সৎ মায়ের পিতার সাথে কি পর্দা করা জরুরি?

প্রশ্ন (১৩৮৯৫) : আমার মায়ের ইন্তেকালের পর বাবা দ্বিতীয় বিবাহ করেন। সৎ মায়ের পিতা মাঝে মাঝেই আমাদের বাড়িতে বেড়াতে আসেন মেয়েকে দেখার জন্য। সম্পর্কে যেহেতু তিনি আমার নানা হন তাই আমি তাকে মাহরাম মনে করে তার সামনে যাওয়া-আসা করতাম। কিন্তু একদিন আমার চাচাতো বোন বলল, সৎ মায়ের পিতা মাহরাম নন। তার সাথে পর্দা করা জরুরি। এখন জানার বিষয় হল, তার কথা কি সঠিক?

স্ত্রী মারা যাওয়ার পর কি শাশুড়ির সাথে দেখা করা যায় না?

প্রশ্ন (১৩৮২২) : কিছুদিন আগে আমার স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর আমার এক সহকর্মী আমাকে বলেছে যে, স্ত্রী মারা গেলে স্বামী শাশুড়ির সাথে দেখা দিতে পারে না। এখন আমি জানতে চাচ্ছি, আমার সহকর্মীর কথা কি ঠিক? স্ত্রী মারা যাওয়ার পর স্বামী কি স্ত্রীর মায়ের সাথে দেখা দিতে পারবে না?

মেয়েকে তার সৎ দাদার সাথে বিবাহ দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৭০২) : আমাদের গ্রামের এক মেয়ের তার পিতার সৎ চাচা অর্থাৎ সৎ দাদার সাথে বিবাহের কথাবার্তা চলছে। তাদের বয়সের পার্থক্যও খুব বেশি নয়। এখন আমার জানার বিষয় হলো, তাদের বিবাহ সহিহ হবে কি?

পিতার খালাকে বিয়ে করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩০৯৮) : আমার চাচার দুই স্ত্রী ছিল। একজনের নাম ফারহানা অন্যজনের নাম বুশরা। ফারহানার ঘরে তার মেয়ে রাবেয়া। আর বুশরার ঘরে তার মেয়ে রাহা। রাহার ছেলে আবদুল্লাহ। আবদুল্লাহর ছেলে আবদুর রহমান। এই আবদুর রহমান ফারহানার মেয়ে রাবেয়াকে বিয়ে করেছে। কেউ এই বিয়েকে জায়েয বলছেন, কেউ নাজায়েয বলছেন। তাই আমি হযরতের কাছে সঠিক মাসআলা জানতে চাচ্ছি।

সৎ মায়ের মাতা কি মাহরাম হবে?

প্রশ্ন (১৩০৮০) : গত বছর আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন। পরে আমার বাবা আরেকটি বিবাহ করেন। সৎ মায়ের মা আমাদের এখানে মাঝে মাঝেই বেড়াতে আসেন। আমি তাকে নানী ডাকি এবং তার সামনে যাই। কিছুদিন পূর্বে একজন আলেম বললেন, সৎ মায়ের মায়ের সাথে পর্দা করা জরুরি। ঐ আলেমের কথা কি ঠিক? জানিয়ে বাধিত করবেন।

দুধ মায়ের স্বামীর বোনকে বিবাহ করা যাবে কি?

প্রশ্ন (১৩০৭০) : আমার মামা ছোটবেলায় যে মহিলার দুধ পান করেছিল তার স্বামীর ছোট বোন অর্থাৎ সে মহিলার ননদের সাথে মামার বিবাহের আলোচনা চলছে। আমাদের মসজিদের ইমাম সাহেব এ কথা শুনে বললেন, এ বিবাহ শুদ্ধ হবে না। কারণ তারা এক অপরের মাহরাম। তাই জানতে চাচ্ছি, শরীয়তের দৃষ্টিতে এ বিবাহের হুকুম কী? দুধ মা’র ননদের সাথে মামার বিবাহ কি শুদ্ধ হবে?

বাবা-মার চাচা ও মামা মেয়ের জন্য এবং বাবা-মার খালা ও ফুফু ছেলের জন্য মাহরাম হবে কি?

প্রশ্ন (১৩০১৯) : বাবা-মার চাচা ও মামা মেয়ের জন্য মাহরাম নাকি গায়রে মাহরাম? এমনিভাবে বাবা-মার খালা ও ফুফু ছেলের জন্য মাহরাম নাকি গায়রে মাহরাম?

দুধ পান সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৯৬৩) : আনুমানিক ১০ বছর আগে আমার এক আত্মীয়ার তালাক হয়েছিল। তখন তার একটি দুধের বাচ্চা ছিল। তালাক হওয়ার পর স্বাভাবিকভাবে অন্যত্র তার বিবাহ হয়। যে লোকটির সাথে তার বিবাহ হয়, তার অন্য স্ত্রীর ঘরে একটি ছেলে আছে। তখন ছেলেটির বয়স ৪ বছর ছিল। আর দ্বিতীয় স্বামীর সাথে সংসার করার সময়ও আমার আত্মীয়া তার প্রথম সংসারের সেই দুধের শিশুটিকে দুধ পান করিয়েছে। এই শিশুটি মেয়ে শিশু। এখন সে বড় হয়েছে। এখন পারিবারিকভাবে এই মেয়েটির সাথে আমার আত্মীয়ার দ্বিতীয় স্বামীর ছেলের বিবাহ দেওয়ার কথাবার্তা চলছে। কিন্তু কেউ কেউ বলছে, এই বিবাহ বৈধ হবে না। কারণ, তারা দু’জন তো দুধ ভাই-বোন। এখন আমরা জানতে চাচ্ছি যে, তারা দু’জন কি দুধ ভাই বোন? এবং তাদের মধ্যে কি বিবাহ অবৈধ? দয়া করে সঠিক মাসআলা জানাবেন।

দুধ পান সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৯১০) : আমার এক প্রতিবেশীর ৮ মাস বয়সে তার মা হৃদরোগে মারা যান। এরপর তার দাদী তাকে দুধ পান করায় এবং তিনিই তাকে লালন পালন করেন। কিছুদিন আগে তার এক চাচাতো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়। কিন্তু স্থানীয় এক আলেম এ ঘটনা জানার পর বললেন যে, সে যদি তার দাদীর দুধ পান করে থাকে তাহলে সে তার চাচাতো বোনকে বিবাহ করতে পারবে না। এখন তারা জানতে চাচ্ছে, উক্ত আলেমের কথা কি ঠিক? সে কি তার চাচাতো বোনকে বিবাহ করতে পারবে না? দয়া করে দ্রুত জানালে ভালো হয়।

মাহরাম সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৮২৪) : আমার নানার একজন বৈমাত্রেয় বোন আছে, যিনি বয়সে আমার মায়ের মতই। তিনি মাঝে মাঝেই আমাদের বাসায় বেড়াতে আসেন। আমার প্রশ্ন হল, তার সাথে দেখা-সাক্ষাৎ করা আমার জন্য জায়েয হবে কি?

দুধ মেয়ের স্বামী কি মাহরাম হবে?

প্রশ্ন (১২৮২২) : আমার স্ত্রীর ছোট বোন তার একটি ছোট মেয়ে রেখে মারা যায়। এরপর মেয়েটিকে আমার স্ত্রী নিয়ে আসে এবং দুধ পান করায়। মেয়েটি আমাদের ঘরেই বড় হয়েছে। কিছুদিন আগে তার বিবাহ হয়। মেয়েটি মাঝে মাঝে তার স্বামীকে নিয়ে আমাদের বাসায় আসে। বাসায় আসলে আমার স্ত্রী মেয়েটির স্বামীর সামনে চলে যায়। এখন আমার জানার বিষয় হলো, আমার স্ত্রী কি মেয়েটির স্বামীর সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে?

আপন ভাইয়ের দুধ মাকে বিয়ে করা যাবে কি?

প্রশ্ন (১২৪৪৯) : কিছু দিন আগে আমার স্ত্রী একটি সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করে। আমার ছোট দুটি সন্তান আছে। তাদের লালন-পালনের জন্য একজন বিধবা নারীর প্রয়োজন। এক বিধবা নারীর সঙ্গে আমার বিয়ের কথা চলছে, যে আমার ছোট ভাইকে দুধ পান করিয়েছিল। এলাকার কিছু লোক বলছে, এ মহিলা যেহেতু আমার ছোট ভাইয়ের দুধ মা, তাই এ দুধ সম্পর্কের সব বিধিনিষেধ আমার সাথেও কার্যকর হবে। অবশ্য এ বিষয়ে ভিন্ন কথাও অনেকে বলেছে, যা আমার কাছে শক্তিশালী মনে হয়েছে। সার্বিকভাবে ঐ বিধবাকে পছন্দ হওয়া সত্ত্বেও শুধু এই আপত্তির কারণে বিয়েটি আটকে আছে। তাই মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, আসলেই কি মহিলাটি আমার ছোট ভাইয়ের দুধ মা হওয়ার কারণে তার সাথে আমারও দুধের সম্পর্ক হয়ে গেছে, ফলে তাকে বিয়ে করা আমার জন্য বৈধ নয়? এক্ষেত্রে শরীয়তের সঠিক মাসআলাটি জানিয়ে পেরেশানি থেকে মুক্ত করবেন।

মাহরাম সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২২২০) : হযরত আমাদের এলাকায় আজীমুদ্দিন তালুকদার নামে এক লোক আছে। সে দুটি বিবাহ করেছে। প্রথম বিবির নাম আমিরুন নেসা। তার ছেলের নাম ইসমাঈল তালুকদার। এই ইসমাঈলের বড় ছেলের নাম আব্দুল কুদ্দুস তালুকদার। তার একজন মেয়ে আছে ‘মুক্তা’ নামে। আর এই আজিমুদ্দিনের অপর স্ত্রী আছে তার নাম মারিয়ম। তার ছেলের নাম ইবরাহীম তালুকদার। এই ইবরাহীম তালুকদারে সাথে ঐ মুক্তা বেগমের বিবাহ হয়েছে। এখন কথা হল, যার সাথে মুক্তার বিবাহ হয়েছে সে হল তার সৎ দাদা। অর্থাৎ মুক্তার আপন দাদা হল ইসমাঈল। আর ইসমাঈল ও ইবরাহীম হল সৎ ভাই। মা ভিন্ন বাপ এক। এখন সেই সৎ দাদা স্বীয় নাতনীকে বিবাহ করেছে। এখন প্রশ্ন হল, তাদের মধ্যকার বিবাহ বন্ধনের বিধান কী? জানালে উপকৃত হতাম।

ভাগনির ছেলে কি মাহরাম হবে?

প্রশ্ন (১২২০০) : আমার বড় ভাগনির ছেলে যখন ছোট ছিল আমি তখন ওর অনেক সেবাযত্ন করতাম। এখন ওকে আমার নিজের ছেলের মত মনে হয়। আমি হুযুরের কাছে জানতে চাচ্ছি, সে বড় হলে আমার সাথে কি তার পর্দা করতে হবে?

বোনের ননদ দুধ পান করালে কি দুলাভাই মাহরাম হবে?

প্রশ্ন (১২১৩২) : আমি একটি মহিলা মাদরাসায় হিফয বিভাগে পড়ি। আমার এক বছর বয়সে একদিন আমার বড় আপার ননদ আমাকে দুধ পান করান। এ কারণে আমি আপার বাড়িতে গেলে বা তারা আমাদের বাড়িতে আসলে আপা আমাকে দুলাভাইয়ের সাথে দেখা করতে বলেন। আমাকে তার সামনে নিয়ে যান। কিন্তু আমি এখন বড় হয়েছি। বিষয়টা আমার কাছে খুবই সংকোচ লাগে। হুযূরের কাছে জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার দুলাভাই কি আমার মাহরাম? আমি কি তার সাথে দেখা করতে পারব? আশা করি বিস্তারিত জানাবেন।

সৎ শাশুড়ি কি মাহরাম হবে?

প্রশ্ন (১২১১৪) : আমার শাশুড়ি কিছুদিন আগে ইন্তেকাল করেন। এরপর আমার শ্বশুর পুনরায় বিবাহ করেছেন। আমরা শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে আমার সৎ শাশুড়ি আমাদের আপ্যায়নের জন্য আমাদের সামনে আসেন। প্রশ্ন হল, আমি কি আমার এই সৎ শাশুড়ির সাথে দেখা করতে পারব? তিনি কি আমার মাহরাম?

নারীদের জন্য মাহরাম ছাড়া সফরসম দূরত্বে গমন করার বিধান কী?

প্রশ্ন (১২০৮৪) : হুজুর, আমার স্বামী ইন্তেকাল করেছেন এক বছর আগে। আমি সিলেট থাকি। আমার বড় মেয়ে পরিবারসহ ঢাকায় থাকে। আমার একটি ছেলে আছে, যার বয়স সাত বছর। প্রশ্ন হল, আমি আমার ঐ ছেলের সাথে কি ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যেতে পারব?

পুরুষের জন্য দাদী শাশুড়ি, নানি শাশুড়ি ও খালা শাশুড়ি কি মাহরাম হবে?

প্রশ্ন (১২০৭৬) : আমার বিবাহের পর আমার দাদী শাশুড়ি, নানি শাশুড়ি ও খালা শাশুড়িরা আমাকে দেখার জন্য আমার রুমে চলে আসেন। তারা আমার মাহরাম কিনা-এ বিষয়ে প্রশ্ন উঠলে এক খালা শাশুড়ি বলেন, তারা কামেলের বইতে পড়েছেন যে, তারা নাকি জামাইয়ের (আমার) মাহরাম। মুফতি সাহবের নিকট সঠিক মাসআলাটি জানতে চাই।