Feature

বাচ্চার পেশাবের জায়গায় জায়নামায বিছিয়ে নামায আদায় করলে কি উক্ত নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৬৬২) : একদিন আমার ছেলে ঘরের মেঝেতে পেশাব করে দেয়। ওর মা পরনের প্যান্ট দিয়েই ঐ মেঝে হালকাভাবে মুছে দেয়। আমি বেখেয়ালে সেখানে জায়নামায বিছিয়ে নামায আদায় করি। জায়নামাযটা বেশ মোটা ছিল। নামায শেষে ওর মা বলল, ও তো এই জায়গায় পেশাব করেছিল, তুমি তার উপরই জায়নামায বিছিয়ে নামায পড়েছ। আমি জায়নামায উল্টে দেখি, জায়নামাযের উল্টো পিঠে হালকা ভিজা ভিজা আছে। আর পেশাবের গন্ধ মোটামুটি স্পষ্ট। কিন্তু জায়নামাযের উপর পিঠে কোনো গন্ধ নেই। প্রশ্ন হল, ঐ জায়নামাযে আমার নামায কি শুদ্ধ হয়েছে? দয়া করে জানাবেন।

প্রশ্ন

একদিন আমার ছেলে ঘরের মেঝেতে পেশাব করে দেয়। ওর মা পরনের প্যান্ট দিয়েই ঐ মেঝে হালকাভাবে মুছে দেয়। আমি বেখেয়ালে সেখানে জায়নামায বিছিয়ে নামায আদায় করি। জায়নামাযটা বেশ মোটা ছিল। নামায শেষে ওর মা বলল, ও তো এই জায়গায় পেশাব করেছিল, তুমি তার উপরই জায়নামায বিছিয়ে নামায পড়েছ। আমি জায়নামায উল্টে দেখি, জায়নামাযের উল্টো পিঠে হালকা ভিজা ভিজা আছে। আর পেশাবের গন্ধ মোটামুটি স্পষ্ট। কিন্তু জায়নামাযের উপর পিঠে কোনো গন্ধ নেই। প্রশ্ন হল, ঐ জায়নামাযে আমার নামায কি শুদ্ধ হয়েছে? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

মোটা জায়নামাযের এক পিঠে যদি নাপাকি লাগে আর ঐ নাপাকি বা তার প্রভাব (রং, গন্ধ) কাপড়ের অপর পিঠে না পৌঁছে তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী অপর পিঠের পবিত্রতা বহাল থাকবে। নিচের অংশের অপবিত্রতার কারণে তা নাপাক গণ্য হবে না। সুতরাং প্রশ্নোক্ত জায়নামাযের উপরের অংশে যেহেতু প্রস্রাবের আর্দ্রতা ও দুর্গন্ধ পৌঁছেনি তাই তাতে আপনার নামায শুদ্ধ হয়েছে।

তবে মোটা কাপড়ের এক পিঠের নাপাকীর প্রভাব অন্য পিঠে প্রকাশ না পেলেও যেহেতু তা কোনো কোনো ফকীহের মতে নাপাক হয়ে যায় তাই এই জায়নামায পবিত্র না করে তাতে আর নামায না পড়াই শ্রেয় হবে।

-বাদায়েউস সানায়ে ১/২৩৯; রদ্দুল মুহতার ১/৬২৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31270&preview=true