ওসিয়ত ও নসিহত

অসিয়ত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৭৬৭) : আমার আম্মার বয়স ৭২ বছর। তিনি কিছুদিন আগে আমাকে অসিয়ত করেছিলেন যে, আমি মারা গেলে তুমি আমার নামে গ্রামের মাদরাসায় চার কাঠা জমি ওয়াকফ করবে। কিন্তু কিছুদিন আগে আমার ছোট খালা একটি বিপদে পড়ে, যা সারতে অনেক টাকার প্রয়োজন। এখন আম্মা চাচ্ছেন, সেই চার কাঠা জমির দুই কাঠা বিক্রি করে খালাকে বোনকে দিতে। জানতে চাই, তার জন্য ঐ জমি বিক্রি করা জায়েয হবে কি?

সমস্ত সম্পদ দান করে দেওয়ার অসিয়ত করা যাবে কি?

প্রশ্ন (১৩১২৭) : আমার এক বন্ধুর চাচা খুব ধনী মানুষ। দ্বীনদার মানুষ। বিবাহ করেননি। তার বয়স আনুমাণিক ৬০ হবে। বাবা-মা অনেক আগেই মারা গিয়েছেন। তার কোনো ভাই-বোন নেই। তার আত্মীয়-স্বজনদের মধ্যে শুধ এক চাচা, এক ফুফু আছে। তার নিকটাত্মীয় কেউ নেই বিধায় তিনি অসিয়ত করেছেন যে, তার মৃত্যুর পর তার সব সম্পত্তি তার গ্রামের মাদরাসার জন্য ওয়াক্ফ হয়ে যাবে। এখন তিনি জানতে চাচ্ছেন, যে তার অসিয়ত কি সহিহ হয়েছে? বিষয়টি জানানোর অনুরোধ রইল।

যার জন্য অসিয়ত করা হয় সে অসিয়তকারীর আগে মারা গেলে অসিয়তকৃত সম্পদের বিধান কী হবে?

প্রশ্ন (১২৯৩৭) : আমার চাচা মৃত্যুর পূর্বে তিন মাস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সে সময় তার ব্যবহারের মোটরসাইকেলটি তার এক বন্ধুর জন্য অসিয়ত করেন। ইতিমধ্যে চাচার বন্ধু হঠাৎ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। এর কিছুদিন পর আমার চাচাও ইন্তেকাল করেছেন। এখন চাচার বন্ধুর ছেলেরা সেই মোটরসাইকেলটি দাবি করছে। কিন্তু আমার চাচাতো ভাই বলছেন, বাবা তো মোটরসাইকেলটি তার বন্ধুর জন্য অসিয়ত করেছিলেন, তার ছেলেদের জন্য নয়। আর তিনি তো বাবার আগেই ইন্তেকাল করেছেন। তাই তার ছেলেদের এটা পাওয়ার কথা না। জানতে চাচ্ছি, এখন এটি কাদের প্রাপ্য? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

অসিয়ত করার পর কি তা বাতিল করা যায়?

প্রশ্ন (১২৮১৯) : আমার বোনের স্বামী তাকে তালাক দিয়েছে। তাই আমি আমি আমার বোনের জন্য দশ কাঠা জমির অসিয়ত করি। যাতে আমার মৃত্যুর পর তার ভরণ-পোষণে কোনো অসুবিধা না হয়। তো কিছু দিন আগে আমার বোনের ভাল এক জায়গায় বিয়ে হয়। তাই এখন আমার সন্তানরা অসিয়ত বাতিল করার জন্য চাপ দিচ্ছে। আমি জানতে চাচ্ছি যে, এখন আমার জন্য উক্ত অসিয়ত বাতিল করা জায়েয হবে কি?

শরীয়তে কুলখানী করার বিধান কী?

প্রশ্ন (১২৬৮৪) : কিছুদিন আগে আমার এক মামা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পূর্বে তিনি তার বড় ছেলেকে অসিয়ত করে বলেছিলেন, ‘আমি তোমার চাচার কাছে এক লক্ষ টাকা পাই। আমার মৃত্যুর পরে এ টাকার কিছু অংশ গ্রামের এতিমখানায় দিয়ে দিবে। আর বাকি টাকা দিয়ে চল্লিশতম দিনে কুলখানী করবে। জানাযার পরে আমাদের এলাকার ইমাম সাহেবের নিকট বিষয়টি পেশ করলে তিনি বললেন, শরীয়তে কুলখানী করা বৈধ নয়। এখন হযরতের কাছে আমার জানার বিষয় হলো, ১. ইমাম সাহেবের কথা কি ঠিক? ২. যদি ঠিক হয়, তাহলে এখন আমরা আমার মামার এ অসিয়ত কীভাবে আদায় করব?

যার জন্য ওসিয়ত করা হয়েছে সে ওসিয়তকারীর আগে মারা গেলে কি উক্ত ওসিয়ত কার্যকর হবে?

প্রশ্ন (১২৬৮৩) : আমার আব্বুর খুবই ঘনিষ্ঠ এক বন্ধু কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হলে আব্বু আমাদের নিয়ে তাকে দেখতে যান। তিনি আব্বুকে দেখে আবেগাপ্লুত হয়ে যান। এবং কান্নাজড়িত কণ্ঠে তার জীবনে আব্বুর বিভিন্ন অবদানের কথা স্মরণ করে আব্বুকে তার পেনশনের টাকা ওঠানোর পর এ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা বলেন। উপস্থিত ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে তা আব্বুকে দিবে বলে জানায়। কিন্তু এর সপ্তাহখানেক পরই হঠাৎ আব্বু সড়ক দুর্ঘটনায় মারা যান। এর কিছুদিন পর আব্বুর ঐ বন্ধুও মারা যান। কয়েক মাস পর আমরা মৃতের ছেলেদের সাথে ওসিয়তের টাকার জন্য যোগাযোগ করলে তারা বলে, আমরা এ টাকা আঙ্কেলের নামে সদকা করে দিয়েছি। আব্বু তো তোমাদের জন্য ওসীয়ত করেননি। আঙ্কেলের জন্যই ওসীয়ত করেছিলেন। হযরতের কাছে জিজ্ঞাসা হল, আব্বুর নামে ওসিয়তকৃত টাকা আমাদের প্রাপ্য ছিল কি না? আমাদের না জানিয়ে এভাবে সদকা করে দেওয়া কি জায়েয হয়েছে?

অসীয়তকারী মারা যাওয়ার পর তার অসিয়ত কার্যকর হবে কি?

প্রশ্ন (১২৩৮৮) : জনৈক ব্যক্তি তার বড় পুত্রবধুর খেদমতে সন্তুষ্ট হয়ে তার জন্য নির্দিষ্ট একটা জমির অসিয়ত করেন। তখন সেখানে ঐ ব্যক্তির স্ত্রী ও এক ছেলে উপস্থিত ছিল। বিষয়টি অন্য দুই পুত্রবধু জানতে পারলে তাদের মাঝে কানাঘুষা হয়। একপর্যায়ে তা পারিবারিক ঝগড়ায় রূপ নেয়। এ পরিস্থিতি দেখে বড় পুত্রবধু সবার সামনে তার শ্বশুরকে বলে আমার কোনো জমি লাগবে না। আমি আপনার জমি নিব না। তখন ঐ ব্যক্তি বলেছিল, আমি অসিয়ত করেছি, তুমি পাবে। ঐ ঘটনার পর আর এ বিষয়ে কোনো কথা হয়নি। বর্তমানে সে ব্যক্তি বেঁচে নেই। বড় পুত্রবধু যেহেতু শ্বশুরের জীবদ্দশায় তার পক্ষে কৃত অসিয়ত প্রত্যাখ্যান করেছে তাই মৃতের ওয়ারিসরা তাকে ঐ জমি দিতে চাচ্ছে না। কিন্তু সে এখন জমিটি নিতে খুবই আগ্রহী। জানার বিষয় হল, উপরোক্ত পরিস্থিতিতে ঐ ব্যক্তির কৃত অসিয়ত বহাল আছে কি না? এবং উক্ত পুত্রবধু কি অসিয়তসূত্রে ঐ জমি দাবি করতে পারবে?

জানাযার নামাযের অসিয়ত করলে কি তা পালন করা আবশ্যক?

প্রশ্ন (১২২৭৭) : আমাদের এলাকায় এক মুরব্বী মৃত্যুর পূর্বে তার এক বন্ধুকে জানাযা পড়ানোর অসিয়ত করে যান। কিন্তু তার ছেলে এই অসিয়তের কথা জানা সত্ত্বেও ঐ ব্যক্তিকে বাদ দিয়ে অন্য হুজুরকে দিয়ে জানাযা পড়ান। পরে এ নিয়ে তার আত্মীয়দের মাঝে মতবিরোধ তৈরি হয়ে যায়, ছেলে তার বাবার অসিয়ত পালন করেনি, অথচ অসিয়ত পালন করা জরুরি। জানার বিষয় হল, শরয়ী দৃষ্টিকোণ থেকে এ অসিয়ত পালন করা কি জরুরি ছিল? এবং এ কাজের কারণে কি তার অন্যায় হয়েছে?

ওয়ারিশরা না মানলে অসিয়ত কার্যকর হবে কি

প্রশ্ন (১১৯১৬) : জনৈক ব্যক্তি তার এক ছেলের জন্য ১ লক্ষ টাকার অসিয়ত করেছে। সেখানে সেই ব্যক্তির অন্যান্য ওয়ারিশরাও ছিল। পরবর্তীতে উক্ত ব্যক্তির মৃত্যুর পর কিছু ওয়ারিশ সেই অসিয়ত কার্যকর করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং মিরাস বণ্টন নীতি অনুসারে বণ্টন চাচ্ছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে করণীয় কী?

মৃত ব্যক্তির অসিয়তকৃত জায়গায় তাকে দাফন না করলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১১৯০১) : আমার বাবা কিছু দিন আগে ইন্তিকাল করেন। ইন্তিকালের আগে তিনি আমার বড় ভাইকে অসিয়ত করেছিলেন যেন তাকে বাড়ির পার্শ্ববর্তী জায়গায় দাফন করা হয়। কিন্তু সবার পরামর্শে তাকে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়। আমার জানার বিষয় হলো, বাবাকে বাবার অসিয়তকৃত জায়গায় দাফন না করে অন্য জায়গায় করার কারণে কি আমাদের গুনাহ হবে?

অসিয়ত শরীয়ত বিরোধী না হলে তা পালন করা আবশ্যক।

প্রশ্ন (১১৮৮৪) : আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, বাবা তার সন্তানকে মূমুর্ষ অবস্থায় অসিয়ত করে যায় মৃত্যুর পর অমুক মেয়েকে বিবাহ করার জন্য। কিন্তু, বাবার মৃত্যুর পর সন্তান ওই মেয়েকে বিবাহ করতে রাজি না। সেই ক্ষেত্রে সন্তানের ব্যাপারে ইসলামের বিধান কী?

বাবা সন্তানের জন্য ওসিয়ত করে গেলে সেই ওসিয়ত কি কার্যকর হবে?

প্রশ্ন (১১৬১৩) : আমার বাবা মারা যাওয়া সময় দেড় লাখ টাকা মিরাছ রেখে যান। মাকে এই টাকাগুলো বণ্টনের কথা বললে তিনি বলেন, তোমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে বলেছিলেন, ‘এই টাকাগুলো আমার সন্তানদের জন্য ব্যয় করবে’। অথচ আমার আব্বুর ওয়ারিশদের মধ্যে আমার দাদা-দাদুও রয়েছেন। আমার বাবার এভাবে বলে যাওয় কি ঠিক আছে? এই টাকা দাদা-দাদুকে না দিয়ে আমরা ভাই-বোনেরা মিলে বণ্টন করে নেই তাহলে কি তা আমাদের জন্য জায়েয হবে?

বাড়ির পাশে কবর দেওয়ার অসিয়ত পূর্ণ করতে হবে কি

প্রশ্ন (১১১৭৩) : জনৈক ব্যক্তি অসিয়ত করে গিয়েছে তার মৃত্যুর পর বাড়ির পাশে তার কবর দিতে। তার ছেলেরা চাচ্ছে মসজিদের পাশের কবরস্থানে কবর দিতে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির অসিয়ত পূরণ করা কি আবশ্যক?

অসিয়তকৃত ব্যক্তির জন্য বিলম্ব করা কি ঠিক হবে

প্রশ্ন (১১০০৪) : জনৈক ব্যক্তি মৃত্যুর আগে অসিয়ত করে গিয়েছে যে, তার জানাযার নামায বড় ছেলে পড়াবে। তার বড় ছেলে বিদেশ থাকে। তার মৃত্যুর পর বড় ছেলের দেশে আসার অপেক্ষায় জানাযার নামায বিলম্ব করা হয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে জানাযায় বিলম্ব করা কি ঠিক হয়েছে?

অসিয়তকৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তান পাবে কি

প্রশ্ন (১০৭৯৬) : জনৈক ব্যক্তি অসিয়ত করেছিল যে, তার মৃত্যুর পর তার ঘর তার এক বন্ধু পাবে। কিন্তু অসিয়তকারীর আগেই তার বন্ধু মারা যায়। পরবর্তীতে অসিয়ত মারা গেলে তার বন্ধুর ছেলেরা অসিয়তকারীর সন্তানদেরকে উক্ত ঘর দিতে বলে। জানতে চাচ্ছি, বন্ধুর সন্তানদেরকে ঘর দিতে হবে কি?

অসিয়ত করার পর তা বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০৭৯৫) : আমি আমার একটি জমি আমার মৃত্যুর পর এক আত্মীয়ের জন্য অসিয়ত করি। বর্তমানে উক্ত জমিটির ভালো দাম পাওয়ায় আমি চাচ্ছি, তা বিক্রি করে দিতে। প্রশ্ন হল, আমি কি তা করতে পারব?

সন্তানদের জন্য ওয়াসিয়ত করলে কার্যকর হবে কি

প্রশ্ন (৯৭৯৩) : জনৈক ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছে যে, তার সকল সম্পদ তার সন্তানদেরকে দিতে হবে। অথচ তার স্ত্রী, পিতা ও মাতা এখনো জীবিত, যারা তার ওয়ারিস। জানতে চাচ্ছি, এক্ষেত্রে তার ওসিয়ত কার্যকর করা হবে নাকি ওয়ারিস সবাই সম্পদ পাবে?

হজ্বের জন্য টাকা জমিয়ে মারা গেলে টাকা কী করবে

প্রশ্ন (৯৬৪১) : জনৈক ব্যক্তি হজ্বের জন্য টাকা জমাচ্ছিল। কিন্তু হজ্ব করার আগেই মারা যায়। প্রশ্ন হল, উক্ত টাকা ওয়ারিসরা কী করবে? পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গণ্য হবে নাকি উক্ত টাকা দিয়ে বদলী হজ্ব করাতে হবে? উল্লেখ্য, তিনি মৃত্যুর আগে হজ্ব করানোর ওয়াসিয়ত করে যাননি।

মৃত্যর পরের অসিয়ত থাকলে জীবদ্দশায় তা বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৯৫৮৯) : কোনো সন্তান না থাকায় আমার খালা অসিয়ত করেছেন যে, তার মৃত্যুর পর তার মালিকানায় থাকা তিন কাঠা জমি এলাকায় কবরস্থানের জন্য ওয়াকফ হবে। কিন্তু এলাকাবাসী চাচ্ছে, উক্ত জমির এক কাঠা ক্রয় করার মাধ্যমে এই মহতি কাজে শরিক হতে। জানতে চাচ্ছি, আমার খালা এই জমির এক কাঠা এলাকাবাসীর কাছে বিক্রি করতে পারবে কি?