Feature

হিন্দু নারীকে বিবাহ করলে কি তা সহিহ হবে

প্রশ্ন (৬৭৪৩) : এক ব্যক্তি একটি হিন্দু নারীকে বিয়ে করেছে। তাদের বিবাহ কি সহিহ হয়েছে?

প্রশ্ন

এক ব্যক্তি একটি হিন্দু নারীকে বিয়ে করেছে। তাদের বিবাহ কি সহিহ হয়েছে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

প্রশ্নোক্ত বিবাহ কিছুতেই সহিহ হয়নি। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ

‘মুশরিক নারীগণ যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে ততক্ষণ তাদেরকে বিবাহ করো না।’ [সূরা বাকারা, আয়াত: ২২১]

তাই অতিসত্বর তাদেরকে পৃথক হয়ে যেতে হবে এবং পূর্বের কৃতকর্মের জন্য ঐ ব্যক্তিকে তাওবা করতে হবে।

রদ্দুল মুহতার ৩/১৩১, ১৩২; আলমাওসূআতুল ফিকহিয়্যাহ ৮/১২৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16007/article-details.html