চোখে অপারেশন হওয়ায় ডাক্তার চোখে পানি লাগাতে নিষেধ করলে অযু-গোসল করবে কিভাবে?
প্রশ্ন (১৩৮৫২) : আমার চোখে অপারেশন হয়েছে। এখন ডাক্তার চোখে পানি লাগাতে নিষেধ করে দিয়েছে। তাই গোসলের সময় গলার উপরে ধোয়া সম্ভব নয়। তেমনি অযুর সময়ও চেহারা ধুতে পারব না। এখন জানার বিষয় হলো, গোসল ফরয হলে কীভাবে গোসল করব? এ অবস্থায় আমি কীভাবে অযু করব?
প্রশ্ন
আমার চোখে অপারেশন হয়েছে। এখন ডাক্তার চোখে পানি লাগাতে নিষেধ করে দিয়েছে। তাই গোসলের সময় গলার উপরে ধোয়া সম্ভব নয়। তেমনি অযুর সময়ও চেহারা ধুতে পারব না। এখন জানার বিষয় হলো, গোসল ফরয হলে কীভাবে গোসল করব? এ অবস্থায় আমি কীভাবে অযু করব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার যতদিন চোখে পানি লাগানো নিষেধ থাকে ততদিন যেহেতু চেহারা ও মাথা ধুতে পারছেন না তাই এ অবস্থায় গোসলের জন্য আপনি গলা ও ঘাড়সহ নিচের দিকে পুরো শরীর ধৌত করবেন। আর চেহারা ও কানসহ পুরো মাথা ভেজা হাত দ্বারা মাসাহ করবেন। আর অযুর সময় পুরো চেহারা ভেজা হাত দ্বারা মাসাহ করবেন। এছাড়া বাকি অযু যথানিয়মে করবেন। অর্থাৎ হাত, পা ধুবেন এবং মাথা মাসাহ করবেন।
প্রকাশ থাকে যে, এ ধরনের রোগীর জন্য ভেজা হাত দ্বারা ব্যান্ডেজের উপর বা চোখের অংশে মাসাহ করাটা যদি ক্ষতিকর হয় তবে সেক্ষেত্রে ঐ অংশ মাসাহ না করলেও চলবে।
-মারাকিল ফালাহ প্র. ৬৮; আলবাহরুর রায়েক ১/১১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/?p=31685&preview=true
← পূর্ববর্তী
বিনা টিকেটে ট্রেনের ছাদে ভ্রমণ করা যাবে কি?
পরবর্তী →