জেনে শুনে মিথ্যা প্রতিবেদন টাইপ করা যাবে কি
প্রশ্ন (৫১০১) : আমি এক প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্বরত আছি। প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময় আমাকে দিয়ে তাদের প্রতিবেদন লেখায়। সে সকল প্রতিবেদনে অনেক মিথ্যা তথ্য থাকে। জানতে চাচ্ছি, ঐ সকল মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন টাইপ করে দেওয়া আমার জন্য বৈধ হচ্ছে কি?
প্রশ্ন
আমি এক প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্বরত আছি। প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময় আমাকে দিয়ে তাদের প্রতিবেদন লেখায়। সে সকল প্রতিবেদনে অনেক মিথ্যা তথ্য থাকে। জানতে চাচ্ছি, ঐ সকল মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন টাইপ করে দেওয়া আমার জন্য বৈধ হচ্ছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মিথ্যার আশ্রয় নেওয়া শরিয়তের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত একটি কাজ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ
‘তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো।’ [সূরা হজ্ব, আয়াত: ৩০]
কাজেই মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন টাইপ করে দেওয়া শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।
সুতরাং আপনার জন্য আবশ্যক হল, আপনি সে সকল প্রতিবেদন টাইপ করবেন না। বরং টাইপ করা থেকে এড়িয়ে যাবেন। কিন্তু কোনোভাবেই যদি এ কাজ থেকে বিরত থাকা না যায় তাহলে সে চাকরি ছেড়ে দিয়ে হালাল কোনো চাকরির ব্যবস্থা করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12614/article-details.html
← পূর্ববর্তী
জামাত চলাকালে ফজরের সুন্নত পড়ার কোনো দলিল আছে কি
পরবর্তী →