মিথ্যা ও গীবত

সরিষা তেলের সাথে অন্য তেল মিক্স করে বিক্রি করার বিধান কী?

প্রশ্ন (১৩৮৭১) : আমার সরিষার তেলের একটা ফ্যাক্টরী আছে। পাশে আরো কয়েকটি ফ্যাক্টরী আছে। তারা সরিষার তেলের সাথে পামঅয়েল, সয়াবিন ও রাইজ ব্রান্ড তেল মিক্স করে এবং কম দামে বিক্রি করে। কিন্তু আমি যেহেতু এগুলো মিক্স করি না। তাই দামও কম রাখতে পারি না। ফলে আমার ফ্যাক্টরী বন্ধের দিকে চলে যাচ্ছে। গত জানুয়ারি মাসে আমার প্রায় সাতাইশ লক্ষ টাকা লোকসান হয়েছে। আমি আশঙ্কা করছি, এই মাসে আমাদের এই ফ্যাক্টরীতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা লোকসান হবে। এখন কাছে জানার বিষয় হল, আমি সরিষার তেলের সাথে পামঅয়েল, সোয়াবিন ও রাইজ ব্রান্ড তেল মিক্স করে কম দামে বিক্রি করতে পারব কি?

বিবাহিত হওয়া সত্ত্বেও অবিবাহিত পরিচয় দিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৮৬৫) : আমার চাচা উচ্চতর শিক্ষা অর্জনের উদ্দেশে দেশের একটি বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদন করে। উক্ত প্রতিষ্ঠানে বিবাহিত কাউকে ভর্তি নেয় না। কিন্তু আমার চাচা বিবাহিত। তাই বিবাহিত হওয়া সত্ত্বেও ভর্তি হওয়ার জন্য সে তার জীবন বৃত্তান্তে অবিবাহিত লিখে। এবং মৌখিক স্বীকারোক্তি দেন এ বলে যে, আমি অবিবাহিত; আমার স্ত্রী নেই। বর্তমানে সে ঐ প্রতিষ্ঠানের একজন ছাত্র। জানার বিষয় হল, এভাবে বলা ও লিখার কারণে তার স্ত্রীর উপর কি কোনো তালাক পতিত হয়েছে?

একটি ভিত্তিহীন বর্ণনা।

প্রশ্ন (১৩৬৬৩) : আমাদের মহল্লার মসজিদে কয়েকজন মুসল্লি নিম্নোক্ত হাদিসটি মানুষের নিকট বর্ণনা করছে। তারা এটি ছাপিয়ে মসজিদে লাগিয়ে দিয়েছে। এবং তারা উক্ত হাদিসটি এলাকা জুড়েও ব্যাপক প্রচার করছে। তাই হযরতের কাছে জানতে চাচ্ছি, নিম্নোক্ত হাদিসটি সহিহ ও আমলযোগ্য কি না? হাদিসটি হল, রাসূলুল্লাহ (সা.) আলী (রা.)-কে বলেছেন, হে আলী! প্রত্যেক রাতে পাঁচ কাজ করে ঘুমাও। যথা : ১. চার হাজার দিনার সদকা করে ঘুমাও। ২. এক খতম কুরআন পড়ে ঘুমাও। ৩. জান্নাতের মূল্য আদায় করে ঘুমাও। ৪. দুজনের মাঝে বিবাদ মিটিয়ে ঘুমাও। ৫. একটি হজ্ব আদায় করে ঘুমাও। আলী (রা.) বললেন, এটা তো অসম্ভব। কীভাবে আমি তা আদায় করব? রাসূলুল্লাহ (সা.) বললেন, চার বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও তাহলে চার হাজার দিনার সদকার সওয়াব পাবে। তিন মর্তবা সূরা ইখলাস পড়ে ঘুমাও তাহলে একবার কুরআন খতম করার সওয়াব পাবে। তিন বার দুরূদ পড়ে ঘুমাও তাহলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। দশবার ইস্তেগফার পড়ে ঘুমাও তাহলে দুজনের বিবাদ মিটানোর সওয়াব পাবে। চারবার কালিমায়ে তামজীদ পড়ে ঘুমাও তাহলে একটি হজ্বের সওয়াব পাবে। হযরত আলী (রা.) বলেন, আমি প্রত্যহ রাতে এ আমল করে ঘুমাব।

সার্টিফিকেটে বয়স কমিয়ে উল্লেখ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৬০) : আমাদের সমাজে বেশিরভাগ মানুষ সার্টিফিকেটে বয়স কমিয়ে উল্লেখ করে। সম্ভ্রান্ত-সাধারণ প্রায় সকল শ্রেণীর মানুষই ব্যাপকভাবে এ কাজটি করে থাকে। প্রয়োজনে করে আবার অপ্রয়োজনেও করে। এটাকে একটা সাধারণ বিষয় মনে করা হয়। কোনো অন্যায়ই মনে করে না। আমি জানতে চাই, বাস্তবতা গোপন করে এভাবে সার্টিফিকেটে সঠিক বয়স উল্লেখ না করা ইসলামের দৃষ্টিতে কোন পর্যায়ের অন্যায়?

নিজ পিতা ব্যতীত অন্য কাউকে পিতার পরিচয় দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৩০) : আমার ছোট ভাইয়ের বয়স যখন ২ বছর তখন আমার মা ইন্তেকাল করেন। আমার ভাইকে প্রতিপালনের মত কেউ না থাকায় সে আমার খালার কাছে থাকে। আমার খালাই ওকে লালন-পালন করেন এবং তার সন্তানের মত ভালবাসেন। আমার ভাই এখন আমার খালাকে মা এবং খালুকে বাবা বলে ডাকে। আমার ভাই এর বয়স এখন ১৮ বছর। ও এখন আমার বাবাকে খালু এবং আমাদেরকে খালাত ভাই বলে পরিচয় দেয়। ওর সকল পরিচয়পত্রে খালুর নাম ব্যবহৃত হয়। ও মানতে রাজি নয় যে আমরা ওর আপন ভাই। আমার বাবা এবং আমরা ওর উপর কোন চাপ প্রয়োগ করতে চাই না। এমতাবস্থায় শরীয়তের দৃষ্টিতে ওর হুকুম কী হবে? ও আমার খালুকে বাবা বলে ডাকলে এবং পরিচয় দিলে গুনাহগার হবে কি?

সার্টিফিকেটে ভুল জন্ম তারিখ দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২৪৫৩) : দেশের আইন অনুযায়ী পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি অবসর গ্রহণ করবেন। এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ হতে বয়স হিসাব করা হয়। এক ব্যক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এসএসসি পরিক্ষার রেজিস্ট্রেশন ফরম পূরণ করার সময় তার মামা (যিনি ঐ স্কুলের শিক্ষক ছিলেন) নিজের থেকেই তার একটা জন্ম তারিখ বসিয়ে দেন। সেই অনুযায়ী এসএসসি সার্টিফিকেটে তার জন্ম তারিখ উল্লেখ আছে। পরবর্তীতে ঐ ব্যক্তি তার মরহুম পিতার নোট বুকে তার জন্ম তারিখ লিখিত দেখেন। সেই অনুযায়ী এসএসসি সার্টিফিকেটে যদি তার সঠিক জন্ম তারিখ থাকত তবে তাকে ৩ বছর পূর্বে অবসরে যেতে হত। তিনি যদি ইচ্ছা করেন তবে তার সঠিক জন্ম তারিখ অনুযায়ী ৩ বছর পূর্বে অবসরে যেতে পারেন। এ বিভাগে শিক্ষক পদের সংখ্যা নির্দিষ্ট। তিনি অবসরে গেলে বিশ্ববিদ্যালয় তার বিভাগে একজন নতুন শিক্ষক নিয়োগ দিতে পারবে। অবসরে না যাওয়া পর্যন্ত ঐ পদে কোনো নতুন শিক্ষক নিয়োগ দিতে পারবে না। এমতাবস্থায় এসএসসি সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ হিসাবে তার ৬৫ বছর পর্যন্ত চাকরি করা জায়েয হবে কি না?

বিবাহের ক্ষেত্রে পাত্র-পাত্রী সম্পর্কে কিভাবে যাচাই করবে?

প্রশ্ন (১২৪২৬) : আমাদের সমাজে বিয়ের পূর্বে কিছু ব্যাপার ইদানীং লক্ষ্য করা যাচ্ছে; যেমন- ১. বরপক্ষ যখন মেয়ে দেখতে যায় এবং কথা প্রসঙ্গে মেয়ের উচ্চতা সম্পর্কে জানতে চায় তখন বলা হয় যে, মেয়ের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। যদিও বাস্তবে মেয়ের উচ্চতা চার ফুট দশ ইঞ্চি। ২. অনেক ক্ষেত্রে দেখা যায়, শ্যামবর্ণের মেয়েদের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ফর্সা হিসেবে বরপক্ষের সামনে উপস্থাপন করা হয়। ৩. আবার ছেলের মাসিক বেতনের ব্যাপারে কথা উঠলে যা প্রকৃত বেতন তার থেকে অনেক বাড়িয়ে বলা হয়। হযরতের নিকট আমার জানার বিষয় হচ্ছে, উল্লিখিত বিষয়গুলো বিবাহের মত একটা পবিত্র সম্পর্কের ক্ষেত্রে ধোঁকা বা প্রতারণার শামিল কি না এবং এই ধরনের ইস্যু নিয়ে বিয়ের পর সমস্যা দেখা দিলে কী করা উচিত?

ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৩৫৫) : কিছুদিন আগে একটি ফার্নিচারের দোকান থেকে আমি এক লক্ষ বিশ হাজার টাকার ফার্নিচার ক্রয় করি। তার মধ্যে এক লক্ষ টাকা নগদে পরিশোধ করি। বাকিটা কয়েকদিন পরে দেওয়ার কথা হয়। ফার্নিচারের দোকানদার বিক্রির সময় আমাকে বলেছিল, এগুলোর কেনা দাম এক লক্ষ টাকা। এর সঙ্গে মেরামত বাবদ অতিরিক্ত খরচসহ এর বিক্রয়মূল্য ধরা হয়েছে এক লাখ বিশ। কিন্তু ফার্নিচারগুলো দেখার পর অভিজ্ঞ বেশ কয়েকজন আমাকে বললেন, দোকানদার আপনাকে ঠকিয়েছে। এর কেনা দাম মোটেও সত্তর হাজারের বেশি হবে না। এ বিষয়ে দোকানদারকে জিজ্ঞেস করা হলে প্রথমে সে অস্বীকার করলেও পরে স্বীকার করে যে, তার কেনা দাম অন্তত এক লাখ না। তার চেয়ে কম। আপনার কাছে জানতে চাচ্ছি, তার এই প্রতারণার কারণে আমি কি তাকে বাদবাকি বিশ হাজার টাকা কম দিতে পারি? এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কী?

আল্লাহর নাম ছাড়া কসম করলে কি কসম সংঘটিত হয়?

প্রশ্ন (১২২৩৪) : আল্লাহর নাম ব্যতীত শুধু কসম শব্দ দ্বারা কসম করলে কি কসম সংঘটিত হয়ে যায়? যেমন, কসম, আমি যাব। অনেকে মনে করে শুধু কসম শব্দ দ্বারা কসম করলে কসম হয় না। যেমন আমিও অনেক সময় এভাবে কসম করার পর মনে মনে ভাবি যে, আমি তো আল্লাহ কসম বলিনি তাই কসম হয়নি। অনেকসময় আমরা ঈমান শব্দ দ্বারা কসম খেয়ে থাকি। ঈমান শব্দ দ্বারা কসম করলে কি কসম সংঘটিত হয়ে যায়? হুজুরের কাছে আরেকটি বিষয় জানতে চাই। তা হচ্ছে, আমরা অনেক সময় কারো পিছনের কোনো বিষয়ের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে ঈমান বা কসম শব্দ দ্বারা কসম নিয়ে থাকি। এধরনের কসমের সময় প্রতিপক্ষ যদি মিথ্যা কসম খায় তাহলে কি তাকে কাফফারা আদায় করতে হবে?

আবু জেহেল গর্ত খুঁড়ে নিজেই কি তাতে পতিত হয়েছিল

প্রশ্ন (১১৭৯৩) : একটি বইয়ে আবু জেহেলের একটি ঘটনা পেলাম। সে নাকি রাসূল (সা.)-এর জন্য একটি গর্ত খুঁড়ে নিজেই তাতে পতিত হয়েছিল। পরবর্তীতে রাসূল (সা.) তাকে গর্ত থেকে উদ্ধার করেন। জানতে চাচ্ছি, হাদিসে কি এমন কোনো ঘটনা আছে?

গীবত

প্রশ্ন (১১৫৯০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাশুড়ী বউয়ের নামে ছেলের কাছে সবসময় গিবত করে। উনার এই কাজ কি এটা ঠিক?

স্ত্রী থাকার পরও যদি বলে স্ত্রী নেই তাহলে কি তালাক হবে

প্রশ্ন (১১৪৪৩) : এক ব্যক্তি কয়েক মাস আগে বিবাহ করেছে। কিন্তু কোন এক বিপদে পড়ে সে তার এক শিক্ষককে বলেছে যে, তার স্ত্রী নেই। এবং সে বিবাহিত নয়। এতে কি তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?

মিথ্যা বলে উমরায় যাওয়া যাবে কি

প্রশ্ন (১১২০৯) : আমার বয়স কম। তাই এজেন্সির লোক বলল, একজন নারীকে তোমার মাহরাম বানিয়ে উমরায় যাও। জানতে চাচ্ছি, এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে উমরায় যাওয়া যাবে কি?

আমি এখনো বিয়ে করিনি বললে তালাক হবে কি

প্রশ্ন (১১১২৭) : কিছুদিন আগে আমার বিয়ে হয়। বন্ধুরা দাওয়াত খেতে চাইলে দুষ্টামি করে বলি, আমি তো এখনো বিয়েই করিনি। জানতে চাচ্ছি, উক্ত কারণে বিয়েতে কোনো সমস্যা হবে কি?

গত মাসে তালাক দিয়েছি বললে তালাক হবে কি

প্রশ্ন (১০৯৮৫) : স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্বামী ভয় দেখানোর জন্য বলে, তোর সাথে থাকব না বলেই তো তোকে গতমাসে তালাক দিয়েছিলাম। জানতে চাচ্ছি, এতে কি তালাক হবে?

সিনিয়রদের কথায় মিথ্যা রিপোর্ট তৈরি করা যাবে কি

প্রশ্ন (১০৬৪১) : আমি যে প্রতিষ্ঠানে কর্মরত, সেখানের সিনিয়ররা মাঝে মাঝে আমাকে মিথ্যা রিপোর্ট তৈরি করতে বলে। জানতে চাচ্ছি, এটা আমার জন্য বৈধ হবে কি?

বন্ধুর কথামত মিথ্যা বললে গুনাহ হবে কি

প্রশ্ন (১০৩৫৯) : আমার বন্ধুর একটি প্রতিষ্ঠানে চাকরি হয়েছে প্রহরী পদে। কিন্তু সে আমাকে বলেছে যে, কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি, তার চাকরি হয়েছে নিম্ন অফিসার পদে। জানতে চাচ্ছি, তার কথামত মিথ্যা বললে গুনাহ হবে কি?