প্রস্রাবের রাস্তায় হালকা পানি বের হলে কি গোসল ফরয হবে?
প্রশ্ন (১৩৫৮৭) : মাঝে মাঝে স্ত্রীর সাথে মোবাইলে কথা বলার পর প্রস্রাবের রাস্তায় হালকা পানি দেখা যায়। এছাড়াও অন্য সময় হঠাৎ এমন দেখা যায়। আমি জানতে চাচ্ছি, এ কারণে কি গোসল করতে হবে, না অযু করলে চলবে? বিস্তারিত জানালে উপকৃত হব।
প্রশ্ন
মাঝে মাঝে স্ত্রীর সাথে মোবাইলে কথা বলার পর প্রস্রাবের রাস্তায় হালকা পানি দেখা যায়। এছাড়াও অন্য সময় হঠাৎ এমন দেখা যায়। আমি জানতে চাচ্ছি, এ কারণে কি গোসল করতে হবে, না অযু করলে চলবে? বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত কারণে গোসল ফরয হবে না। বরং অযু করলেই চলবে। আর তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। সেক্ষেত্রে কাপড়ের যে অংশে লাগবে সে অংশ ধুয়ে নিলে তা পাক হয়ে যাবে।
-বাদায়েউস সানায়ে, ১/১৪৯; ফাতাওয়া খানিয়া ১/৪৩ আদ্দুররুল মুখতার ১/১৬৫, ৩১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31093&preview=true
← পূর্ববর্তী
যাকাত সংক্রান্ত একটি মাসআলা।
পরবর্তী →