Feature

কুরআন মাজিদকে চুমু দেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৩০২০) : কুরআন মাজিদ তেলাওয়াতের পর তাকে শ্রদ্ধাবশত তাকে চুমু দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন

কুরআন মাজিদ তেলাওয়াতের পর তাকে শ্রদ্ধাবশত তাকে চুমু দেওয়া জায়েয আছে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, শ্রদ্ধাবশত কুরআন মাজিদকে চুমু দেওয়া জায়েয আছে। এতে কুরআন মাজিদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পায়। আর আল্লাহ তাআলা বলেন-

وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ

‘যে আল্লাহর শাআইরকে সম্মান করবে সে তা অন্তরের তাকওয়া থেকেই করবে।’ [সূরা হজ্ব, আয়াত: ২২]

আদ্দুররুল মুখতার ৬/৩৮৪; আততিবয়ান ফী আদাবি হামালাতিল কুরআন, পৃষ্ঠা : ২১২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/8388/article-details.html