সর্ব প্রথম কোন যুদ্ধে রাসূল (সা.) অংশগ্রহণ করেছিলেন
প্রশ্ন (৭৬৫৪) : সর্ব প্রথম কোন যুদ্ধে রাসূল (সা.) অংশগ্রহণ করেছিলেন? তার নাম কি ছিল?
প্রশ্ন
সর্ব প্রথম কোন যুদ্ধে রাসূল (সা.) অংশগ্রহণ করেছিলেন? তার নাম কি ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) সর্বপ্রথম যে যুদ্ধে অংশগ্রহণ করেন তার নাম ছিল গাযওয়ায়ে ওদ্দান। এর অপর নাম গাযওয়ায়ে আবওয়া। রাসূল (সা.) কুরাইশ ও বনু যামরার সন্ধানে ওদ্দান গিয়ে উপস্থিত হন। বনু যামরা রাসূল (সা.) এর সাথে সন্ধিতে আবদ্ধ হয়। এ অভিযানে কারো সঙ্গে মোকাবেলা হয়নি। রাসূল (সা.) নিরাপদে মদিনায় ফিরে আসেন। ইবনে হিশাম বলেন, এটাই ছিল রাসূল (সা.) এর প্রত্যক্ষ অংশগ্রহণে সংঘটিত প্রথম যুদ্ধাভিযান।
[সিরাতে ইবনেহিশাম ২/২৩৩; ফাতহুল বারি ৭/২৭৯; উমদাতুল কারি ১৭/৭৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/17923/article-details.html