Feature

৪০ বার আমীন বললে কি দোয়া কবুল হয়

প্রশ্ন (৯০৪০) : ফেসবুকে অনেক সময় কোনো কোনো মানুষকে পোস্ট করতে দেখি যে, হাদিসে এসেছে যে, ৪০ বার আমীন বললে দোয়া কবুল হয়। তাই কেউ আমীন না বলে যাবেন না। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিস আছে কি?

প্রশ্ন

ফেসবুকে অনেক সময় কোনো কোনো মানুষকে পোস্ট করতে দেখি যে, হাদিসে এসেছে যে, ৪০ বার আমীন বললে দোয়া কবুল হয়। তাই কেউ আমীন না বলে যাবেন না। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিস আছে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, এ জাতীয় কোনো হাদিস আমরা হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলোতে পাইনি। কাজেই এ জাতীয় ভিত্তিহীন কথা বলা ও লেখা যাবে না।

উল্লেখ্য, যেটা হাদিস নয়, সেটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া মারাত্মক পর্যায়ের গুনাহ ও জাহান্নামে যাওয়ার কারণ। কারণ, হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ

‘আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৯১]

সুতরাং এ সকল ভিত্তিহীন কথা বর্জন করে চলতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/20893/article-details.html