দু‘আ ও যিকির সংক্রান্ত অন্যান্য

দুআ করার কি নির্দিষ্ট কোনো সময় আছে?

প্রশ্ন (১৩৮৩০) : আমাদের বাসার পাশে একটি বড় মাদরাসা আছে। আমি সবসময় মাদরাসার মসজিদে নামায আদায় করি। আমি প্রতিদিনই দেখি যে, মাদরাসার কিছু ছাত্র মাগরিবের আযানের ৫-১০ মিনিট আগে মসজিদে এসে দু হাত তোলে মোনাজাত করে। এর আগে কাউকে আমি এভাবে মোনাজাত করতে দেখিনি। তাই আমি জানতে চাচ্ছি, এ সময়ে মুনাজাত করার কথা কি কোনো কিতাব বা হাদিসে আছে? এ ব্যাপারে দলিল-প্রমাণসহ জানিয়ে বাধিত করবেন।

একটি তাসবীহর আমল।

প্রশ্ন (১৩১৭৯) : আমি একটি বইয়ে পেয়েছি যে, প্রত্যেক ফরজ নামাযের পর ৩৩ বার সুবাহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার আর শত পূর্ণ করবে এই বলে- لَا إِلهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ . আর এক রেওয়াতে আছে যে, প্রত্যেক ফরজ নামাযের পর ৩৩ বার সুবাহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়বে। এখন আমার জানার বিষয় হল, এই উভয় আমল কি এক নাকি ভিন্ন? সঠিক সমাধান চাই।

সম্মিলিত মুনাজাত করার বিধান কী?

প্রশ্ন (১২৫২৬) : সম্মিলিত মুনাজাত করার বিধান কী? কারো ধারণা, সম্মিলিতভাবে দুআ করা শরীয়তে প্রমাণিত নেই। এ ব্যাপারে দলীল-প্রমাণসহ বিস্তারিত জানালে আমরা উপকৃত হব।

কেবলামুখী হয়ে দুআ করা কি জরুরী?

প্রশ্ন (১২০৬৫) : আমি মাদরাসায় পড়াশোনা করি। আমাদের মাদরাসায় প্রতিদিন বাদ এশা দুআর মজলিস হয়। প্রথমে ছাত্ররা নিজেরাই যিকির ও তিলাওয়াত করেন। এরপর একজন উস্তায সবাইকে নিয়ে দুআ করেন। এর মাঝে কেউ কেউ দেখি ছাত্রদের দিকে ফিরে কেবলার দিকে পিঠ দিয়ে দুআ করেন। আবার কেউ কেউ দেখি দুআর সময় ছাত্রদের দিকে পিঠ করে কেবলামুখী হয়ে দুআ করেন। আমি জানতে চাচ্ছি, এর মধ্যে সঠিক পন্থা কোনটি?

দুআয়ে কুনূত না পারলে বিতিরের নামাযে কি অন্য কোনো দুআ পড়া যাবে?

প্রশ্ন (১২০৪৪) : আমি একজন ড্রাইবার। আমি আগে নিয়মিত নামায পড়তাম না। এখন নিয়মিত পড়ার চেষ্টা করি। আমি চারটা সূরা শিখেছি। কিন্তু বিতরের নামাযে যে দুআয়ে কুনূত পড়তে হয় সেটা এখনও শিখতে পারিনি। জানার বিষয় হল, এমতাবস্থায় আমি বিতরের নামাযে কী পড়ব?

যিকির চলাকালে আযান দিলে করণীয় কী

প্রশ্ন (১১৮৪৩) : মাঝে মাঝে যিকির আযকারে ব্যস্ত থাকাবস্থায় আযান শুরু হয়ে যায়। জানতে চাচ্ছি, সে সময় কি যিকির বন্ধ করে দিব নাকি যিকির চালিয়ে যাব?

‘আল্লাহুম্মা আজিরনি মিনান্নার’ দুআ কি হাদিসে আছে?

প্রশ্ন (১১৬৯৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, . ফজর ও মাগরিবের ফরজ সালাতের পর ‘আল্লাহুম্মা আজিরনী মিনান্নার’ এই দু্আ ৭ বার পড়ার বিষয়টি কি হাদিসে আছে?

কাফেরদের কাছে দুয়া চাওয়ার ব্যাপারে ইসলাম কী বলে?

প্রশ্ন (১১৫৯২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। একদিন আমার এক হিন্দু সহপাঠী মজা করে বলল যে, আমি তোমার বিয়ের জন্য দোয়া করব । তখন আমি তাকে বললাম যে, করো। কিন্তু সে মূলত ঠাট্টা করেই এই কথা বলেছে, প্রকৃতপক্ষে সে দুয়া করবে না। এখন সে দোয়া করতে চাওয়ার পরে তাকে দোয়া করতে বলাটা কি আমার শিরক হলো?

নামাযে বাংলায় দুআ করা যাবে কি?

প্রশ্ন (১১৫৩৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাযে থাকাবস্থায় বাংলায় দুআ করা যাবে কি? এবং নামাযের ভিতর দুনিয়াবি কোনো জিনিস অর্জনের দুআ করা যাবে কি?

রিজিক বৃদ্ধির আমল

প্রশ্ন (১১৪৭৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আর্থিকভাবে অনেক কষ্টে আছি। পদে পদে শুধু টাকার জন্য অপমানিত হচ্ছি। আমাকে এমন কোনো আমল দিন যেটা আমি নিয়মিত করলে আল্লাহ তায়ালা আমাকে খুব তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবেন।

চিন্তা ও বিষন্নতা থেকে মুক্তির আমল

প্রশ্ন (১১৪৫০) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুশ্চিন্তা ও বিষন্নতা থেকে মুক্তির জন্য হাদিসে কি কি দিক নির্দেশনা আছে? জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।