Feature

স্ত্রীকে প্রহার করা শরিয়তের দৃষ্টিতে কেমন

প্রশ্ন (২১১৭) : স্ত্রী যদি অপরাধ করে তাহলে কি তাকে মারা যাবে? শরিয়তের দৃষ্টিতে বিষয়টি কেমন?

প্রশ্ন

স্ত্রী যদি অপরাধ করে তাহলে কি তাকে মারা যাবে? শরিয়তের দৃষ্টিতে বিষয়টি কেমন?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় এবং তাকে বুঝিয়ে-সুজিয়ে ঠিক করা না গেলে কেবল তখন সংশোধনের উদ্দেশ্যে তাকে হালকাভাবে মারা যাবে।

তবে স্ত্রীকে সংশোধনের চূড়ান্ত পর্যায়েও মৃদু প্রহারকে রাসূল (সা.) অপছন্দ করেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন:

‘তোমরাদের মধ্যে যারা তাদের স্ত্রীকে প্রহার করে তারা ভালো লোক নয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২১৪৬]

অতএব উত্তম আখলাক হল, মৃদু প্রহার থেকেও বিরত থাকা।

খুলাসাতুল ফাতাওয়া ৪/৪৪৪, বাদায়েউস সানায়ে ৩/৬৫০, আততাশরীয়ুল জিনায়ী ১/৩৮৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6529/article-details.html