ওযু ছাড়া আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (১১৭৬৩) : আমি একটি মসজিদের মুআজ্জিন। আমি মাঝে মাঝেই ওযু ছাড়া আযান দিয়ে পরে ওযু করতে যাই। এ কারণে অনেকে জিজ্ঞাসাবাদ করে আমি কেন ওযু ছাড়া আযাদ দেই। তো আমার জানার বিষয় হলো, ওযু ছাড়া আযান দিলে কি কোনো সমস্যা হবে?
প্রশ্ন
আমি একটি মসজিদের মুআজ্জিন। আমি মাঝে মাঝেই ওযু ছাড়া আযান দিয়ে পরে ওযু করতে যাই। এ কারণে অনেকে জিজ্ঞাসাবাদ করে আমি কেন ওযু ছাড়া আযাদ দেই। তো আমার জানার বিষয় হলো, ওযু ছাড়া আযান দিলে কি কোনো সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, কোনো সমস্যা নেই। ওযু ছাড়া আযান দিলেও আযান সহিহ হয়ে যায়। হযরত ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন-
لَا بَأْسَ بِأَنْ يُؤَذِّنَ المُؤَذِّن، وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ.
মুআজ্জিন যদি ওযু ছাড়া আযান দেয় এতে অসুবিধা নেই। (কিতাবুল আছার, বর্ণনা: ৫৮)
তবে ওযু অবস্থায় আযান দেওয়া সুন্নত। তাই ওযুসহ আযান দেওয়ার প্রতি যত্নবান হওয়া উচিত। হযরত আতা (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন-
حَقّ، وَسُنّةٌ مَسْنُونَةٌ، أَنْ لَا يُؤَذِّنَ مُؤَذِّنٌ إِلّا مُتَوَضِّئًا.
আযানের সুন্নত তরীকা হল মুআজ্জিন ওযু অবস্থায়ই আযান দেবে। (মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা: ১৭৯৯)
-কিতাবুল আছল ১/১১০; বাদায়েউস সানায়ে ১/৩৭৪; আলবাহরুর রায়েক ১/২৬৩; তাবয়ীনুল হাকায়েক ১/২৪৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪: খুলাসাতুল ফাতাওয়া ১/৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26810&preview=true
← পূর্ববর্তী
নারীদের জন্য মহিলা ডাক্তার না পেলে কি পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করা যাবে?
পরবর্তী →