যাকাত সংক্রান্ত একটি মাসআলা।
প্রশ্ন (১৩৬৮৭) : আমি দুই লক্ষ টাকা সঞ্চয় করেছি। এগুলো আমার দৈনন্দিন খরচের বাইরে। ঐ টাকার উপর কি আমাকে যাকাত আদায় করতে হবে? আর ফরয হলে কত টাকা আদায় করতে হবে? জানিয়ে উপকৃত করবেন।
প্রশ্ন
আমি দুই লক্ষ টাকা সঞ্চয় করেছি। এগুলো আমার দৈনন্দিন খরচের বাইরে। ঐ টাকার উপর কি আমাকে যাকাত আদায় করতে হবে? আর ফরয হলে কত টাকা আদায় করতে হবে? জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, এক বছর অতিক্রান্ত হওয়ার পর এ থেকে আপনার মালিকানায় যা থাকবে এবং অন্যান্য যাকাতযোগ্য সম্পদসহ সবগুলোর উপর যাকাত ফরয। আর যাকাত দিতে হবে ২.৫% হিসাবে যেমন, এক লক্ষ টাকায় দুই হাজার পাঁচ শত টাকা। সে হিসেবে দুই লক্ষ টাকার উপর যাকাত আসে পাঁচ হাজার টাকা।
-আলমুহীতুল বুরহানী ৩/১৫৬; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৫; আদ্দুররুল মুখতার ২/২৫৯; ফাতাওয়া খানিয়া ১/২৪৫; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৩৩; রদ্দুল মুহতার ২/৩০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31352&preview=true
← পূর্ববর্তী
নামাযের শেষ বৈঠকে মুসল্লি দুআ-দরূদ শেষ করার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী?
পরবর্তী →