Feature

চল্লিশ দিন পূর্বে নেফাস থেকে পবিত্র হলে নামাজ-রোযা করা কি জরুরি

প্রশ্ন (২৪১) : কোনো মহিলার যদি চল্লিশ দিন পূর্বে নেফাস (সন্তান প্রসবের পর যে স্রাব দেখা যায়)বন্ধ হয়ে যায় তাহলে সে কি নামাজ-রোযা করতে পারবে?

প্রশ্ন

কোনো মহিলার যদি চল্লিশ দিন পূর্বে নেফাস (সন্তান প্রসবের পর যে স্রাব দেখা যায়)বন্ধ হয়ে যায় তাহলে সে কি নামাজ-রোযা করতে পারবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নিফাসের সর্বনিম্ন কোনো সময় নেই।

তাই কোনো মহিলার যদি চল্লিশ দিন পূর্বে নেফাস বন্ধ হয়ে যায় তাহলে তার জন্য গোসল করে পবিত্র হয়ে নামাজ-রোযা করা জরুরি।

তিরমিযি (রহ.) বলেন,

‘নবী (স.) সাহাবিগণ,তাবেয়িগণ এবং তাঁদের পরবর্তী আলেমগণ এ মর্মে একমত হয়েছেন যে, নিফাসগ্রস্ত নারী চল্লিশ দিন পর্যন্ত নামায পড়বেন না; তবে চল্লিশ দিনের আগেই যদি পবিত্রতা দেখেন তাহলে তিনি গোসল করে নামায পড়া শুরু করবেন।’ [আল-মাজমু (২/৫৪১)]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1728/article-details.html