Feature

হিন্দুদেরকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৭৩৩) : কোন হিন্দু যদি যাকাত চায় তাহলে তাকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন

কোন হিন্দু যদি যাকাত চায় তাহলে তাকে যাকাত দেওয়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

না, হিন্দুদেরকে যাকাত দেওয়া যাবে না। যাকাত মুসলমানদের হক। মুসলমানদের থেকে নেওয়া হবে এবং তাদের মাঝেই বিলি করা হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ فِى فُقَرَائِهِمْ

‘যাকাত মুসলিম ধনীদের থেকে নেওয়া হবে এবং তাদের দরিদ্রদেরকে দেওয়া হবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৩০]

ফাতাওয়া খানিয়া ১/২৬৭; আহকামুল কুরআন, জাসসাস ৩/১৩৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/15992/article-details.html