Feature

যথাসময়ে সেজদা না করলে পরে সেজদা করা যাবে কি

প্রশ্ন (১১৮৪২) : নামাযে সেজদার আয়াত পাঠ করার পর ভুলে যথাসময়ে সেজদা না করা হলে পরবর্তীতে স্মরণ হলে সেই সেজদা নামাযে আদায় করা যাবে কি?

প্রশ্ন

নামাযে সেজদার আয়াত পাঠ করার পর ভুলে যথাসময়ে সেজদা না করা হলে পরবর্তীতে স্মরণ হলে সেই সেজদা নামাযে আদায় করা যাবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

নামাযে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সেজদা দিতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

لِكُلِّ سَهْوٍ سَجْدَتَانِ

‘প্রত্যেক ভুলের জন্য দু’টি সেজদা।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৪৮৩]

কেউ যদি তেলাওয়াতের সেজদা করতে ভুলে যায় তাহলে স্মরণ হলে তা আদায় করে নিতে হবে। তবে উক্ত কারণে নামায শেষে সাহু সেজদা করতে হবে।

বাদায়েউস সানায়ে ১/৪০২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/26971/article-details.html