Feature
হায়েজ অবস্থায় কি জায়নামাযে বসা নিষেধ
প্রশ্ন (৮৯৭৬) : হায়েজ অবস্থায় জায়নামাযে বসা কি নিষেধ? আমাদের এখানে কেউ কেউ এমনটি মনে করে থাকে।
প্রশ্ন
হায়েজ অবস্থায় জায়নামাযে বসা কি নিষেধ? আমাদের এখানে কেউ কেউ এমনটি মনে করে থাকে।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েজ অবস্থায় নামায পড়া নিষেধ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
فَإِذَا أَقْبَلَتْ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلَاةَ
‘যখন হায়েয আসবে তখন নামাজ ছেড়ে দিবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩০৬]
তবে নামায পড়া নিষেধ হলেও জায়নামাযে বসা নিষেধ নয়। কাজেই হায়েজগ্রস্ত নারী জায়নামাযে কসতে পারবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20764/article-details.html