আল কুর’আন

কুরআন তিলাওয়াতের সময় সিজদার আয়াত আস্তে পড়ার বিধান কী?

প্রশ্ন (১৩৪৬৩) : একদিন মসজিদে নামায পড়ছিলাম। আমার পাশে বসে এক ব্যক্তি উঁচু আওয়াজে কুরআন মাজীদ তিলাওয়াত করছিল। তিলাওয়াতের মাঝে একটি সিজদার আয়াত এলে সেটাও সে আওয়াজ করেই পড়ল। আমি নামায শেষ করে তাকে বললাম, সিজদার আয়াতখানা আস্তে পড়লেই তো পারতেন। সে বলল, সব আয়াত জোরে পড়ে শুধু সিজদার আয়াত আস্তে পড়া মাকরূহ। জানার বিষয় হল, তার এ কথা কি ঠিক? সঠিক বিষয়টি জানালে উপকৃত হব।

কুরআন শরিফে চুমু দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১২৯৮৯) : কখনো কুরআন শরিফের সাথে অসম্মানজনক আচরণ হয়ে গেলে বা কুরআন তিলাওয়াতের আগে-পরে স্বাভাবিকভাবে আমরা কুরআনে চুমু দেই, চোখে লাগাই। জানার বিষয় হলো, এ ব্যাপারে শরীয়তের বক্তব্য কী? কেউ কেউ এটি করতে দেখলে নিষেধ করেন। মেহেরবানী করে জানালে উপকৃত হব।

মসজিদে কুরআন শরিফের পুরাতন কপি জমা হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন (১২৯৬৭) : আমাদের মহল্লার মসজিদে কুরআন মাজীদের অনেক পুরনো কপি জমা হয়ে গেছে, যেগুলো পড়া যায় না। এখন সেগুলোর ব্যাপারে কী করণীয় তা নিয়ে মসজিদ কর্তৃপক্ষের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। অনেকে মৌখিকভাবে বিভিন্ন আলেম থেকে বিভিন্ন ধরনের মাসআলাও নিয়ে এসেছে। তাই হযরতের কাছে অনুরোধ, এ বিষয়ে দলীল-প্রমাণসহ লিখিত ফতোয়া প্রদান করে আমাদেরকে উপকৃত করবেন।

মোবাইলে কুরআন তিলাওয়াত করার জন্য কি অযু করা আবশ্যক?

প্রশ্ন (১২৮০৭) : মোবাইলে কুরআন পড়তে চাইলে কি ওযু করা আবশ্যক? কুরআন শুধু বাংলায় পড়ছি বোঝার জন্য, খতমেরও উদ্দেশ্য আছে। কিন্তু অর্ধেক পড়ার পর জানতে পারলাম বাংলায় পড়লে খতম হয় না, আরবীতে পড়া আবশ্যক। এটা কতটুকু সত্য?

বাংলা উচ্চারণ দেখে কি কুরআন তিলাওয়াত করা যাবে?

প্রশ্ন (১২৮০১) : আমি আরবী পড়তে পারি না। তাই বাংলা উচ্চারণ দেখে কুরআন তিলাওয়াত করি। এখন আমার জানার বিষয় হলো, বাংলা উচ্চারণ দেখে কুরআন পড়ার বিধান কী? বাংলা উচ্চারণ দেখে কুরআন তেলাওয়াত করলে কি কোনো অসুবিধা আছে?

অনিচ্ছাকৃত হাত থেকে কুরআন পড়ে গেলে কি কোনো কিছু সদকা করার বিধান শরীয়তে আছে?

প্রশ্ন (১২৬৯৭) : আমাদের এলাকায় একথা প্রসিদ্ধ যে, যদি কোনো ব্যক্তির হাত থেকে অনিচ্ছায় ও ভুলবশত কুরআন শরীফ পড়ে যায়, তাহলে তা ওজন করে চাল বা গম ইত্যাদি সদকা করতে হয়। এ কথাটি মহিলাদের মাঝে বেশি প্রসিদ্ধ। তাই জানতে চাচ্ছি, আর আল্লাহ না করুন, কখনো এমনটি হয়ে গেলে আমাদের করণীয় কি?

সিজদায়ে তিলাওয়াতে কি তাসবীহ পড়তে হয়?

প্রশ্ন (১২৬৪৯) : আমি প্রতিদিন কুরআন শরীফ তিলাওয়াত করি। তাই অনেক সময় সিজদার আয়াত পড়া হয়। সাধারণত আমি সিজাদায়ে তিলাওয়াতে কোনো দুআ পড়ি না। কিছু দিন আগে আমাদের প্রতিবেশী এক আলেম বললেন, নামাযের সিজদার মত সিজদায়ে তিলাওয়াতেও তাসবীহ পড়তে হয়। এখন হুজুরের কাছে জানতে চাচ্ছি, আসলেই কি নামাযের সিজদার ন্যায় সিজদায়ে তিলাওয়াতেও তাসবীহ পড়া নিয়ম? যদি পড়ার বিধান থাকে তাহলে سبحان ربي الأعلى ছাড়া অন্য কোনো দুআ পড়া যাবে কি না? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।

মসজিদের ভেতরে হেঁটে হেঁটে সিজদার আয়াত তিলাওয়াত করলে কি একাধিক সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১২৬৪১) : আমি গত রমযান মাসে তারাবীহর পড়া ভালোভাবে ইয়াদ করার জন্য মসজিদে বসে তিলাওয়াত করি। কখনো মসজিদের ভেতরে হেঁটে হেঁটে তিলাওয়াত করি। এখন প্রশ্ন হল একটি সিজদার আয়াত মসজিদের ভেতরে হেঁটে হেঁটে বারবার পড়ার কারণে আমার উপর কি একাধিক সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে? নাকি একটিই ওয়াজিব হবে?

নিষিদ্ধ সময়ে সিজদার আয়াত তিলাওয়াত করা যাবে কি?

প্রশ্ন (১২৬১১) : সাধারণত আমি সুবহে সাদিকের পর কুরআন শরীফ পড়ি। তাই অনেক সময় সিজদার আয়াতও পড়া হয়। আমি জানি, এসময় নফল নামায পড়া মাকরূহ। হুযূরের কাছে আমার জানার বিষয় হল, এসময় সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করা যাবে কি না? জানিয়ে বাধিত করবেন।

পরিহিত জামার কোনা দিয়ে কুরআন ধরা যাবে কি?

প্রশ্ন (১২৪৫৬) : একবার আমি কুরআন তিলাওয়াত করছিলাম।কুরআন তিলাওয়াতের মাঝে আমার অযু ভেঙে যায়। তাই আমি পরিহিত জামার এক কোনা দিয়ে কুরআন শরীফ উঠিয়ে রাখি। হযরতের কাছে আমার জানার বিষয় হল, অযু ছাড়া এভাবে জামার কোনা দিয়ে কি কুরআন শরীফ উঠিয়ে রাখা যায়? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

কুরআনের পুরাতন কপি না রাখতে চাইলে করণীয়।

প্রশ্ন (১২৪১৭) : আমাদের মসজিদে কুরআন মাজীদের পুরাতন অনেক কপি আছে। যেগুলো এখন আর পড়ার উপযুক্ত থাকেনি। এগুলো ছাড়াও পড়ার মত আরো অনেক নতুন কুরআন শরীফ আছে। মসজিদ কমিটি চাচ্ছে, পুরাতন কপিগুলো সরিয়ে ফেলতে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা এগুলো কী করতে পারি? জানিয়ে বাধিত করবেন।

সিজদার আয়াত টাইপ করলে কি সিজদা ওয়াজিব হয়?

প্রশ্ন (১২১৩৭) : আমি দেশের একটি স্বনামধন্য অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠানে টাইপিস্টের চাকরি করি। মাঝেমাঝে আমাকে টাইপ করতে গিয়ে কুরআন শরীফের অন্যান্য আয়াতের পাশাপাশি সিজদার আয়াতও টাইপ করতে হয়। তাই হযরতের কাছে জানতে চাচ্ছি যে, দেখে দেখে সিজদার আয়াত টাইপ করার কারণে কি আমাকে সিজদা করতে হবে?

অমুসলিমদের থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদা ওয়াজিব হয়?

প্রশ্ন (১২১২৪) : উত্তরবঙ্গে মিশনারীদের তৎপরতা অত্যধিক বেশি। খ্রিষ্টান মিশনারীরা নানা কৌশলে মানুষকে প্ররোচিত করছে। তারা সরলমনা মুসলমানদেরকে প্রভাবিত করতে প্রথমে তাদেরকে কুরআন পড়ে শোনায় এবং কিছু কিছু আয়াতের অনুবাদ করে তারা কুরআন থেকেই যীশুখ্রীস্টের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে। তাদের কৌশল ও কার্যক্রম জানতে আমরা মাঝে মাঝে তাদের কথা শুনি। জানার বিষয় হল, এসব অমুসলিমদের থেকে সিজদার আয়াত শুনলে আমাদের উপর সিজদা ওয়াজিব হবে কি না?

কুরআন তিলাওয়াতের সময় আযান হলে করণীয়।

প্রশ্ন (১২১২৩) : আমি কুরআন মাজীদ হিফজ করেছি। দুপুর ও সন্ধ্যায় নিয়মিত তিলাওয়াত করি। কোনো কোনো সময় তিলওয়াত করা অবস্থায় আযান শুরু হয়। শুনেছি এসময় আযানের জবাব দিতে হয় না। তাই আমি জানতে চাচ্ছি, তিলাওয়াতকালে আযান শুরু হলে কি করা উচিত? তিলাওয়াত চালিয়ে যাওয়া, নাকি আযানের জবাব দেওয়া?

অযু ছাড়া মোবাইল স্ক্রিনে থাকা কুরআন স্পর্শ করা যাবে কি?

প্রশ্ন (১২০৯৪) : অযু ছাড়া মোবাইল স্ক্রিনের মাঝে চালু থাকা কুরআন স্পর্শ করা যাবে কি? এক হুজুরকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, ‘অযু ছাড়া তো আপনি গ্লাসের উপর স্পর্শ করছেন লেখার উপর নয়, তাই এতে কোনো অসুবিধা নেই। তার এ কথা কি ঠিক?

সিজদায় গিয়ে কুরআন তিলাওয়াত করা যাবে কি?

প্রশ্ন (১২০৮৫) : আমি এই রমযানে প্রথম তারাবীর নামায পড়াই। প্রতিবার প্রথম রাকাত পড়ার পর ভিতরে ভয় লাগত যে, দ্বিতীয় রাকাতে আটকে যাব কিনা। তাই প্রথম রাকাতে রুকু-সিজদায় তাসবীহ না পড়ে দ্বিতীয় রাকাতের পড়া তিলাওয়াত করতাম। মুহতারামের কাছে আমি জানতে চাই, এভাবে রুকু-সিজদায় তাসবীহ না পড়ে কুরআন তিলাওয়াত করলে নামাযের কি কোনো ক্ষতি হয়? জানিয়ে বাধিত করবেন।

পরনের রুমাল দিয়ে কুরআন স্পর্শ করা যাবে কি

প্রশ্ন (১১৮১৬) : কখনো কখনো কুরআন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রয়োজন পড়ে। সবসময় অজু থাকে না। জানতে চাচ্ছি, পরনের রুমাল দ্বারা তা ধরে অন্যত্র রাখা যাবে কি?

নামাযে সেজদার আয়াত শুনলে কী করবে

প্রশ্ন (১১৮১৫) : আমি একদিন নামায পড়ছিলাম। পাশে বসে এক ব্যক্তি কুরআন পাঠ করছিল। সে কিছুটা উচ্চস্বরেই সেজদার আয়াত পাঠ করে। যা আমি শুনে ফেলি। পরবর্তীতে নামাযে উক্ত সেজদা না করে নামায শেষ করি। জানতে চাচ্ছি, উক্ত সেজদা কি আমাকে নামাযের মাঝে আদায় করা আবশ্যক ছিল?