যাকাতের হিসাব করার সময় কি স্ত্রীর দেনমোহরের টাকা হিসাব থেকে বাদ যাবে?
প্রশ্ন (১৩৫৭৪) : যাকাত হিসাবের সময় কি স্ত্রীর দেনমোহরের টাকা হিসাব থেকে বাদ দিয়ে যাকাত হিসাব করা হবে, নাকি তা অন্তর্ভূক্ত করে হিসাব করতে হবে? জানিয়ে উপকৃত করবেন।
প্রশ্ন
যাকাত হিসাবের সময় কি স্ত্রীর দেনমোহরের টাকা হিসাব থেকে বাদ দিয়ে যাকাত হিসাব করা হবে, নাকি তা অন্তর্ভূক্ত করে হিসাব করতে হবে? জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
অনাদায়ী মোহরের টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে না। তবে যদি আপনি চলতি যাকাতবর্ষের মধ্যেই মোহর আদায় করে দেওয়ার ইচ্ছা করেন তাহলে সেক্ষেত্রে ঐ পরিমাণ টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে।
উল্লেখ্য, বিশেষ কোনো ওজর ছাড়া মহর আদায়ে বিলম্ব করা উচিত নয়। বরং একসাথে না পারলে ধীরে ধীরে হলেও তা আদায় করে দেওয়া উচিত।
-খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; আলবাহরুর রায়েক ২/২০৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৩; আদ্দুররুল মুখতার ২/২৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/?p=31063&preview=true
← পূর্ববর্তী
মুদারাবা চুক্তিতে লাভ বণ্টন ও লোকসানের ক্ষেত্রে একই হারে টাকা কেটে নেওয়ার চুক্তি করা জায়েয আছে কি?
পরবর্তী →