আপন বোনকে যাকাত দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৩৮৮৯) : আমার ফুফু আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমার বাবা তাদেরকে সবসময় আর্থিক সহযোগিতা করে আসছেন। ফুফু যাকাত গ্রহণের উপযুক্ত। তাই এ বছর বাবা তাদেরকে যাকাতের টাকা দেওয়ার ইচ্ছা করেছেন। কিন্তু আমার চাচা বললেন, আপন বোনকে তো যাকাত দেওয়া জায়েয নেই। এ কথা শুনে বাবা আর তাদেরকে যাকাত দেননি। এখন আমার জানার বিষয় হল, চাচার কথা কি ঠিক? আপন বোনকে কি যাকাত দেওয়া যায়?
প্রশ্ন
আমার ফুফু আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমার বাবা তাদেরকে সবসময় আর্থিক সহযোগিতা করে আসছেন। ফুফু যাকাত গ্রহণের উপযুক্ত। তাই এ বছর বাবা তাদেরকে যাকাতের টাকা দেওয়ার ইচ্ছা করেছেন। কিন্তু আমার চাচা বললেন, আপন বোনকে তো যাকাত দেওয়া জায়েয নেই। এ কথা শুনে বাবা আর তাদেরকে যাকাত দেননি। এখন আমার জানার বিষয় হল, চাচার কথা কি ঠিক? আপন বোনকে কি যাকাত দেওয়া যায়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার চাচার কথা ঠিক নয়। আপনার ফুফু যাকাত গ্রহণের উপযুক্ত হলে আপনার বাবা তাকে যাকাতের টাকা দিতে পারবেন।
যুবাইদ (রাহ.) বলেন, আমি ইবরাহীম নাখায়ী (রাহ.)-কে জিজ্ঞাসা করলাম, আপন বোনকে কি যাকাত দেওয়া যায়? তিনি বললেন, হাঁ। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০৬৪০)
এ ধরনের আত্মীয়-স্বজন যাকাত গ্রহণের উপযুক্ত হলে তারাই বেশি হকদার এবং তাদেরকে দেওয়া বেশি সওয়াব। তাবেয়ী যাহহাক (রাহ.) বলেন, যদি তোমার অভাবী আত্মীয়-স্বজন থাকে তবে তারাই তোমার যাকাতের বেশি হকদার।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০৬৩৯; কিতাবুল আছল ২/১২৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০; আলবাহরুর রায়েক ২/২৪৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/?p=31767&preview=true
← পূর্ববর্তী
হজ্বে অন্যকে দিয়ে কংকর নিক্ষেপ করানো যাবে কি?
পরবর্তী →