নামাজ সংক্রান্ত অন্যান্য

ইমামের বরাবর পিছনে মাসবুক থাকলে কি ইমাম সাহেবের জন্য ফজর ও আসরের নামাযে মুসল্লিদের দিকে মুখ করে বস…

প্রশ্ন (১৩৮৭৫) : আমি একটি মসজিদে ইমামতি করি। ফজর ও আসরের নামাযের সালাম ফিরানোর পর মাঝেমধ্যেই দেখি, পেছনের কাতারে মাঝ বরাবর মাসবুক ব্যক্তি নামায পড়ছে। তাই জানতে চাচ্ছি, এ অবস্থায় আমার জন্য মুসল্লিদের দিকে মুখ করে বসা কি ঠিক হবে?

ফজরের নামাযে ইমাম সাহেব সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করার পর নামাযে শরিক হলে কি মুসল্লির উপর তিলা…

প্রশ্ন (১৩৮৪০) : আমি ফজরের নামাযের সময় মসজিদে গিয়ে দেখি জামাত দাঁড়িয়ে গেছে। তাই আমি মসজিদের বারান্দায় সুন্নত পড়ছিলাম। ইমাম সাহেব সূরা ফাতিহার পর সূরা আলিফ-লাম-মীম সাজদা পড়েন। সিজদার আয়াত পড়ে সিজদা আদায় করেন। আমি ইমাম সাহেবের সঙ্গে সিজদার আয়াতে শরিক হতে পারিনি। তবে ঐ রাকাতেই রুকুর আগে শরিক হয়েছি। জানার বিষয় হল, আমার কি পরবর্তীতে তিলাওয়াতে সিজদা আদায় করতে হবে?

নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর নামায আদায়ের পূর্বেই হায়েয শুরু হয়ে গেলে ঐ ওয়াক্তের নামায কি কাযা করতে…

প্রশ্ন (১৩৮৩৬) : কখনো দেখা যায়, নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর নামায আদায়ের পূর্বেই হায়েয চলে আসে। জানতে চাই, পরবর্তীতে ঐ ওয়াক্তের নামায কি কাযা করা জরুরি?

ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে ভুলে তাশাহ্হুদ পাঠ করলে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৮৩৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরতের কাছে আমার জানার বিষয় হলো, ফরয নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর ভুলে তাশাহহুদ পড়ে ফেললে কি সাহু সিজদা ওয়াজিব হবে?

অতীতের কাযা নামায আদায় করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৮২৮) : ১৯৯৬ সালে আমি জন্মগ্রহণ করেছি ।(২০০৮ সালে) ১২ বছর বয়সে আমি বালেগা হয়েছি। (২০১৬ সাল) ২০ বছর বয়স থেকে আমি নিয়মিত নামায, রোযা, পর্দা করা শুরু করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমাকে কত বছরের নামায, রোযা কাযা করতে হবে? নামায রোযা ব্যতীত অন্য কোনো ইবাদাত আছে কি যা আমাকে এখন কাযা করতে হবে? কাযা নামাযের নিয়ত ও কাযা রোযার নিয়ত কিভাবে করতে হবে?

কাযা নামায আদায়ের পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৮২৫) : আমি স্কুলে পড়ার সময় যোহর ও আসরের নামায আদায় করতে পারিনি। কারণ নামাযের সময় স্কুলে ক্লাস হত। এখন আমি সে সময়ের নামাযগুলো কাযা করছি। কিন্তু তখন কত ওয়াক্ত নামায পড়া হয়নি তা জানা নেই। তবে আমার মনে হচ্ছে, অনাদায়ী সব নামায আদায় হয়ে গেছে। আর আমার নামাযগুলো আদায়ের পদ্ধতি এই ছিল যে, যোহরের সময় মসজিদে গিয়ে যোহরের সুন্নত না পড়ে কাযা নামায পড়েছি। এখন আমার কোনো কাযা নামায বাকি আছে কিনা তা আমি সঠিক বলতে পারছি না। তাই এখন আমার জানার বিষয় হল, আমি কি যোহরের সুন্নত বাদ দিয়ে অনাদায়ী নামায কাযা করব, নাকি আমার নামায অনাদায়ী নেই ধরে নিয়ে যোহরের সুন্নত আদায় করব? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

নামাযের সময় চুল বেঁধে রাখার বিধান কী?

প্রশ্ন (১৩৮১৭) : আমি নামায সংক্রান্ত একটি বইয়ে পড়েছি যে, সিজদার সময় চুল বেঁধে রাখা মাকরূহ। আমার প্রশ্ন হল, এই বিধান কি নারী-পুরুষ সবার জন্য, না শুধু পুরুষের জন্য? জানালে খুশি হব।

ফজরের ওয়াক্তে কি পূর্বের কাযা নামায আদায় করা যাবে?

প্রশ্ন (১৩৭৭০) : আমরা জানি যে, ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের সুন্নত ব্যতীত অন্য নফল নামায পড়া যায় না। আমি জানতে চাচ্ছি যে, আগের কাযা নামায কি তখন পড়া যাবে?

নামাযে নিয়ত করার বিধান কী?

প্রশ্ন (১৩৭৩৬) : ইমামের পিছনে নামায পড়ার সময় কীভাবে নিয়ত করব আর একাকী নামায পড়ার সময় কীভাবে নিয়ত করব? অনেক সময় এমন হয় যে, পূর্ণ নামায শেষ করি বটে, কিন্তু অন্তরে কোনো কিছুই থাকে না। তবে নিজেকে এই বলে প্রবোধ দেই যে, আমি তো নামাযের জন্যই মসজিদে এসেছি। সুতরাং নির্দিষ্টভাবে নিয়তের দরকার কী? আমার এই ধারণা কি সঠিক?

ইমামের আগে মুসল্লি রুকুতে চলে গেলে কি তার নামাযের কোনো ক্ষতি হবে?

প্রশ্ন (১৩৭৩৪) : একদিন মাগরিবের নামাযে ইমাম সাহেব কেরাত শেষ করার সাথে সাথে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগেই আমি রুকুতে চলে যাই। তবে ইমামের সাথেই রুকু আদায় করেছি। এখন আমার জানার বিষয় হল, ইমামের আগে রুকুতে চলে যাওয়ার কারণে আমার নামাযের কোনো ক্ষতি হয়েছে কি? আমার ঐ নামায আদায় হয়েছে কি?

তাকবীরে বলার আগে নামাযের নিয়ত করতে না পারলে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৭৩২) : মসজিদে আসরের নামায শুরু হয়ে যাওয়ার পর আমি মসজিদের অযুখানায় অযু করতে যাই। অযু শেষ করে মসজিদে ঢুকে দেখি ইমাম সাহেব রুকুতে চলে যান। তখন আমি দৌড়ে গিয়ে তাকবীরে তাহরীমা বলে রুকুতে শরিক হই। তবে তাড়াহুড়োর কারণে তাকবীর বলার আগ মুহূর্তে নামাযের নিয়ত করতে পারিনি। জানার বিষয় হলো, নিয়ত করতে না পারার কারণে আমার ঐ নামায সহিহ হয়েছে কি?