খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রীর ভরণ-পোষণ কে বহন করবে?
প্রশ্ন (১৩৬৯৩) : স্বামী তার স্ত্রীকে খোলা তালাক দিলে ইদ্দত চলাকালীন স্ত্রীর ভরণ-পোষণ কে বহন করবে?
প্রশ্ন
স্বামী তার স্ত্রীকে খোলা তালাক দিলে ইদ্দত চলাকালীন স্ত্রীর ভরণ-পোষণ কে বহন করবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সাধারণ তালাকের মতো খোলা তালাকের ক্ষেত্রেও ইদ্দত চলাকালীন স্ত্রীর ভরণ-পোষণ স্বামীকেই বহন করতে হবে। তবে যদি খোলা তালাকের চুক্তির সময় ইদ্দতের মধ্যে ভরণ-পোষণ না দেওয়ার শর্ত করা হয় তাহলে তা সহিহ হবে এবং সেক্ষেত্রে স্ত্রী ইদ্দতকালীন ভরণ-পোষণ পাবে না।
-মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদিস: ১৮৮১১; ফাতহুল কাদীর ৪/৭৬; বাদায়েউস সানায়ে ৩/২৩৯; আদ্দুররুল মুখতার ৩/৪৫২-৪৫৫; আলবাহরুর রায়েক ৪/৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/31358/article-details.html
← পূর্ববর্তী
নাবালেগ ছেলে তারাবীর নামাযের ইমামতি করতে পারবে কী?
পরবর্তী →