তালাকের আলোচনার সময় তালাক শব্দ উচ্চারণ করলে তালাক হবে কি
প্রশ্ন (৩৭৭৩) : আমি একবার ক্লাসে তালাকের মাসআলা পড়াচ্ছিলাম। উদারহণ দিতে গিয়ে বলি, ধর, আমি আমার স্ত্রীকে তালাক দিলাম। এ ঘটনার পর থেকে আমি পেরেশানিতে আছি যে, আমার উক্ত কথার কারণে আমার স্ত্রী তালাক হয়ে গিয়েছে কিনা। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি আমার স্ত্রী তালাক হয়ে যাবে?
প্রশ্ন
আমি একবার ক্লাসে তালাকের মাসআলা পড়াচ্ছিলাম। উদারহণ দিতে গিয়ে বলি, ধর, আমি আমার স্ত্রীকে তালাক দিলাম। এ ঘটনার পর থেকে আমি পেরেশানিতে আছি যে, আমার উক্ত কথার কারণে আমার স্ত্রী তালাক হয়ে গিয়েছে কিনা। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি আমার স্ত্রী তালাক হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতু উক্ত কথা আপনি উদাহরণ দেওয়ার জন্য বলেছেন, তালাকের নিয়ত আপনার ছিল না, তাই উক্ত কথার দ্বারা আপনার স্ত্রী তালাক হয়নি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
‘আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল।’ [সহিহ বুখারি, হাদিস: ১]
সুতরাং এ ব্যাপারে আপনার পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9921/article-details.html
← পূর্ববর্তী
কবরের দিকে ফিরে দোয়া করা যাবে কি
পরবর্তী →