মৃত ব্যক্তির জন্য দুআ করার সঠিক পদ্ধতি কী?
প্রশ্ন (১৩৭৩৯) : অনেক আলেমকে দুআর সময় বলতে শুনি, হে আল্লাহ! অমুকের রূহের মাগফিরাত করুন। আসলে ‘অমুকের রূহের মাগফিরাত করুন’ হবে, নাকি ‘হে আল্লাহ! অমুককে মাফ করে দিন’ কোনটি সঠিক?
প্রশ্ন (১৩৭৩৯) : অনেক আলেমকে দুআর সময় বলতে শুনি, হে আল্লাহ! অমুকের রূহের মাগফিরাত করুন। আসলে ‘অমুকের রূহের মাগফিরাত করুন’ হবে, নাকি ‘হে আল্লাহ! অমুককে মাফ করে দিন’ কোনটি সঠিক?
প্রশ্ন (১৩৭৩৫) : সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটি কবরের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করে কবর যিয়ারত করছে। তাই আমি জানতে চাচ্ছি, কবর সামনে রেখে কুরআন মাজীদ তিলাওয়াত করা যাবে কি?
প্রশ্ন (১৩৭২৫) : হুজুরের কাছে আমি জানতে চাচ্ছিলাম যে, কবর যিয়ারতের সময় কোন দিকে ফিরে দুআ-দরূদ পড়ব?
প্রশ্ন (১৩৬৬৭) : গত বছর আমার বাবা একবার বিপদে পড়েন। তখন এক ব্যক্তি বাবাকে কিছু আর্থিক সহযোগিতা করেছিলেন। কিছুদিন আগে তিনি মারা যান। তার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ বাবা তার নামে একটি কুরবানী দিয়ে করেন। প্রশ্ন হল, ঐ ব্যক্তির নামে বাবা যে কুরবানী করেছেন তা থেকে কি আমরা খেতে পারবো, নাকি পুরোটাই সদকা করে দিতে হবে?
প্রশ্ন (১৩৪৩৯) : কিছু দিন আগে আমার মামা মারা গিয়েছেন। গোসল দেওয়ার পর তার লাশ বারান্দায় রাখা হয়। আমার মামাতো ভাই মাদরাসার কয়েকজন ছাত্রকে এনে লাশের পাশে তাদেরকে তিলাওয়াত করতে বসালেন। তখন আমার মনে পড়লে কোথায় যেন শুনেছি, মৃত ব্যক্তির পাশে বসে তিলাওয়াত করা উচিত নয়। তাই আমি জানতে চাচ্ছি, মৃত ব্যক্তির পাশে বসে কি কুরআন তিলাওয়াত করা যায়? সঠিক বিষয়টি জানতে চাই।
প্রশ্ন (১৩৪২৬) : বিভিন্ন এলাকায় দেখা যায়, কেউ মারা গেলে হাফেজ সাহেব ডেকে এনে কুরআন খতম করিয়ে টাকা দেওয়া হয়। জানতে চাচ্ছি, এটি কি জায়েয?
প্রশ্ন (১২৯৬০) : কিছুদিন পূর্বে আমার কয়েকজন আত্মীয় মামার বাড়িতে এসে তাদের মামার কবর যিয়ারত করার ইচ্ছা করে এবং তারা আমাকে সাথে নিয়ে যায়। তখন আমার উপর গোসল ফরয ছিল। আমি লজ্জার কারণে তাদের সামনে অপারগতা প্রকাশ করতে পারিনি ; বরং তাদের সাথে কবরস্থানে গিয়ে কবর যিয়ারত করেছি। হযরতের কাছে আমার জানার বিষয় হল, গোসল ফরয হওয়া অবস্থায় কবর যিয়ারত করা জায়েয আছে কি?
প্রশ্ন (১২৭৫৯) : মৃতব্যক্তির পাশে বসে কুরআন তিলাওয়াতের ব্যাপারে মানুষজন বিভিন্ন ধরনের কথা বলে। কেউ বলে, গোসল দেওয়ার পূর্বে মৃতব্যক্তি নাপাক তাই সেখানে কুরাআন তিলাওয়াত করা যাবে না। কেউ বলে, মনে মনে তিলাওয়াত করা যাবে। কেউ বলে, জোরে তিলাওয়াত করাও জায়েয। আমি জানতে চাচ্ছি, মৃত ব্যক্তির পাশে বসে কুরআন তিলাওয়াতের হুকুম কী? দলীল-প্রমাণ উল্লেখপূর্বক বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।
প্রশ্ন (১২৭১০) : একজন আমার মাধ্যমে কবর যিয়ারত করিয়েছে এবং আমার মাধ্যমে কুরআন খতম করে সওয়াবরেসানী করেছে। এবং সে আমাকে এর বিনিময়ে কিছু টাকা দিল। এখন আমার জন্য তা নেওয়া বৈধ হবে কি?
প্রশ্ন (১২২২৫) : কিছুদিন আগে আমার চাচা ইন্তেকাল করেছেন। মাঝেমাঝেই আমরা তার কবর যিয়ারত করতে যাই। কয়েকদিন যাবৎ আমার চাচাতো বোন ও চাচার কয়েকজন পুত্রবধু চাচ্ছেন, তারাও চাচার কবর যিয়ারত করবেন। কিন্তু এলাকার কিছু লোকজন বলছেন যে, মহিলাদের জন্য নাকি কবর যিয়ারত করা ঠিক নয়। তাই এখন আমরা চাচ্ছি যে, উক্ত মহিলাদের জন্য কি চাচার কবর যিয়ারত করা জায়েয হবে?
প্রশ্ন (১২১৯২) : এক আলেম বলেছেন, দাফনের পর দেড় দুই ঘণ্টা কবরের পাশে থাকলে ভালো। এতে মায়্যিতের প্রশ্নোক্তর পর্ব সহজ হয়। এটা কি ঠিক? দলীলসহ জানালে খুবই ভাল হত।
প্রশ্ন (১২১৩৬) : কবর যিয়ারতের ক্ষেত্রে অনেককে দেখা যায় কবরের দিকে ফিরেই দুআ করেন। আবার অনেক লোককে দেখা যায় কেবলামুখী হয়ে দুআ করেন। আসলে এক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি?
প্রশ্ন (১১৬৮৩) : আমাদের মসজিদের ইমাম সাহেব মায়্যিতের দাফন শেষে উপস্থিত লোকদেরকে নিয়ে দুআ করে থাকেন। আমি আমাদের ইমাম সাহেবকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এতে অসুবিধার কিছু নেই। বরং মায়্যিতের দাফন শেষে দুআ করার কথা হাদিসে আছে। আমি জানতে চাচ্ছি, ইমাম সাহেবের উত্তরটি কি সঠিক?
প্রশ্ন (১১৬৭৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের গ্রামে মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে চারজন ব্যক্তি কবরের চার কোণায় দাঁড়িয়ে চার মুষ্টি মাটিতে চার কুল পড়ে কবরের চার কোণায় দিয়ে দেয়। এ ব্যাপারে শরীয়তের বিধান কি
প্রশ্ন (১১৬৩২) : আমাদের দাদীর কবর কবরস্থানের খুব ভিতরে। যিয়ারত করার জন্য দাদীর কবরের কাছে যেতে হলে কয়েকটি কবরের উপর দিয়ে হেঁটে যেতে হয়। এছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। তো আমরা কি অন্য কবরের উপর দিয়ে হেঁটে দাদীর কবরের কাছে যেতে পারব?
প্রশ্ন (১১৬০৯) : বিভিন্ন যায়গায় দেখা যায় মৃত ব্যক্তিকে দাফনের সময় উপস্থিত সকলে তিনবার উভয় হাত ভরে মাটি নিয়ে কবরে ঢালে। এভাবে কবরে তিনবার মাটি দেওয়ার কাজটি কি শরীয়তসম্মত?
প্রশ্ন (১১৫২৪) : আমাদের এলাকায় কোনো কোনো হুজুর জানাযার পর পর দাফনের পূর্বে হাত উঠিয়ে সম্মিলিত দুআ করে থাকেন। আবার আলেমকে দেখা যায় এটাকে নাজায়েয বলেন। তাই আমি জানতে চাচ্ছি, জানাযার পর পর দাফনের পূর্বে হাত উঠিয়ে সম্মিলিত দুআ করা জায়েয আছে কি না? কুরআন-হাদিসের আলোকে সমাধান জানালে উপকৃত হব। জাযাকুমুল্লাহ খাইরান।
প্রশ্ন (১১৪২১) : নারীদের জন্য কবর জিয়ারত করা কি নিষেধ?
প্রশ্ন (১১৪২০) : দোয়া কোন দিকে ফিরে করবে? কবরের দিকে নাকি কেবলার দিকে?
প্রশ্ন (১০৯১৫) : হিন্দু পিতা মাতা মারা গেলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি?