আকীদা বা বিশ্বাস

আলওয়ালা ওয়াল বারা এর অর্থ কী?

প্রশ্ন (১৩৬৫৬) : একবার মাহফিলে একজন আলেমের বয়ানে শুনেছিলাম, ইসলামের গুরুত্বপূর্ণ একটি আকিদা হল, আলওয়ালা ওয়াল বারা। তিনি এর ব্যাখ্যায় বলেছেন, বন্ধুত্ব ও হৃদ্যতা হবে শুধু মুসলমানদের সাথে। কাফেরদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা জায়েয নেই। আমার প্রশ্ন হল, কাফেরদের সাথে কি সব ধরনের সম্পর্ক রাখা নিষেধ? স্কুল-কলেজে আমাদের অনেক বিধর্মী বন্ধু-বান্ধব থাকে। তাদের সাথে বন্ধুত্ব রাখা, খেলাধূলা করা কি শরীয়তের দৃষ্টিতে হারাম? নাকি সম্পর্কের বিশেষ কোনো প্রকারকে হারাম বলা হবে? উত্তর জানিয়ে বাধিত করবেন।

কুরআন তিলাওয়াতের সময় নবীজী (সা.)-এর নাম আসলে কি দরূদ পাঠ করতে হবে?

প্রশ্ন (১৩২২৮) : আমরা জানি, রাসূলুল্লাহ (সা.)-এর নাম শুনলে বা পড়লে তাঁর উপর দরূদ শরিফ পাঠ করতে হবে। কুরআন শরিফেও বিভিন্ন স্থানে আমাদের নবীজীর নাম আছে। আমি জানতে চাই, পবিত্র কুরআন পাঠ কালে যখন নবীজীর নাম আসে তখনও কি তাঁর উপর দরূদ পড়া আবশ্যক, না তখন স্বাভাবিকভাবে পাঠ করে যেতে হবে?

আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু না হলে আত্মহত্যা করা মহাপাপ কেন?

প্রশ্ন (১২৮৪৪) : আমরা জানি যে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই ঘটে না। আবার প্রত্যেক ব্যক্তির জান আজরাইল (আ.)-ই কবজ করেন, তাহলে আত্নহত্যা করা মহাপাপ কেন?

শিরক কাকে বলে? কেউ শিরকে আসগরে লিপ্ত হয়ে গেলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে?

প্রশ্ন (১২৮৩৯) : শিরক কত প্রকার ও কী কী? আর কারো দ্বারা ছোট শিরক হয়ে গেলে কি সে মুরতাদ হয়ে যায়? আর বড় বা ছোট যে কোন শিরক করতে না চাওয়া সত্যেও অজান্তে হয়ে গেলে কি চিরস্থায়ী জাহান্নামী হবে? বিস্তারিত বললে কৃতজ্ঞ থাকবো।

“রাসূল (সা.)-কে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না” এই কথা কি সঠিক?

প্রশ্ন (১২৮৩৬) : আমরা অনেক সময় অনেকের মুখে শুনি যে, আল্লাহ তাআলা রাসুল (সা.)-কে সৃষ্টি না করলে আসমান জমিন কোনোকিছু সৃষ্টি করতেন না। এটা কি সত্যি?

আল্লাহ কি কেবল আরশেই আছেন?

প্রশ্ন (১২৬৪৬) : “আল্লাহ ওয়াসিয়ুন” এর ব্যখা কি? আল্লাহ সর্বত্র বিরাজমান- এরূপ বলা কি শিরক? আল্লাহ সর্বব্যাপী বলতে কি বোঝায়? নিশ্চয় আমরা চোখের সামনে যা কিছু দেখি তার মধ্যে আল্লাহ আছেন ( নাঊজুবিল্লাহ) এরূপ ভাবা যাবে না। তাহলে আল্লাহ সর্বব্যপী এর প্রকৃত ব্যাখা কি?

ওয়ারাকা ইবনে নাওফিলের সাথে রাসূল (সা.)-এর সম্পর্ক কী ছিল?

প্রশ্ন (১২৬৩৬) : আম্মাজান খাদিজা (রা.) নবীর স্ত্রী ছিলেন। তবে ওহীর সূচনা অধ্যায়ের ৩নং হাদিসে খাদিজা (রা.) ওয়ারাকা ইবনে নওফিলকে ভাই বললেন, অথচ রাসূলুল্লাহ (সা.)-কে পরিচয় করিয়ে দেওয়ার সময় বললেন “আপনার ভাতিজা কি বলেন একটু শুনেন তো”। স্বামী স্ত্রীর সম্পর্কের বিচারে তিনি রাসূলুল্লাহ (সা.) এরও ভাই হওয়ার কথা। বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন?

রাসূলুল্লাহ (সা.)-এর কি ছায়া ছিল না?

প্রশ্ন (১২৬১৬) : আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (সা.)-এর ছায়া ছিল না। আমি জানতে চাচ্ছি যে, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে? রাসূলুল্লাহ (সা.)-এর কি আসলেই ছায়া ছিল না? দলিল সহ জানানোর অনুরোধ রইল।

রাসূল (সা.)-এর প্রস্রাব-পায়খানা কি জমিন গিলে নিত?

প্রশ্ন (১২৫৯১) : এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (সা.) নাকি যেখানে প্রস্রাব পায়খানা করতেন সেখানে নাকি তা থাকতো না। সেটা মাটির নিচে গর্ত হয়ে চলে যেত। তিনি নাকি বলেছেন এগুলো কিয়ামতের পূর্বে তেল গ্যাস হয়ে উঠবে। এই সব কথার কি কোনো ভিত্তি আছে?

‘আল্লাহ’ শব্দের সাথে ‘তাআলা’ শব্দ যোগ করে বলা বা লিখা কি ঠিক?

প্রশ্ন (১২৫৩৬) : আমার জানার বিষয় হল, ১. ‘আল্লাহ’ এই সম্মানিত নামটির পরে আমরা যে ‘তাআলা’ শব্দটি ব্যবহার করি, যেমন ‘আল্লাহ তাআলা’- এই তাআলা ব্যবহার করা কি সহিহ, না শুধু আল্লাহই বলব বা লিখব। ২. আর ‘আল্লাহ’ এই সম্মানিত নামটির পর যে ‘তাআলা’ ব্যবহার করি, এই তাআলার অর্থ কী? আর ‘তাআলা’ যদি না লিখি বা না বলি তবে কি ভুল বা গুনাহ হবে? একজন জ্ঞানী বলেন, আল্লাহ তো আল্লাহই; কেন আবার আল্লাহর নামের সাথে তাআলা ব্যবহার করা। যাক যেটা সঠিক সেটাই আমাদের জানিয়ে উপকৃত করবেন।

রাসুলুল্লাহ (সা.) কবে থেকে নবী?

প্রশ্ন (১১৬৭১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল (সা.) কবে থেকে নবী? ওহি নাজিল হওয়ার আগে থেকেই নাকি ওহি নাজিল হওয়ার পরে?

মৃত্যুর পর প্রাণীদের রুহের কি হয়?

প্রশ্ন (১১৫৪৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানুষ মারা গেলে তাদের রুহ বের হয়ে যায় এবং তার কর্মফল পর্যন্ত পৌছে যায়। পশু প্রানী মারা গেলে তাদের রুহ এর কি হয়? পশু পাখিদের রুহ কোথায় যায়?

আবে হায়াত: আসল তত্ব কী?

প্রশ্ন (১১৪৬৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমার জানার বিষয় হলো।আবে হায়াত কী? বিভিন্ন মানুষের কাছে এ সম্পর্কে অনেক কাহিনী শুনে থাকি। যেমন: আবে হায়াতের পানি পান করলে কেয়ামতের আগে মৃত্যুরণ করবে না। হযরত খিজির (আ.) নাকি এই পানি পান করেছেন তাই তিনি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। এগুলো কি সত্য? কুরআন ও হাদীসের আলোকে জানতে চাচ্ছি।

বুধবারে নখ কাটলে কি কুষ্ঠ রোগ হয়

প্রশ্ন (১১২৯৫) : আমাদের পরিবারে প্রচলিত, বুধবারে নখ কাটতে হয় না। বুধবারে নখ কাটলে কুষ্ঠ রোগ হয়। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?