Feature

ইচ্ছাকৃত বমি করার কারণে কি রোজা ভঙ্গ হবে

প্রশ্ন (৮৪২৯) : যদি কেউ রমজানে ইচ্ছাকৃত বমি করে তাহলে কি তার রোজা ভঙ্গ হবে?

প্রশ্ন

যদি কেউ রমজানে ইচ্ছাকৃত বমি করে তাহলে কি তার রোজা ভঙ্গ হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইচ্ছাকৃত বমি করলে এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। এর জন্য পরবর্তীতে রোজাটি কাযা করতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

من ذرعه القيء فليس عليه قضاء ومن استقاء عمدا فليقض

রোযা অবস্থায় (অনিচ্ছাকৃত) বমি হলে তা কাযা করতে হবে না। কিন্তু ইচ্ছাকৃত বমি করলে সে যেন তা কাযা করে নেয়। [জামে তিরমিযি, হাদিস: ৭২০]

কিতাবুল আসল ২/২০২; আলমুহীতুল বুরহানী ৩/৩২৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19628&preview=true