অসিয়ত সংক্রান্ত একটি মাসআলা।
প্রশ্ন (১৩৭৬৭) : আমার আম্মার বয়স ৭২ বছর। তিনি কিছুদিন আগে আমাকে অসিয়ত করেছিলেন যে, আমি মারা গেলে তুমি আমার নামে গ্রামের মাদরাসায় চার কাঠা জমি ওয়াকফ করবে। কিন্তু কিছুদিন আগে আমার ছোট খালা একটি বিপদে পড়ে, যা সারতে অনেক টাকার প্রয়োজন। এখন আম্মা চাচ্ছেন, সেই চার কাঠা জমির দুই কাঠা বিক্রি করে খালাকে বোনকে দিতে। জানতে চাই, তার জন্য ঐ জমি বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন
আমার আম্মার বয়স ৭২ বছর। তিনি কিছুদিন আগে আমাকে অসিয়ত করেছিলেন যে, আমি মারা গেলে তুমি আমার নামে গ্রামের মাদরাসায় চার কাঠা জমি ওয়াকফ করবে। কিন্তু কিছুদিন আগে আমার ছোট খালা একটি বিপদে পড়ে, যা সারতে অনেক টাকার প্রয়োজন। এখন আম্মা চাচ্ছেন, সেই চার কাঠা জমির দুই কাঠা বিক্রি করে খালাকে বোনকে দিতে। জানতে চাই, তার জন্য ঐ জমি বিক্রি করা জায়েয হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কেউ কোনো ওসিয়ত করলে তা কার্যকর হয় ঐ ব্যক্তির মৃত্যুর পর। সুতরাং জীবদ্দশায় সে চাইলে তার কৃত ওসিয়ত বাতিল করতে পারে। অতএব প্রশ্নোক্ত অবস্থায় আপনার আম্মার জন্য জমির ঐ অংশ বিক্রি করে আপনার বোনকে টাকা দেওয়া জায়েয হবে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৩১৪৪৯; মাবসূত, সারাখসী ২৭/১৬২; হেদায়া, ফাতহুল কাদীর ৯/৩৬৪; বাদায়েউস সানায়ে ৬/৪৯৩; ফাতাওয়া হিন্দিয়া ৬/৯২; রদ্দুল মুখতার ৬/৬৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31516&preview=true
← পূর্ববর্তী
যাকাতের নেসাবের সাথে বছরের মাঝখানে টাকা যুক্ত হলে কি উক্ত টাকার যাকাত আদায় করতে হবে?
পরবর্তী →