দুধপানের বিষয় সাব্যস্ত হওয়ার জন্য কি পুরুষ সাক্ষী জরুরি?
প্রশ্ন (১৩৭৭১) : এক বছর যাবৎ আমার এক দুঃসম্পর্কের ভাগনীর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। এখন আমার মা বলছেন, আমি তাকে দুধ পান করিয়েছি। এ ব্যাপারে কোনো পুরুষ সাক্ষী নেই। সুতরাং আমি জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে আমার জন্য এই বিয়ে বৈধ হবে কি না? কুরআন-সুন্নাহর আলোকে জানালে কৃতজ্ঞ হব।
প্রশ্ন
এক বছর যাবৎ আমার এক দুঃসম্পর্কের ভাগনীর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। এখন আমার মা বলছেন, আমি তাকে দুধ পান করিয়েছি। এ ব্যাপারে কোনো পুরুষ সাক্ষী নেই। সুতরাং আমি জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে আমার জন্য এই বিয়ে বৈধ হবে কি না? কুরআন-সুন্নাহর আলোকে জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে দুধ পান করার ব্যাপারে কোনো পুরুষ সাক্ষী না থাকলেও আপনার মা যেহেতু ঐ মেয়েকে দুধ পান করানোর কথা বলেছেন এবং এখনো মেয়েটির সাথে আপনার বিবাহ হয়নি তাই সতর্কতামূলক ঐ মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই আপনার কর্তব্য।
-মাবসূত, সারাখসী ৫/১৩৮ তাবয়ীনুল হাকায়েক ২/৬৪৪; মিনহাতুল খালেক আলাল বাহরির রায়েক ৩/২৩২; তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া ১/৩৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31520&preview=true
← পূর্ববর্তী
ফজরের ওয়াক্তে কি পূর্বের কাযা নামায আদায় করা যাবে?
পরবর্তী →