মীরাস বা উত্তরাধিকার

স্ত্রী-সন্তানদের মাঝে সম্পত্তি বণ্টনের পদ্ধতি কী হবে?

প্রশ্ন (১৩৮৮১) : আমার এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে আছে। আমার কিছু স্থাবর সম্পত্তি, জমা-জমি ও বাড়িঘর আছে। এবং কিছু ঋণও আছে। এ অবস্থায় আমার উক্ত ওয়ারিশদের মধ্যে সহায় সম্পত্তি ইত্যাদি বণ্টন করে যেতে চাই। সামান্য নিজের নামে রাখতে ইচ্ছুক। এ অবস্থায় আমাকে শরয়ী আইন মোতাবেক কী করতে হবে? দয়া করে জানাবেন।

মিরাছ বণ্টনের পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৫৫০) : আমার মা কিছুদিন আগে স্ট্রোক করে মারা যান। তার মালিকানায় ৬ শতক জমি ছিল। তাঁর ওয়ারিশগণ হল- ১. স্বামী ২. এক পুত্র ও ৩. দুই কন্যা। ইসলামী দৃষ্টিকোণ থেকে এর বণ্টন কীভাবে হবে?

কোনো এক সন্তানের জন্য কারো কাছে টাকা রেখে মারা গেলে উক্ত টাকা কে পাবে?

প্রশ্ন (১৩৪৪৫) : আমার মা আমার ভাইয়ের জন্য এক লক্ষ টাকা এক মহিলার কাছে রেখেছেন। যখন রাখেন তখন আমাকে সাক্ষী করেছিলেন। মা কিছুদিন আগে মারা গেছেন। এখন জানতে চাচ্ছি, মা যার কাছে রেখেছিলেন সে মহিলা ঐ টাকা কাকে দিবে? এ টাকা কি আমার ভাইয়েরই প্রাপ্য? নাকি এটা মীরাস হিসেবে গণ্য হবে এবং সকল ওয়ারিস তাদের হিস্যা অনুযায়ী পাবে?

বাবা আর ছেলে একসাথে মারা গেলে তাদের মাঝে মিরাস বণ্টন করা হবে কিভাবে?

প্রশ্ন (১৩৩৯৬) : আমার বাবা এবং বড় ভাই একসাথে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। কিন্তু কে আগে মারা গেছে তা আমরা সনাক্ত করতে পারিনি। আমার বড় ভাইয়ের একজন ছেলে ও এক মেয়ে আছে। জানার বিষয় হল, আমার বড় ভাই কি আমার বাবার সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রে কোন অংশ পাবে? বর্তমানে মেডিকেল টেষ্ট করার মাধ্যমে মৃত্যুর সময়কাল জানা যায়। এভাকে মৃত্যুর সময়কাল জেনে মিরাস বণ্টন করলে কি তা সহিহ হবে?

মিরাসী সম্পদ বণ্টন হওয়ার আগে কি ওয়ারিশদের উপর হজ্ব ফরজ হবে?

প্রশ্ন (১৩২৯২) : আমার এক চাচা চার সন্তান রেখে মারা যায়। তার মিরাসী সম্পত্তি সন্তানদের মাঝে বণ্টন করলে প্রত্যেকের উপর হজ্ব ফরজ হবে। কিন্তু পারিবারিক জটিলতার কারণে এখনো সম্পদ বণ্টন করা হয়নি। এখন জানার বিষয় হল এ মুহূর্তে তাদের উপর হজ্ব ফরজ হবে কি?

কেউ মারা যাওয়ার পর মিরাসী সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে করণীয় কী?

প্রশ্ন (১৩০৯৯) : নানা মারা যাওয়ার সময় অনেক সম্পদ রেখে যান। এখনো তা অবণ্টিত। আমার মামারা দুই ভাই। বড় মামা ঢাকায় থাকার কারণে গ্রামের জায়গা জমি দেখাশুনা করতে পারেন না। এদিকে ছোট মামা সব জমিতে চাষ করে নিজে একাই ভোগ করেন। গাছের ফল-ফলাদি সে একাই নেয়। এতদিন বড় মামা কিছু বলেননি। একদিন দু’জনের কথা কাটাকাটিতে বড় মামা বললেন, আমার দু’বছরের ৯০ আড়ি ধান, আর গাছের ফল-ফলাদির ৪০ হাজার টাকা দিয়ে দিতে হবে। ছোট মামা বলে, সবগুলো আমি দেখাশুনা করেছি। আপনি কিছু পাবেন না। পরবর্তীতে তারা দু’জনই অনুতপ্ত হয়। এখন তারা জানতে চাচ্ছে- ১. সব জমিতে ছোট মামার চাষ করাটা অন্যায় হলে এখন তার কী করতে হবে? ২. চাষের এক অংশ বড় মামাকে দিতে হবে কি না? ৩. ছোট মামা ফল-ফলাদি কিছু খেয়েছেন কিছু বিক্রি করেছেন। এ বিষয়ে কী করতে হবে?

স্ত্রী বেঁচে থাকাস্থায় তার বোনকে বিবাহ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৯৯০) : আমাদের এলাকায় এক ব্যক্তি আপন শ্যালিকাকে বিয়ে করে ঢাকায় গিয়ে আত্মগোপন করে। এক মাস পরে তার স্ত্রী এই খবর শুনে স্ট্রোক করে মারা যায়। গত পাঁচ মাস পূর্বে ঐ ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে তাদেরকে গ্রামের বাড়িতে আনা হয়। লোকটির আগের সংসারে দুই ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে। তার বাবা-মা অনেক আগেই ইন্তেকাল করেছেন। এখন তার ভাইয়েরা চাচ্ছে, তার সন্তানদের মাঝে তার সম্পত্তি বণ্টন করে দিতে। আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, দ্বিতীয় স্ত্রী সম্পত্তি থেকে কোনো অংশ পাবে না। তাই হযরতের নিকট বিষয়টির সঠিক সমাধান কামনা করছি। সাথে সাথে তাদের সম্পত্তির বণ্টন-হিসাবও জানতে চাচ্ছি।

মিরাসের সম্পত্তি কিভাবে বণ্টন করবে?

প্রশ্ন (১২৯১৫) : কিছু দিন আগে আমাদের এলাকার এক মুরুব্বী মারা যান। তার এক স্ত্রী ও প্রাপ্তবয়স্ক তিন ছেলে আছে। তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে বাড়ি, ফসলী জমি এবং বাজারে একটি দোকান আছে। তার জীবদ্দশায় তার বড় ছেলে ঐ দোকান পরিচালনা করত। তার মৃত্যুর পর বড় ছেলে দাবি জানিয়েছে যে, বাজারের ঐ দোকান তাকে দিয়ে দিলে অন্য সব সম্পত্তি থেকে সে মীরাসের হক ছেড়ে দিবে। অন্য ওয়ারিশগণও এতে সম্মত হয়েছে। জানার বিষয় হল, উপরোক্ত বিষয়টি কি শরীয়তের দৃষ্টিতে জায়েয হবে? এবং সেক্ষেত্রে অবশিষ্ট সম্পত্তির বণ্টন পদ্ধতি কী হবে?

জীবদ্দশায় সন্তানদেরকে সমানহারে সম্পদ বণ্টন করে দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৭৮৪) : আমার আব্বুর দুই সংসার। প্রথম সংসারে আমরা দুই ভাই তিন বোন। আর দ্বিতীয় সংসারে এক ভাই দুই বোন। আব্বুর সম্পদ বলতে ১০ শতাংশের একটা বাড়ি। আর ২০ শতাংশের একটি জমি। আব্বু মারা যাওয়ার প্রায় দুই বছর আগে এ পুরো সম্পত্তি সবার মাঝে বণ্টন করে দিয়ে যান। দুই আম্মুকে এক শতাংশ করে দুই শতাংশ বাড়ি দিয়েছেন। আর বাকি সম্পত্তি আমাদের ৮ ভাই-বোনের মাঝে সমানহারে বণ্টন করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকে ১ শতাংশ করে বাড়ি এবং আড়াই শতাংশ করে জমি পেয়েছে। আর আব্বুর জীবদ্দশাতেই আমরা নিজেদের জায়গায় ঘর করি এবং গাছ-গাছালি লাগিয়ে দেই। এখন মুফতী সাহেবের কাছে প্রশ্ন হল, এভাবে সম্পত্তি বণ্টনের পর আব্বুর জীবদ্দশায় কি আমরা তার মালিক হয়েছি? নাকি আব্বুর মৃত্যুর পর তা মিরাসী সম্পত্তি হিসাবে পুনরায় বণ্টন করতে হবে? আর ভাই-বোনদেরকে এভাবে সমানহারে সম্পত্তি দেওয়া কি ঠিক হয়েছে?

সন্তান পিতার অবাধ্য হলে কি তাকে মিরাছ থেকে বঞ্চিত করা যাবে?

প্রশ্ন (১২৭৩১) : এক ব্যক্তির সন্তানরা তার দেখাশোনা করে না এবং তাকে খরচাদিও দেয় না। তাই সে চাচ্ছে তার সম্পদ থেকে সন্তানদেরকে বঞ্চিত করে সমুদয় সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিতে। এটা জায়েয হবে কি না?

মুসলিম মেয়ে অমুসলিম পিতা থেকে মিরাছ পাবে কি?

প্রশ্ন (১২৭১৯) : কয়েক বছর আগে আমাদের পাশের মহল্লায় একটি খ্রিস্টান পরিবারের একটি মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিছুদিন পূর্বে তার পিতা খ্রিস্টান অবস্থায় মারা যায়। এর কিছুদিন পর মেয়েটিও মারা যায়। মুফতী সাহেবের নিকট জানতে চাই, এই মেয়েটি কি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি থেকে অংশ পাবে? এবং মেয়েটির সম্পত্তি থেকেও কি তার খ্রিস্টান ভাই-বোনেরা অংশ পাবে?

মিরাছ বণ্টন সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৫৪৫) : আমার পিতা সরকারি চাকরি করতেন। তিনি গত বছর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। চাকরির কাগজপত্রে আমার মাকে নমিনি করা আছে। এখন প্রশ্ন হল, সরকার থেকে প্রাপ্ত সকল টাকা-পয়সার মালিক আমার আম্মা হবেন কি না? যদি না হন তবে এসব টাকা-পয়সা কিভাবে বণ্টিত হবে? উল্লেখ্য, আমরা তিন বোন এক ভাই। তিন বোন সাবালিকা এবং বিবাহিতা। ভাইটি নাবালেগ (বয়স তিন বছর)। আর আমাদের বাড়ি এবং বাড়ির জিনিসপত্র বণ্টন করার নিয়ম কী?

স্বামী মৃত্যুশয্যায় স্ত্রীকে তালাক দেওয়ার পর মারা গেলে কি স্ত্রী মিরাছ পাবে?

প্রশ্ন (১২৪৭১) : কয়েকদিন আগে আমাদের এলাকার একটি লোক মারা যান। লোকটি অনেক ধনী ছিলেন। তিনি দুই বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রী থেকে তার দুই ছেলে তিন মেয়ে আর দ্বিতীয় স্ত্রী থেকে এক ছেলে। লোকটি মারা যাওয়ার পাঁচ মাস পূর্বে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে প্রথম স্ত্রীর ঘরেই থাকতেন। তখন প্রথম স্ত্রী ও তার সন্তানেরা তাকে তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার পরামর্শ দেয়। তাদের কথা অনুযায়ী তিনি কয়েকজন আত্মীয়-স্বজনের সামনে তার দ্বিতীয় স্ত্রীকে ডেকে বলেন, ‘আজ থেকে তুমি তালাক’। তালাক দেওয়ার দেড় মাস পর তিনি মারা যান। এখন তার দ্বিতীয় স্ত্রী মিরাসের সম্পত্তি পাবে কি না এ নিয়ে আমাদের এলাকায় বিভিন্ন ধরনের কথা চলছে। তাই মুহতারামের নিকট দুটি বিষয়ে সঠিক সমাধান চাচ্ছি : ১. লোকটির দ্বিতীয় স্ত্রী মিরাসের সম্পত্তি পাবে কি না? ২. প্রথম স্ত্রী ও তার সন্তানদের দাবি হল, লোকটি ‘আজ থেকে তুমি তালাক’ এ কথা বলে বায়েন তালাকের নিয়ত করেছিল। তাই সে সম্পত্তি পাবে না। জানার বিষয় হচ্ছে, ‘তুমি তালাক’- বলে বাইন তালাকের নিয়ত করা যায় কি না?

নাবালেগ এতিম বাচ্চার ভরণপোষণের জন্য ওয়ারিশসূত্রে পাওয়া জমি বিক্রি করা যাবে কি?

প্রশ্ন (১২৪৩৮) : কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেন। আমার দুইজন নাবালেগ সন্তান আছে। ভাইদের উপর আস্থা না থাকায় তিনি আমাকেই তার দুই সন্তানের সকল দায়-দায়িত্ব অর্পণ করেন। কৃষি জমি ছাড়া আয়ের আর কোনো উৎস না থাকায় বর্তমানে দুই সন্তানকে নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করছি। তাই এখন ভাবছি যে, আমি ও আমার সন্তানরা মীরাসসূত্রে যে জমি পেয়েছি তার অর্ধেক বিক্রি করে নিজেদের প্রয়োজন পূরণ করব। অতএব হুজুরের কাছে জানার বিষয় হল, সন্তানদের উক্ত জমি বিক্রি করার শরঈ বিধান কী? মাসআলাটির সমাধান জানালে খুবই উপকৃত হব।

মিরাছ বণ্টনের পদ্ধতি।

প্রশ্ন (১২৩২৯) : আমরা তিন বোন দুই ভাই। বেশ কয়েক বছর যাবৎ আমাদের মাতা-পিতার মাঝে পারিবারিক একটি বিষয় নিয়ে ঝগড়া চলছিল। কিছুদিন আগে এই ঝগড়া আরো প্রকট আকার ধারণ করে এবং আমার পিতা আমার মাকে এক তালাকে বায়েন দিয়ে দেন। তালাকের কয়েকদিন পর আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় গাড়ি এক্সিডেন্টে আমার মা ইন্তেকাল করেন, আমরাও গুরুতর আহত হই। ইন্তেকালের সময় আমার মায়ের মালিকানাধীন বেশ কিছু জমি, কিছু নগদ অর্থ আর কিছু স্বর্ণালঙ্কার ছিল। হুযুরের কাছে জানার বিষয় হল, আমার মায়ের রেখে যাওয়া সম্পত্তি থেকে আমরা তিন বোন, দুই ভাই এবং আমাদের পিতা কে কতটুকু করে অংশ পাবে? মাসআলাটির সমাধান জানিয়ে বাধিত করবেন।

কোনো ওয়ারিশের নামে জমি রেজিস্ট্রি করার পর মালিক মারা গেলে কি উক্ত জমি মীরাসী সম্পদ হিসাবে বণ্টন করা…

প্রশ্ন (১২২২৯) : আমার মামার দুই ছেলে। বড় ছেলে বিদেশে থাকে। ছোট ছেলে অনেক দিন থেকেই বাড়িতে মা-বাবার খেদমতে আছে। মামা তার ছোট ছেলের নামে কিছু জমি কেনেন এবং বিষয়টি তাকে জানান যে, আমি তোমার নামে কিছু জমি কিনেছি। পরিবারের অন্যান্যরাও বিষয়টি সম্পর্কে অবগত। কিন্তু জমিটা কোথায়- সেটা তাকে জানাননি। কিছুদিন পর তার ইন্তেকাল হয়। তার ইন্তেকালের পর বিদেশে অবস্থানরত বড় ছেলে এ জমিটিকেও মীরাসী সম্পদ হিসাবে ধরতে চায়। কিন্তু সরকারি ও অন্যান্য জরুরি কাগজ-পত্রে ছোট ছেলের নামেই জমিটি রেজিস্ট্রি করা। দেশীয় আইন অনুযায়ী এ জমির মালিক তো ছোট ছেলে। শরীয়তের দৃষ্টিতে এর মালিক কে? এটাকে কি মরহুম মামার মীরাসী সম্পদ হিসাবে গণ্য করা যাবে?

পিতা সন্তানকে উপহার দিলে কি সেটা মিরাছ থেকে বাদ দেওয়া যাবে?

প্রশ্ন (১১৮৮৩) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামের বিধান অনুযায়ী পিতা মারা গেলে সন্তান মিরাছ এর মালিক হয়। এক্ষেত্রে ছেলে সন্তান এক ভাগ পায় আর কন্যা সন্তান অর্ধেক ভাগ পায়। এখন আমি জানতে চাচ্ছি, আমরা যদি আমার পিতার ইন্তেকাল এর পূর্বে আমার বোনের বিবাহের পরে তাকে হিসেব করে ফার্নিচার ইত্যাদি দিয়ে মিরাছ থেকে কেটে রাখি এবং তার অংশটা পিতার সম্মতিতে তার বিবাহের পরে দিয়ে দেই, এতে ইসলামের দৃষ্টিতে কোন সমস্যা হবে কি? এক্ষেত্রে আমাদের করণীয় কী?

সন্তানকে ত্যাজ্য করলে কি সে মিরাস থেকে বঞ্চিত হবে?

প্রশ্ন (১১৮৮২) : আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, নিজ সন্তানকে ত্যাজ্য করার ব্যাপারে ইসলামের ‍বিধান কী? এর মাধ্যমে কি সন্তান তার পিতার মিরাস থেকে বঞ্চিত হবে?

বায়েন তালাকপ্রাপ্তার স্বামী মারা গেলে মিরাস পাবে কি

প্রশ্ন (১১৮৭৫) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বায়েন তালাক দেয়। ইদ্দতে থাকাবস্থায় উক্ত ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রশ্ন হল, সেই নারী কি তার থেকে মিরাস পাবে?

অবৈধ সন্তান কি তার বাবার থেকে মিরাছ পাবে?

প্রশ্ন (১১৬৯৩) : এক দম্পতির বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল। এবং বিয়ের আগে তাদের একটি ছেলে সন্তান হয়। পরে তাদের মধ্যে বিয়ে সংঘটিত হয়। বিয়ের পর তাদের আরও দুইটি সন্তান হয়। সব ছেলেই এখন বড় হয়ে গেছে। তাদের অবৈধ সন্তান এখন আমেরিকায় থাকে। এখন তাদের পরের দুই সন্তান জানতে চাচ্ছে, তাদের অবৈধ সন্তান কি তাদের মা-বাবার মৃত্যুর পর মিরাছ পাবে?