Feature

শর্ত যুক্ত করে পণ্য বিক্রি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৮৪৯) : আমার ছোট ভাই একটি বুক সেলফ কিনেছে। কিছুদিন পর সে এটি তার এক সহপাঠীর কাছে এ বলে বিক্রি করেছে যে, আমি কিছু টাকা কম নিবে এ শর্তে যে, এই সেলফে রিফাতকে বই রাখতে দিতে হবে। উক্ত সহপাঠী তার দেওয়া শর্ত মেনে নিয়েই সেটি ক্রয় করেছে। এখন প্রশ্ন হল, এই শর্তের কারণে রিফাত কি উক্ত বুক সেলফ ব্যবহার করতে পারবে?

প্রশ্ন

আমার ছোট ভাই একটি বুক সেলফ কিনেছে। কিছুদিন পর সে এটি তার এক সহপাঠীর কাছে এ বলে বিক্রি করেছে যে, আমি কিছু টাকা কম নিবে এ শর্তে যে, এই সেলফে রিফাতকে বই রাখতে দিতে হবে। উক্ত সহপাঠী তার দেওয়া শর্ত মেনে নিয়েই সেটি ক্রয় করেছে। এখন প্রশ্ন হল, এই শর্তের কারণে রিফাত কি উক্ত বুক সেলফ ব্যবহার করতে পারবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে অন্যের ব্যবহারের শর্তে সেলফটির বিক্রয় চুক্তি ফাসেদ তথা নাজায়েয হয়েছে। কেননা হাদিস শরিফে শর্তযুক্ত বিক্রিকে নিষেধ করা হয়েছে। সুতরাং আপনাদের কর্তব্য হল, উক্ত ক্রয় চুক্তিটি বাতিল করে দিয়ে শর্তহীনভাবে আবার ক্রয়-বিক্রয় করা।

-ফাতহুল কাদীর ৬/৭৮; ইলাউস সুনান ১৪/১৪৬; শরহুল মাজাল্লাহ, খালেদ আতাসী ২/৬০; নাসবুর রায়াহ ৪/১৭-১৮; আদ্দুররুল মুখতার ৫/৯০-৯১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/?p=31682&preview=true