সালাম ফেরানোর পর নামাজের ভুলের কথা মনে পড়লে কী করবে
প্রশ্ন (৪৫৯৪) : কারও যদি এমন হয় যে, নামাজে কোন ভুল করে ফেলেছে। তাই তার সাহু সেজদা দেওয়ার নিয়ত রয়েছে। কিন্তু সাহু সেজদা না দিয়েই সে দুদিকে সালাম ফিরিয়ে ফেলেছে। পরবর্তীতে তার মনে পড়েছে। তাহলে এ ক্ষেত্রে তার করণীয় কী?
প্রশ্ন
কারও যদি এমন হয় যে, নামাজে কোন ভুল করে ফেলেছে। তাই তার সাহু সেজদা দেওয়ার নিয়ত রয়েছে। কিন্তু সাহু সেজদা না দিয়েই সে দুদিকে সালাম ফিরিয়ে ফেলেছে। পরবর্তীতে তার মনে পড়েছে। তাহলে এ ক্ষেত্রে তার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজের মধ্যে অনিচ্ছাকৃত কোন ওয়াজিব ছুটে গেলে সেজদায়ে সাহু ওয়াজিব হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لِكُلِّ سَهْوٍ سَجْدَتَانِ
‘প্রতিটি ভুলের জন্য দুটি সেজদা।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৫১৭]
যদি কেউ সেজদায়ে সাহু দেওয়ার পূর্বে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলে কিন্তু তখনো নামাজবিরোধী কোন কাজ না করে যেমন কথাবার্তা না বলে, কেবলার দিক থেকে সিনা না ঘুরায় তাহলে সে সেজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবে।
আর যদি নামাজবিরোধী কোন কাজ করে ফেলে তাহলে তাকে আবার নতুন করে নামাজ পড়তে হবে।
কিতাবুল আছল ১/২৩৩; বাদায়েউস সানায়ে ১/৪০৩; রদ্দুল মুহতার ২/৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11593/article-details.html
← পূর্ববর্তী
শুধু ‘কসম করছি’ বললে কসম সংঘটিত হবে কি
পরবর্তী →