Feature

সাফা-মারওয়ার মাঝে সাঈ করার জন্য কি পবিত্রতা শর্ত

প্রশ্ন (৮৪) : সাফা-মারওয়ার মাঝে সাঈ করার সময় কি পবিত্র অবস্থায় থাকা জরুরি?

প্রশ্ন

সাফা-মারওয়ার মাঝে সাঈ করার সময় কি পবিত্র অবস্থায় থাকা জরুরি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, সাফা-মারওয়ার মাঝে সাঈ করার সময় পবিত্র অবস্থায় থাকা জরুরি নয়। চার মাযহাবের সকল ইমাম এ বিষয়ে একমত।

কেননা নবী (সা.) হায়েযগ্রস্ত নারীকে তাওয়াফ করা ছাড়া অন্য কিছু হতে বাধা দেননি।

আয়েশা (রা.) হায়েযগ্রস্ত হলে তিনি তাকে বলেছেন:

‘একজন হাজী যা যা করে তুমিও তা তা কর, কিন্তু তুমি পবিত্র হওয়া অবধি তাওয়াফ করবে না।’ [আল-মুগনী ৫/২৪৬]

সুতরাং কেউ যদি অজু বা গোসলবিহীন অবস্থায় সাঈ করে তাহলে তা জায়েয হবে। তবে উত্তম হচ্ছে পবিত্র অবস্থায় সাঈ করা।

আল-শারহুল মুমতি ৭/৩১০,৩১১,

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1363/article-details.html