কবীরা গুনাহ

যিনার গুনাহ কি মাফ হবে?

প্রশ্ন (১২৯৫৬) : আমি যিনা করে ফেলেছি। এখন কি আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে? আর আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম নেক আমল করতাম সব সময়। এখন আমি যিনা করার পর মানসিকভাবে ভেঙে পড়েছি এবং অনেক হতাশ হয়ে পড়েছি। আমার পিছনের সব নেক আমল কি যিনা করার কারণে নষ্ট হয়ে যাবে?

প্রেম করা হারাম

প্রশ্ন (১১৬৩৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রেম করা হারাম কেন?

স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে ফেললে করণীয়

প্রশ্ন (১১৫৯৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ভুলে আমার স্ত্রীর মাসিকের সময় তার সাথে সহবাস করেছি। আমি বুঝতে পারিনি যে আসলেই তার মাসিক শেষ হয়েছে কি না। তার মাসিক ৭ দিন যাবৎ হয়। সে আমাকে বললো যে, মাসিক ৫ দিন হয়, এর অধিক মাসিক হলে সেটা রোগ হিসেবে ধরা হয়। এজন্য আমি ৬ষ্ঠ দিনে তার সাথে সহবাস করি। তার কথা কি সঠিক? যদি সঠিক না হয়ে থাকে তাহলে আমার এখন করণীয় কী?

গীবত

প্রশ্ন (১১৫৯০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাশুড়ী বউয়ের নামে ছেলের কাছে সবসময় গিবত করে। উনার এই কাজ কি এটা ঠিক?

নিষিদ্ধ সময়ের ঘুম

প্রশ্ন (১১৫৮৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফজর বা মাগরিবের নামাজের পরে ঘুমানো কি নাজায়েয? অনেকের কাছেই শুনি যে আছরের পরেও নাকি ঘুমানো হারাম। এব্যাপারে সঠিক তথ্য জানাবেন দয়া করে।

হারাম পণ্য ডেলিভারি করে ইনকাম করা অর্থ কি হালাল হবে?

প্রশ্ন (১১৫৭১) : আমি পরিবারসহ একটি অমুসলিম রাষ্ট্রে বসবাস করি। আমি পড়াশোনা করতাম। বাবার ইনকাম দিয়েই আমাদের পরিবার চলত। কিছুদিন আগে হঠাৎ আব্বু অসুস্থ হয়ে মারা যান। এখন পরিবারের ভরণপোষণের জন্য পড়াশোনার পাশাপাশি আমাকে হোম ডেলিভারির কাজ করতে হয়। সেখানে প্রায়ই বিভিন্নজন মদ বিয়ার বা এজাতীয় হারাম পানীয় অর্ডার করে। অর্ডারকারীরা সাধারণত অমুসলিমই হয়ে থাকে। জানার বিষয় হল, অমুসলিমদের কাছে এসব হারাম বস্তু ডেলিভারির মাধ্যমে যে অর্থ আমি আয় করি তা কি আমার জন্য হালার হবে?

ডাবল মিনিং রাখে এমন কথা বলা যাবে কি

প্রশ্ন (১১২৩৪) : অনেক সময় এমন হয়, বন্ধুদের মাঝে কিছু কথা এমন বলা হয়, যেগুলো ডবল মিনিং রাখে। অর্থাৎ, বাহ্যিকভাবে খারাপ অর্থ বুঝা না আসলেও সূক্ষ্মভাবে তা অশ্লীল বিষয়ের ইঙ্গিত করে। জানতে চাচ্ছি, এমন কথা বলা যাবে কি?

গ্যাপ দিয়ে হস্তমৈথুন করা যাবে কি

প্রশ্ন (১১২১৪) : আমি জানি হস্তমৈথুন করা হারাম। কিন্তু আমি হস্তমৈথুন না করলে কোনো কাজই স্থিরভাবে মনোযোগের সাথে করতে পারি না। জানতে চাচ্ছি, আমি কি গ্যাপ দিয়ে দিয়ে হস্তমৈথুন করতে পারব?

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের ক্ষতিপূরণ কিভাবে দিতে হবে

প্রশ্ন (১১২১২) : আমাদের এলাকায় বৈধভাবে সরকারি গ্যাস লাইন নেই। তবে এলাকার নেতারা এলাকার বসবাসকারীদের যারা গ্যাস ব্যবহার করতে চায় তাদের থেকে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। আমি না জেনে তা ব্যবহার করেছিলাম। জানতে চাচ্ছি, এখন তা থেকে দায়মুক্ত কিভাবে হব?

মালিক টাকা না দিলে মোবাইল ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১০৮৮৮) : আমি এক ব্যক্তি থেকে একটি মোবাইল কিনি। পরবর্তীতে জানতে পারি, সে তা আরেক ব্যক্তি থেকে চুরি করেছে। প্রকৃত মালিকের সাথে আমার যোগযোগ হয়েছে। আমি তাকে মোবাইলের মূল্য ফেরত দিতে বলি। কিন্তু সে অস্বীকৃতি জানায়। জানতে চাচ্ছি, সে মূল্য ফেরত না দিলে আমি মোবাইল ব্যবহার করতে পারব কি?

মদ পান করে উমরায় গেলে তা আদায় হবে কি

প্রশ্ন (১০৮২১) : জনৈক ব্যক্তি কিছুদিন আগে মদ পান করেছে। এখন সে যদি উমরায় যায় তাহলে তার উমরা কবুল হবে কি? কারণ, আমি শুনেছি, মদ পান করলে ৪০ দিনের আমল কবুল হয় না।