Feature

বাড়ির নিচে বাথরুমের ট্যাংকি থাকলে ঐ বাড়ির ফ্লোরে নামায পড়লে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৬০০) : আজকাল অনেকে এমনভাবে বাড়ি বানায় যে, বাড়ির বাথরুমের ট্যাংকি থাকে বাড়ির নিচে। আমার প্রশ্ন হল, ঐ বাড়ির প্রথম ফ্লোরে নামায পড়া জায়েয হবে কি?

প্রশ্ন

আজকাল অনেকে এমনভাবে বাড়ি বানায় যে, বাড়ির বাথরুমের ট্যাংকি থাকে বাড়ির নিচে। আমার প্রশ্ন হল, ঐ বাড়ির প্রথম ফ্লোরে নামায পড়া জায়েয হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

যেহেতু নাপাকির রং, গন্ধ ইত্যাদি কোনো আলামতই এক্ষেত্রে প্রকাশ হয় না তাই তার উপর নামায পড়া জায়েয।

-শরহুল মুনইয়াহ ২০২; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২; আলমুহীতুল বুরহানী ২/২০; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31126&preview=true