Feature

রুকুতে গিয়ে ভুলে তিলাওয়াত করলে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৪২১) : আমি একদিন একাকী নামায পড়ার সময় রুকুতে গিয়ে ভুলে কিরাত পড়তে শুরু করি। দুয়েক আয়াত পড়ার পর মনে হয় যে আমি রুকুতে আছি। তখন সাথে সাথেই রুকুর তাসবীহ পড়ে যথানিয়মে বাকি নামায শেষে সাহু সিজদা করি। জানার বিষয় হল, উক্ত ভুলের কারণে সাহু সিজদা করে কি আমি ঠিক করেছি?

প্রশ্ন

আমি একদিন একাকী নামায পড়ার সময় রুকুতে গিয়ে ভুলে কিরাত পড়তে শুরু করি। দুয়েক আয়াত পড়ার পর মনে হয় যে আমি রুকুতে আছি। তখন সাথে সাথেই রুকুর তাসবীহ পড়ে যথানিয়মে বাকি নামায শেষে সাহু সিজদা করি। জানার বিষয় হল, উক্ত ভুলের কারণে সাহু সিজদা করে কি আমি ঠিক করেছি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

হাঁ, সাহু সিজদা করে ঠিক করেছেন। কেননা রুকুতে ঐ পরিমাণ কেরাত পড়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছে।

-সহিহ মুসলিম, হাদিস: ৪৮০; আলমুহীতুল বুরহানী ২/৩১৩; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৪; শরহুল মুনইয়াহ ৪৬০; রদ্দুল মুহতার ২/৮১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯৭; হালাতুল মুজাল্লী ২/৪৪৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30742&preview=true