Feature

ঈসালে সওয়াবের খাবারে ধনীরা অংশগ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৭৩১৩) : আমার কিছু প্রশ্ন আছে। আপনাদের কাছে তার সঠিক সমাধান জানতে চাই। এক. মৃত ব্যক্তির জানাযার সময় যদি খাবারের দাওয়াত দেয়া হয় তাহলে তা খাওয়া যাবে কি? দুই. ঈসালে সাওয়াবের খাবার ধনী-গরীব সকলে খেতে পারবে কি?

প্রশ্ন

আমার কিছু প্রশ্ন আছে। আপনাদের কাছে তার সঠিক সমাধান জানতে চাই। এক. মৃত ব্যক্তির জানাযার সময় যদি খাবারের দাওয়াত দেয়া হয় তাহলে তা খাওয়া যাবে কি? দুই. ঈসালে সাওয়াবের খাবার ধনী-গরীব সকলে খেতে পারবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

এক. জানাযার সময় মৃত ব্যক্তির নামে খাবার খাওয়ানোর দাওয়াত দেয়ার প্রথা ও এজাতীয় দাওয়াতে অংশগ্রহণ করা বেদআত এবং নাজায়েয।

দুই. মাইয়েতের ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে যে খাবার ব্যবস্থা করা হয় তা শুধু গরিব-মিসকিনদের ও মাইয়েতের আত্মীয়-স্বজনরা খাবে। ধনীরা খাবে না। ধনীদের জন্য এ ধরনের দাওয়াত খাওয়া মাকরুহ।

রদ্দুল মুহতার ২/২৪০; ফাতাওয়া আলমগিরী ১/১৬৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/17208/article-details.html