অন্যান্য ইসলামী শিষ্টাচারসমূহ

ওজর ছাড়া অজুর পানি ঢেলে দেওয়ার কাজে সহযোগিতা করা কি মাকরুহ

প্রশ্ন (৩২৪৭) : আমি আমাদের উস্তাদদের খেদমত করতে পছন্দ করি। তাই আমি আমার উস্তাদগণ অজু করার সময় পানি ঢেলে দিই। কিন্তু আমার এক উস্তাদ তাকে পানি ঢেলে দেওয়ার খেদমতও নিতে চান না। আমি জানতে চাচ্চি, ওজর ছাড়া অজুর পানি ঢেলে দেওয়ার কাজে সহযোগিতা করতে কোন সমস্যা আছে কি?

দ্বীনি আলোচনা হামদ দ্বারা শুরু করবে না বিসমিল্লাহ দ্বারা

প্রশ্ন (২৯৬৬) : ওয়াজ বা দ্বীনি আলোচনা শুরু করার সময় দেখা যায় তারা হামদ ও সালাত দ্বারা শুরু করেন। কিন্তু আমরা তো জানি, ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা সুন্নত। তাহলে এটি কি সুন্নতের খেলাফ নয়?

বুকে হাত রেখে দাঁড়ানো বা হাঁটা কি নিষেধ

প্রশ্ন (২৬৬৮) : আমার অভ্যাস হল, আমি যখন দাঁড়িয়ে থাকি তখন বুকে হাত রেখে দাঁড়াই। কখনো কখনো হাঁটার সময়ও বুকে হাত রেখে হাঁটি। আমি জানতে চাচ্ছি, এভাবে বুকে হাত রেখে দাঁড়ানো বা হাঁটা শরিয়তের দৃষ্টিতে বৈধ কি?

পিঠে হাত রেখে হাঁটা যাবে কি

প্রশ্ন (২৬৬৪) : পিঠে হাত রেখে হাঁটা কি শরিয়তের দৃষ্টিতে নিষেধ? আমি কিছুদিন আগে পিঠে হাত রেখে হাঁটছিলাম। একজন প্রবীণ লোক বললেন, এভাবে হাঁটা ঠিক নয়। আমি জানতে চাচ্ছি, উক্ত লোকটির কথা কি সঠিক?

রাতে ছাদে ঘুমানো কি নিষেধ

প্রশ্ন (২৫৬৬) : আমি একবার রাতে ছাদে ঘুমাতে চাইলে আমার এক আত্মীয় বললেন, রাতের বেলা ছাদে ঘুমানো নিষেধ। আমার প্রশ্ন হল, এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

সন্ধ্যা বেলা বাচ্চাদের বাইরে যাওয়া কি নিষেধ

প্রশ্ন (২৫৬৫) : আমার দাদি সন্ধ্যায় আমার ছোট ভাই-বোনদেরকে বাহিরে যেতে দেন না। তিনি বলেন, শরিয়তে সন্ধ্যা বেলা ছোট বাচ্চাদেরকে বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। আমি জানতে চাচ্ছি, এ সম্পর্কে কুরআন হাদিসে কিছু বলা হয়েছে কি?

হাই তোলার সময় মুখে হাত না দিলে কি শয়তান মুখে প্রবেশ করে

প্রশ্ন (২৫২৩) : একটি বইয়ে পড়েছি, হাই তোলার সময় মুখে হাত দিতে হয়। না হলে মুখ দিয়ে শয়তান প্রবেশ করে। আমি জানতে চাচ্ছি, কুরআন হাদিসের কোথাও কি এমনটি বলা হয়েছে?

বিভিন্ন ধরনের প্যাকেটের গায়ে আরবি লেখায় কোন সমস্যা আছে কি

প্রশ্ন (২২১৮) : আমাদের দেশে চানাচুর ইত্যাদির প্যাকেটে আরবি লেখা থাকে। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটার সময় পড়ে থাকতে দেখা যায়। আমি জানতে চাই, এ ধরনের প্যাকেটে আরবি লেখা ঠিক কিনা?

শশুর শাশুড়িকে বাবা মা ডাকা যাবে কি

প্রশ্ন (১৯২৪) : আমার এক আত্মীয় বলল, হাদিসে অন্যকে বাবা ডাকতে নিষেধ করা হয়েছে। তাই শশুর শাশুড়িকে বাবা মা ডাকা যাবে না। আমি জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?

বিধর্মীদের সাথে লেনদেন করলে কি কোনো ইবাদত কবুল হয় না

প্রশ্ন (১৬৬৩) : আমি আমার এক হিন্দু প্রতিবেশি থেকে কিছু ঋণ নেই। আমার এক বন্ধু বলল, বিধর্মীদের সাথে লেনদেন করলে আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না। প্রশ্ন হলো, আমার বন্ধুর এ কথাটি কি সঠিক?