Feature

ইমামের পিছনে মুকতাদি কোনো ভুল করলে কি তার উপর সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৫৯৭) : ইমামের পিছনে নামায আদায় করার ক্ষেত্রে প্রথম বৈঠকে আমি মাঝেমধ্যে তাশাহহুদের পর দরূদ শরীফ ও দুআয়ে মাসূরাও পড়ে ফেলি। জানার বিষয় হল, ইমামের পেছনে থেকে আমার উক্ত ভুলের কারণে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

প্রশ্ন

ইমামের পিছনে নামায আদায় করার ক্ষেত্রে প্রথম বৈঠকে আমি মাঝেমধ্যে তাশাহহুদের পর দরূদ শরীফ ও দুআয়ে মাসূরাও পড়ে ফেলি। জানার বিষয় হল, ইমামের পেছনে থেকে আমার উক্ত ভুলের কারণে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হবে না। কারণ ইমামের পেছনে মুকতাদির কোনো ভুল হলে সাহু সিজদা ওয়াজিব হয় না।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৪৫৬০-৪৫৬২; কিতাবুল আছল ১/১৯৭; আলবাহরুর রায়েক ২/৯৯, ১০০; আদ্দুররুল মুখতার ২/৮২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31123&preview=true