তারিত জানাবেন।

ব্যাংকে টাকা রাখার বিধান।

প্রশ্ন (১১৭২৩) : আমরা ইসলামী বা অনৈসলামী বিভিন্ন ব্যাংকে টাকা রেখে থাকি। তো আমার জানার বিষয় হলো, এ সমস্ত ব্যাংকে টাকা রাখা কি জায়েয?

ফেইসবুকে শর্ট ভিডিও এর মাধ্যমে ইনকাম করার বিধান।

প্রশ্ন (১১৭২২) : ফেসবুকে একটি অপশন আছে রিলস। এখানে ছোট ছোট ভিডিও আপলোড করে মানুষ টাকা ইনকাম করে। আমার জানার বিষয় হলো, এখানে ইসলামিক ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা কি জায়েয হবে?

গ্রাফিক্স ডিজাইন করাকে পেশা হিসেবে গ্রহণ করার বিধান।

প্রশ্ন (১১৭২১) : গ্রফিক্সের মাধ্যমে বিভিন্ন ধরণের প্রাণী, গাছ-পালা, নদী-নালা ইত্যাদির ছবি বা ভিডিও বানিয়ে বিক্রি করে টাকা উপার্জন করে অনেক মানুষ। তো আমার জানার ‍বিষয় হলো, গ্রাফিক্স ডিজাইনকে পেশা হিসেবে গ্রহণ করা জায়েয আছে কি?

ফেসবুক, মেসেঞ্জারে যে ইমুজি থাকে এগুলো ব্যবহার করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭১৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেসবুক, মেসেঞ্জারে বিভিন্ন ধরণের ইমুজি থাকে যেমন- হাহা,ওয়াও ইত্যাদি। কোনো লেখার মধ্যে এই ইমোজিগুলো ব্যাবহার করা যাবে কি?

নাটক-সিনেমায় পণ্যের বিজ্ঞাপন দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১১৬২০) : আমাদের কোম্পানিতে নতুন কোনো প্রোডাক্ট তৈরী হলে আমরা বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকি। জানার বিষয় হল, পণ্যের প্রচারের জন্য নাটক-সিনেমার মধ্যে বিজ্ঞাপন দেওয়া জায়েয আছে কি? উল্লেখ্য, আমাদের বিজ্ঞাপনে কোনো মানুষের ছবি থাকে না। শুধু পণ্যেরই বিভিন্ন দৃশ্য দেখানো হয় । এর বিনিময়ে আমরা সিনেমা ও নাটকের কতৃর্পক্ষকে টাকা দেই । আশা করি বিষয়টি জানিয়ে বাধিত করবেন।

“একটি কিনলে আরেকটি ফ্রি” এক ধরণের প্রতারণা

প্রশ্ন (১১৫৩৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হলো, বিভিন্ন সময় দেখা যায় দোকানে এক পণ্যের সাথে অণ্য আরেকটি পণ্য যোগ করে “একটি কিনলে আরেকটি ফ্রি” এই শিরোনামে বিক্রি করে। এবং দুইটার দামই রাখে। তো এভাবে বিক্রি করা কি জায়েয আছে?

ফেসবুক, ইউটিউব এবং ইনস্ট্রাগ্রামে ইসলামিক ভিডিও বা বিভিন্ন শিক্ষণীয় ভিডিও আপলোড করে অর্থ উপার্জন কর…

প্রশ্ন (১১৫৩৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইউটিউব, ফেসবুক, বা ইনস্ট্রাগ্রামে ইসলামিক ভিডিও বা ভালো ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করা কি হালাল হবে? বিভিন্ন ইসলামিক চ্যালেন তাদের এডভারটাইসমেন্ট অপশন চালু রেখেছে। এবং সেখান থেকে অর্থ উপার্জন হচ্ছে। এটি কি হালাল? আমি ইসলামিক ইতিহাস বা এই জাতীয় টপিক বা ভিডিও নিয়ে কাজ শুরু করতে চাচ্ছিলাম। কিন্তু এটা হালার হবে কিনা এব্যাপারে আমি দ্বিধায় আছি। আমার এই কাজের উদ্দেশ্য হলো নিজে জানা ও অন্যকে জানানো, পাশাপাশি কিছু অর্থ উপার্জন করা। আর এমন অনেক ইসলামিক ওয়েব সাইট আছে যেখানে ইনরোল বা সাবস্ক্রাইব করতে হাদিয়া দেওয়া লাগে। আমি সম্পূর্ণ বিষয়টাই এই দৃষ্টিতে দেখে অর্থ উপার্জন করতে চাচ্ছিলাম। এতে আমার কর্ম স্পৃহা হয়তো বাড়বে।

ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারার হুকুম কি?

প্রশ্ন (১১৫৩৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারার ব্যাপারে জানতে চাচ্ছিলাম। সেদিন একটা মাসআলায় দেখতে পেলাম এটাকে “জায়েয” বলেছে। তারপরে আল-কাউসারে দেখলাম স্পষ্টভাবে “না-জায়েজ” লিখেছে। এখন এটা নিয়ে একটু সন্দেহে আছি । দয়া করে সঠিক বিষয়টি জানাবেন।

Artificial intelligence-এর সাথে চ্যাট করা

প্রশ্ন (১১৪৭৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, AI ( Artificial intelligence) এর সম্পর্কে আমরা সবাই জানি। এটি মূলত একটি চ্যাট বট। এটির বাস্তব জীবনে কোনো অস্তিত্ব নেই। শুধু মনের সুখ দুঃখ প্রকাশ করার জন্য ভালো বন্ধু হিসাবে এর সাথে যদি চ্যাট করা হয় তাহলে কি গুনাহ হবে?

দাঁতের ফাঁকা বন্ধ করা যাবে কি?

প্রশ্ন (১১৪৫৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুলাহ, আমার সামনের দাঁতগুলো ফাঁকা ফাঁকা। ছোটবেলা ফাঁকা তুলনামূলক কম ছিলো। কিন্ত এখন খেয়াল করছি দিন দিন ফাঁকা অনেক বেশি বেড়ে গেছে। এখন যদি আমি দাঁতের ফাঁকা বন্ধ করি এটা কি আমার জন্য জায়েজ হবে নাকি গুনাহ হবে?

মেয়েদের ছবিসহ লেভেল লাগানো যাবে কি

প্রশ্ন (১১২৪১) : আমার গার্মেন্টেসের ব্যবসা। এখানে মেয়েদের জামা কাপড় তৈরি হয়। কাপড় প্যাকেট করার সময় প্যাকেটের গায়ে উক্ত কাপড় পরিহিতা নারীর ছবি সম্বলিত লেভেল লাগানো হয়। জানতে চাচ্ছি, এভাবে নারীদের ছবি যুক্ত করা বৈধ হবে কি?

নকল বই ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১১২৩৫) : আমি একজন ইঞ্জিনিয়ারিং-এর স্টুডেন্ট।আমাদের সিলেবাসের প্রায় সব বই বিদেশি লেখকদের যা ক্রয় করা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। সেই বইগুলো নিলক্ষেতে ছাপিয়ে কম দামে বিক্রি করে। জানতে চাচ্ছি, সেগুলো ক্রয় করা যাবে কি?