Feature

দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে দুআ।

প্রশ্ন (১১৬২২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই সিজদার মাঝে কি কোনো দুআ আছে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই সিজদার মাঝে কি কোনো দুআ আছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

জি, দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে দুআ আছে। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূল (সা.) দুই সিজদার মাঝে বলতেন:

اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ

অর্থ : হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। (সুনানে আবু দাউদ, ১/২৩১; সুনানে ইবনে মাজাহ, ১/১৪৮)

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26476&preview=true