যাকাত সংক্রান্ত বিধি-বিধানসমূহ

আপন বোনকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৮৮৯) : আমার ফুফু আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমার বাবা তাদেরকে সবসময় আর্থিক সহযোগিতা করে আসছেন। ফুফু যাকাত গ্রহণের উপযুক্ত। তাই এ বছর বাবা তাদেরকে যাকাতের টাকা দেওয়ার ইচ্ছা করেছেন। কিন্তু আমার চাচা বললেন, আপন বোনকে তো যাকাত দেওয়া জায়েয নেই। এ কথা শুনে বাবা আর তাদেরকে যাকাত দেননি। এখন আমার জানার বিষয় হল, চাচার কথা কি ঠিক? আপন বোনকে কি যাকাত দেওয়া যায়?

যাকাতের টাকা দিয়ে মাদরাসায় কিতাব কিনে দিলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩৮৮৩) : এক ব্যক্তির উপর বিশ হাজার টাকা যাকাত ওয়াজিব হয়েছে। এখন সে চাচ্ছে, এই টাকা দিয়ে কিতাব ক্রয় করে মাদরাসার কুতুবখানায় ওয়াকফ করতে। জানার বিষয় হলো, এর মাধ্যমে কি তার যাকাত আদায় হবে?

কাদেরকে যাকাত দেওয়া যাবে?

প্রশ্ন (১৩৭১৬) : যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তি কে? আত্মীয়কে কি যাকাত দেওয়া যায়? দয়া করে বিস্তারিত জানাবেন।

আপন ভাগিনাকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৯৯৪) : আমার বড় বোনের প্রথম স্বামী খুবই গরিব। তার সহায়-সম্পত্তিও তেমন নেই। সে দীর্ঘ দিন যাবৎ জেলে আছে। তাই বাধ্য হয়ে বোন তাকে তালাক দিয়ে তার ছেলেসন্তানকে নিয়ে চলে আসে। পরে আমরা তাকে অন্য জায়গায় বিয়ে দেই। তার বর্তমান স্বামী খুব স্বচ্ছল। আমার বোনের বিয়ের মোহরের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা মিলে ৭০/৮০ হাজার টাকা আছে। তার প্রথম ঘরের ছেলেটি আমাদের তত্ত্বাবধানে থাকে। বর্তমানে তার বয়স ১৩; এখনও নাবালেগ। তার টিউশন ফি ও স্কুলের বেতন মাসে ৪/৫ হাজার টাকা- আমি পরিশোধ করে থাকি। এখন হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি যে, আমার এ ভাগিনা যাকাত গ্রহণের উপযুক্ত কি না? তার টিউশন ফি ও স্কুলের বেতন যদি আমি যাকাতের নিয়তে পরিশোধ করি, যাকাতের বিষয়টি তাকে না জানিয়ে, তাহলে এতে আমার যাকাত আদায় হবে কি না?

ডেকোরেটরের দোকানের মালামালের যাকাত আদায় করতে হবে কি?

প্রশ্ন (১২৮১৮) : আমার একটি ডেকোরেটরের দোকান আছে। তাতে প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল আছে। এখন আমি জানতে চাই, বছরান্তে কি এগুলোর যাকাত আদায় করতে হবে?

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৭৯২) : এ বছর রমযানে এক ব্যক্তিকে যাকাত দিয়েছি। সে ব্যক্তির ব্যক্তিগত তেমন জায়গা জমি নেই। সে দেড় লক্ষ টাকা দিয়ে একটি জমি কটে রেখে চাষাবাদ করে। এ ছাড়া ঐ ব্যক্তির কোনো সম্পদ নেই এবং বর্তমানে সে অভাবগ্রস্ত। এ অবস্থায় তাকে যাকাত দেওয়া কি ঠিক হয়েছে?

কাউকে জমি দান করার পর তা রেজিস্ট্রি করার আগেই মালিক মারা গেলে উক্ত জমির হুকুম কী হবে?

প্রশ্ন (১২৭৫৫) : আমার বড় ভাইয়ের শাশুড়ি তার ছেলেদের সাথে ঝগড়া-বিবাদের কারণে আমাদের বাড়িতে চলে আসেন। আমার ভাই তার যাবতীয় ভরণ-পোষণ ও দেখাশুনার দায়িত্ব নেন। এতে তিনি খুশি হয়ে তার যাবতীয় সম্পত্তি ভাইকে মৌখিকভাবে দিয়ে দেন। এবং ভাই চাইলে যে কোনোদিন তা রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলেন। (নগদ কোনো অর্থ তার কাছে না থাকলেও রাস্তার পাশে তার একটি জমি রয়েছে, যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা) মানুষ কী বলবে এ কারণে ভাই প্রথমে এটাকে তেমন গুরুত্ব দেননি। পরে তার বারবার বলাতে রাজি হয়ে যান। এবং জমি রেজিস্ট্রি করতে যাবেন বলে তাকে আশ্বস্ত করেন। এমতাবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ছেলেরা জমি দিতে নারাজ। জানার বিষয় হল, স্বেচ্ছায় দানকৃত এ জমি আমার ভাইয়ের প্রাপ্য কি না? তিনি যদি জোরপূর্বক জমি নিতে চান তাহলে এতে শরয়ী সমস্যা হবে কি না?

ওয়াকফ করা জমি ফিরিয়ে নেওয়া যায় কি?

প্রশ্ন (১২৭০৪) : আমাদের এলাকার এক ব্যক্তি কবরস্থানের জন্য দুই বিঘা জমি ওয়াকফ করে। এলাকাবাসী সকলে মিলে জমিটির চারপাশ দিয়ে দেয়াল করে। কিন্তু এখন পর্যন্ত জমিটির ওয়াকফ দলীল করা হয়নি। ইতিমধ্যে জমিটির এক পাশ দিয়ে কয়েকটি কবরও করা হয়েছে। এখন জমিটির ওয়াকফ দলীল করা হবে। তবে ওয়াকফকারী বিশেষ একটি প্রয়োজনের কারণে এক বিঘা জমি নিজের জন্য রেখে যে অংশে কবর দেওয়া হয়েছে শুধু ঐ এক বিঘা দলীল করতে চায়। আর যে এক বিঘা সে ফেরত নিতে চায় ঐ অংশের দেয়াল নির্মাণ বাবদ খরচ কবরস্থানের ফান্ডে দিয়ে দিবে। এখন আমরা জানতে চাই, তার জন্য ঐ এক বিঘা জমির ওয়াকফ প্রত্যাহার করার সুযোগ আছে কি? সঠিক মাসআলাটি জানিয়ে বাধিত করবেন।

যাকাত বণ্টনের প্রতিনিধি কি নিজ পরিবারের সদস্যদেরকে যাকাতের টাকা দিতে পারবে?

প্রশ্ন (১২৬৫১) : আমার প্রবাসী এক চাচাত ভাই আমার নিকট যাকাতের কিছু টাকা পাঠায় গরিবদের বণ্টন করে দেওয়ার জন্য। আমি উক্ত টাকা থেকে আমার স্ত্রী, বিবাহিত এক ছেলে ও ছোট এক মেয়ের জন্য কিছু টাকা রেখে বাকি টাকা অন্যান্য গরিবদের মাঝে বণ্টন করে দেই, তবে আমি নিজের জন্য কিছুই গ্রহণ করিনি। তো আমার প্রশ্ন হল, আমি প্রতিনিধি হিসেবে নিজ পরিবারের সদস্যদের জন্য কিছু রেখে যে বণ্টন করেছি তা কি সহিহ হয়েছে? দয়া করে জানালে উপকৃত হব।

কাকে যাকাত দেওয়া যাবে, আর কাকে দেওয়া যাবে না?

প্রশ্ন (১২৬৪২) : আমার অতি নিকটাত্মীয় কয়েকজন ২০১৫ সাল হতে তাদের আত্মীয়দের যাকাত দিয়ে আসছে। কিন্তু যাদেরকে যাকাত দিচ্ছে তারা সবাই যাকাত পাওয়ার মত গরিব নয়। মাসআলা না জানার কারণেই এমনটা হচ্ছে। তাই জানতে চাই, কেমন গরিবকে যাকাত দেওয়া যায়। যাকাতের যোগ্য না হওয়া সত্ত্বেও এতদিন যা দেওয়া হয়েছে তার হুকুম কী? যাকাত প্রদানকারীরা মহিলা। তাদের সঠিক মাসআলা জানা নেই এবং জানার আগ্রহও নেই।

ভাগিনার যাকাতের টাকা মামাকে দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৬২৩) : আমার নাতি আর্মিতে চাকুরি করে। সে গত রমযানে আমার নিকট ২৩ হাজার টাকা পাঠিয়ে বলল, ১০ হাজার টাকা আপনার জন্য আর ১৩ হাজার টাকা যাকাতের। আপনি যে কোন জায়গায় তা দিয়ে দিবেন। এরপর আমি যাকাতের টাকাগুলো আমার বড় ছেলে, যার সংসার চালাতে অনেক কষ্ট হয় তাকে দিয়ে দেই। এখন আমার দুটি বিষয় খটকা লাগছে- ১. ভাগিনার যাকাতের অর্থ মামাকে দিলে যাকাত আদায় হবে কি না? ২. আমি আমার ছেলেকে যাকাতের টাকা দেওয়ার দ্বারা আমার দায়িত্ব পালনে কোনো ত্রুটি হয়েছে কি না?

নেসাব পরিমাণ সম্পদের মালিককে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৫৮৫) : আমার এক মামাতো বোন দেড় লক্ষ টাকার সম্পদের (ব্যবসার জন্য কেনা সুপারির) মালিক। যার উপর এক বছর অতিবাহিত হয়ে গেছে। উক্ত টাকা আমার গত বছরের যাকাতের টাকা হতে দেওয়া হয়েছিল। তিনি টাকাটা এজন্যই জমা রেখেছিলেন যে, আরো কিছু টাকা হলে তিনি তার বাড়ি নির্মাণ কাজে হাত দেবেন। আমি তাকে এই বছরের যাকাতের টাকা হতে আরো কিছু টাকা দিব বলে আশ্বস্ত করেছিলাম। এখন তার একটি বাড়ি নির্মাণের প্রয়োজন। যার জন্য আমি তাকে আমার এই বছরের যাকাতের টাকা হতে দুই লক্ষ টাকা দিতে চাই। হুযূরের কাছে জানার বিষয় হল, তার বাড়ি নির্মাণের জন্য আমার এই বছরের যাকাতের টাকা হতে কি দেওয়া যাবে? দ্রুত জানানোর অনুরোধ রইল।

ব্যবসার সম্পদের উপর যাকাত আবশ্যক হবে কি?

প্রশ্ন (১২৫২৭) : আমাদের গ্রামে আমার চাচা গরু ক্রয়-বিক্রয় করেন। তাকে সবাই গরু বেপারী বলে চেনে। তার লেনদেনের পদ্ধতি হল, তিনি একটা গরু ক্রয় করে ১০-১৫ দিন বাড়িতে রেখে বিক্রি করে দেন। আবার কখনো ১ মাস বা দেড় মাসের মত রেখে বিক্রি করে দেন। হযরতের কাছে আমার জানার বিষয় হল, এটার কারণে তার উপর যাকাত আসবে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

ব্যবসা-পণ্যের মূল্যের যাকাত কিভাবে আদায় করতে হবে?

প্রশ্ন (১২৩৪১) : আমি সিজনের সময় আলু-পেঁয়াজ, আদা-রসুন ইত্যাদি মালামাল কিনে রাখি। এরপর সুবিধামত বিক্রি করি। এ বছর আমার বাৎসরিক যাকাত আদায়ের সময় আলু-পেঁয়াজ গোডাউনে থাকতেই এগুলোর বাজার-মূল্য কয়েকগুণ বেড়ে যায়। জানার বিষয় হল, এসময় আমি উক্ত মালের ক্রয়-মূল্য হিসাবে যাকাত আদায় করব, নাকি বিক্রয়-মূল্য হিসাবে যাকাত দিতে হবে?

নিজের সন্তানকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৩০৬) : আমার চাচার উপর প্রতি বছর প্রায় ৮৫ হাজার টাকা যাকাত আসে। যা তিনি নিয়মিত আদায় করে থাকেন। এই বছর এক প্রসঙ্গে চাচাকে জিজ্ঞাসা করলাম, এই টাকা তিনি কোথায় কোথায় ব্যয় করেন? তিনি বললেন, যাকাতের এই টাকা দিয়ে আগে মারুফের (আমার চাচাত ভাই) মাদরাসার বেতন ও কিতাব ক্রয় ইত্যাদিতে ব্যয় করি। বাকি যা থাকে গরিবদেরকে দান করে দেই। মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, নিজ ছেলেকে যাকাত দেয়া কি জায়েয আছে? ছেলের জন্য ব্যয় করলে কি আমার চাচার যাকাত আদায় শরিয়তসম্মত হবে?

যাকাতের উপযুক্ত ব্যক্তিকে নেসাব পরিমাণ বা তার থেকে বেশি সম্পদ যাকাত দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২৩০৫) : আমার উপর প্রতিবছর যে পরিমাণ যাকাত আসে তার অর্ধেক আমি ঢাকায় নিজ এলাকায় বিতরণ করি। আর বাকি অর্ধেক আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেই। বাড়ির মসজিদের ইমাম সাহেব তা গ্রামে যাকাতের উপযুক্ত ব্যক্তিদের মধ্যে বণ্টন করে দেন। গতবার যখন যাকাতের টাকা গ্রামে পাঠাই তখন এক ব্যক্তিকে (যিনি নিজ প্রয়োজনে সাহায্য চাওয়ার জন্য আমার কাছে ঢাকায় এসেছিলেন) ৭৫ হাজার টাকা দিতে বলি। এটা শুনে ইমাম সাহেব বলেন, একজনকে ৪০ হাজার টাকার বেশি যাকাত দেয়া জায়েয নেই। তৎক্ষণাৎ বিষয়টি আমার না বুঝে আসায় আমি তাকীদ করলে তিনি সেই ব্যক্তিকে ৭৫ হাজার টাকা দিয়ে দেন। তাই হুজুরের কাছে জানতে চাচ্ছি যে, কোনো ব্যক্তিকে (যদিও সে যাকাতের উপযুক্ত হয়) ৪০ হাজার টাকার বেশি যাকাত দেওয়া কি আদৌ জায়েয নেই? আমার উপরোক্ত ৭৫ হাজার টাকার যাকাত কি আদায় হয়েছে?

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২২০১) : আমার একটা দোকান আছে কাপড়ের। যাতে প্রায় ৩০ লক্ষ টাকার কাপড় ছিল। প্রতি বছর তার যাকাত আদায় করে থাকি। এ বছর রমযানের প্রথম তারিখে সে পণ্যের যাকাত হিসেব করে রাখি। কিন্তু বিশেষ সমস্যা ও ব্যস্ততার কারণে তা আদায় করতে পারিনি। এভাবে প্রায় তিন মাস হয়ে যায় গড়িমসি করে এখনো দেয়া হয়নি। এদিকে এর কিছুদিন পর দোকানের সব পণ্য ৩০ লক্ষ টাকায় বিক্রি করে দিই এবং সে টাকা দিয়ে একটি ফ্ল্যাট ক্রয় করে ফেলি। জানার বিষয় হল, আমাকে কি এখন দোকানের পণ্য বিক্রির ৩০ লক্ষ টাকার যাকাত দিতে হবে?

দুধ মাকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২০০৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার যাকাতযোগ্য সম্পদ রয়েছে। আমি প্রতি বছর যাকাত আদায় করি। আমার একজন দুধ মা আছেন। আমি এবার আমার দুধ মাকে যাকাত দিতে চাচ্ছি। তাই আমি জানতে চাচ্ছি, দুধ মাকে যাকাত দেওয়া যাবে কি?

সমষ্টিগত টাকার উপর যাকাত আসবে কি

প্রশ্ন (১১৯৫৮) : আমাদের একটি সমিতি আছে। যার সদস্য সংখ্যা ১০ জন। সমিতির সমষ্টিগত টাকার পরিমাণ ১ লক্ষ। প্রত্যেকের অংশ ১০ হাজার টাকা। জানতে চাচ্ছি, এই সমষ্টিগত টাকার উপর যাকাত আসবে কি?