Feature

রাসূল (সা.)-এর জুতায় কি আরশ ধন্য হয়েছিল

প্রশ্ন (১০৮২৫) : মেরাজের রাতে রাসূল (সা.) যখন আরশে মুয়াল্লায় যান তখন কি আল্লাহ তাআলা রাসূল (সা.)-কে বলেছিলেন যে, আপনার জুতা খুলবেন না। কারণ আপনার জুতায় আরশ ধন্য হয়েছে। জানতে চাচ্ছি, এটা কি কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে?

প্রশ্ন

মেরাজের রাতে রাসূল (সা.) যখন আরশে মুয়াল্লায় যান তখন কি আল্লাহ তাআলা রাসূল (সা.)-কে বলেছিলেন যে, আপনার জুতা খুলবেন না। কারণ আপনার জুতায় আরশ ধন্য হয়েছে। জানতে চাচ্ছি, এটা কি কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত কথাটি লোকমুখে প্রচলিত হলেও তা কোনো সহিহ হাদিস এমনকি যয়ীফ হাদিসেও বর্ণিত হয়নি। শায়খ রাজিউদ্দিন কাযভিনি (রহ.)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,

أما حديث وطء النبى صلى الله عليه وسلم ‌العرش ‌بنعله فليس بصحيح، وليس بثابت

‘রাসূল (সা.)-এর জুতা নিয়ে আরশে গমন করা সম্পর্কিত হাদিসটি সহিহ নয় এবং প্রমাণিতও নয়।’ [নিহায়াতুল ইযাজ ১/১৩৯]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/24696/article-details.html