দুধ মেয়ের স্বামী কি মাহরাম হবে?
প্রশ্ন (১২৮২২) : আমার স্ত্রীর ছোট বোন তার একটি ছোট মেয়ে রেখে মারা যায়। এরপর মেয়েটিকে আমার স্ত্রী নিয়ে আসে এবং দুধ পান করায়। মেয়েটি আমাদের ঘরেই বড় হয়েছে। কিছুদিন আগে তার বিবাহ হয়। মেয়েটি মাঝে মাঝে তার স্বামীকে নিয়ে আমাদের বাসায় আসে। বাসায় আসলে আমার স্ত্রী মেয়েটির স্বামীর সামনে চলে যায়। এখন আমার জানার বিষয় হলো, আমার স্ত্রী কি মেয়েটির স্বামীর সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে?
প্রশ্ন
আমার স্ত্রীর ছোট বোন তার একটি ছোট মেয়ে রেখে মারা যায়। এরপর মেয়েটিকে আমার স্ত্রী নিয়ে আসে এবং দুধ পান করায়। মেয়েটি আমাদের ঘরেই বড় হয়েছে। কিছুদিন আগে তার বিবাহ হয়। মেয়েটি মাঝে মাঝে তার স্বামীকে নিয়ে আমাদের বাসায় আসে। বাসায় আসলে আমার স্ত্রী মেয়েটির স্বামীর সামনে চলে যায়। এখন আমার জানার বিষয় হলো, আমার স্ত্রী কি মেয়েটির স্বামীর সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
দুধ মেয়ের স্বামী মাহরামের অন্তর্ভুক্ত। তার সাথে দেখা দেয়া জায়েয। অতএব আপনার স্ত্রীর জন্য তার দুধমেয়ের স্বামীর সাথে দেখা করা নাজায়েয হয়নি।
-সহিহ বুখারি, হাদিস: ৫০৯৯; আলমাবসূত, সারাখসী ৫/১৪১; বাদায়েউস সানায়ে ২/৫৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29373&preview=true
← পূর্ববর্তী
ডাক্তার চোখে পানি লাগাতে নিষেধ করলে অযু করবে কিভাবে?
পরবর্তী →