সুতরার কতটুকু লম্বা থাকতে হয়?
প্রশ্ন (১৩৭৯১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরতের কাছে জানতে চাচ্ছি, সুতরার সর্বনিম্ন পরিমাণ কতটুকু?
প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরতের কাছে জানতে চাচ্ছি, সুতরার সর্বনিম্ন পরিমাণ কতটুকু?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সুতরা কমপক্ষে একহাত পরিমাণ হওয়া উচিত। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-কে সুতরা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে (সেটা কতটুকু হবে) তিনি বললেন, হাওদার লাঠির মতো। (সহিহ মুসলিম, হাদিস: ৫০০)
আর আতা (রাহ.) বলেন, হাওদার লাঠির দৈর্ঘ্য হল, এক হাত বা তার চেয়ে বেশি।
-সুনানে আবু দাউদ, হাদিস: ৬৮৬; উমদাতুল কারী ৪/২৬৭; আলমাবসূত ১/১৯০; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৪; আল বাহরুর রায়েক ২/১৭; শরহুল মুনইয়াহ ৩৬৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31560&preview=true