স্বামী তালাক অস্বীকার করলে স্ত্রী কী করবে
প্রশ্ন (৩১৬৬) : আমার নাম আমেনা খাতুন। আমার স্বামী কিছুদিন আগে আমাকে তিন তালাক দেয়। কিন্তু সেখানে আমি ছাড়া আর কেউ ছিলাম না। আমি স্পষ্ট তালাকের কথা শুনেছি। এখন আমার স্বামী তালাকের কথা অস্বীকার করছেন। প্রশ্ন হল, এখন আমার করণীয় কী?
প্রশ্ন
আমার নাম আমেনা খাতুন। আমার স্বামী কিছুদিন আগে আমাকে তিন তালাক দেয়। কিন্তু সেখানে আমি ছাড়া আর কেউ ছিলাম না। আমি স্পষ্ট তালাকের কথা শুনেছি। এখন আমার স্বামী তালাকের কথা অস্বীকার করছেন। প্রশ্ন হল, এখন আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাকের প্রদানের ক্ষেত্রে স্বাক্ষী রাখা উত্তম। যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لَا يَجُوزُ نِكَاحٌ، وَلَا طَلَاقٌ، وَلَا ارْتِجَاعٌ إِلَّا بِشَاهِدَيْنِ
‘রাসূল (সা.) বলেছেন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ, তালাক ও ফিরিয়ে আনা বৈধ হবে না।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১০২৫৪]
তবে কখনো যদি স্বাক্ষী না রাখা হয় এবং স্বামী তালাকের কথা অস্বীকার করে তাহলে আদালতে স্বামীর কথাই গ্রহণযোগ্য হবে। সে হিসেবে বিয়ে বহাল থাকবে।
কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। কাজেই এখন আপনার করণীয় হল, স্বামীর কাছ থেকে খোলা তালাক নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যদি এতেও স্বামী রাজি না হয় এবং বাধ্য হয়ে আপনার তার সাথে থাকতে হয় তাহলে আপনি গুনাহগার না হলেও আপনার স্বামী যিনার গুনাহে গুনাহগার হবে।
রদ্দুল মুহতার ৪/৪৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8691/article-details.html
← পূর্ববর্তী
সাইন করার কথা বললে কি তালাক হবে
পরবর্তী →