অন্যান্য ইসলামী শিষ্টাচারসমূহ

তসবিহ দানা ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১৫৮৪) : আমাদের এলাকার এক লোক বললেন, জিকিরের জন্য তসবিহ দানা ব্যবহার করা বিদআত। আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি ঠিক?

কাউকে অন্য কারো দোষ সম্পর্কে অবগত করানো যাবে কি

প্রশ্ন (১৫৮১) : আমাদের এলাকার এক ব্যক্তি এলাকার এক মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমি জানি যে, ঐ মেয়ের চরিত্র ভালো না। এক্ষেত্রে আমি কি ঐ মেয়ে সম্পর্কে ঐ ব্যক্তিকে অবগত করতে পারব?

পশ্চিম দিকে পা দেওয়া যাবে কি

প্রশ্ন (১৫৪৯) : আমি একবার পশ্চিম দিকে পা দিয়ে শোয়া ছিলাম। আমার মামা বলল, পশ্চিম দিকে পা দেওয়া ঠিক না। কারণ সেদিকে কাবা রয়েছে। প্রশ্ন হলো, পশ্চিম দিকে পা দিলে কি গুনাহ হবে?

চুল, নখ বা পশম কাটার পর কী করবে

প্রশ্ন (১৫৩২) : আমি শুনেছি, চুল, নখ বা অবাঞ্চিত পশম কাটার পর সেগুলো দাফন করে দিতে হয়। কিন্তু আমরা যারা ঢাকায় বসবাস করি তারা এগুলো দাফন করার মত জায়গা পায় না। এক্ষেত্রে এগুলো কমোডে ফেলে দিলে কি কোনো সমস্যা হবে?

ইস্তিঞ্জার সময় মাথা ঢাকতে হবে কি

প্রশ্ন (১৪২১) : ইস্তিঞ্জার সময় মাথা ঢাকার বিধান কি? আমাদের এলাকার এক ব্যক্তি বলেছে, ইস্তিঞ্জার সময় মাথা ঢাকা না ঢাকা সমান কথা। উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

বিবাহ না করলে কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না

প্রশ্ন (২৪২) : আমার এক বন্ধুর কাছে শুনেছি যে,কেউ যদি বিবাহের উপযুক্ত হওয়ার পরও বিবাহ না করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার কথাটি কি সহিহ?

কাজ না থাকলে কর্মচারীদের বেতন থেকে কিছু টাকা কেটে রাখা যাবে কি না

প্রশ্ন (১৪১) : আমার একটি কাপড়ের দোকান আছে। সেখানে একজন কর্মচারী আছে। মাঝে মাঝে দেখা যায় যে,মাসে ২/৩ দিন পর্যন্ত কোনো কাজ থাকে না। ফলে কর্মচারী বেকার বসে থাকে। এতে কাঙ্ক্ষিত আয়ের চেয়ে কম আয় হয়। জানার বিষয় হল, যদি কোনো মাসে এমন হয়, তাহলে কর্মচারীর মাসিক বেতন হতে বেকার দিনগুলোর টাকা কেটে রাখা বৈধ হবে কি?

মসজিদের প্রবেশের দোয়া কোথায় পড়বে

প্রশ্ন (১৩৪) : বর্তমানে অনেক মসজিদে মূল মসজিদের বাইরে বড় বারান্দা বা চত্বর থাকে। কোনো কোনো মসজিদ থাকে মার্কেটের দোতলায়। এখন প্রশ্ন হল, মসজিদে প্রবেশের দোয়া কোনস্থানে পড়তে হবে?

কুরবানির গোশত সংরক্ষণ করা যাবে কি

প্রশ্ন (২৬) : অনেকে বলে থাকেন, তিন দিনের মধ্যে কুরবানির গোশত শেষ করতে হয়। এই বক্তব্য কি সঠিক ? কুরবানির গোশত সংরক্ষণ করে অল্প অল্প করে খেলে কোন অসুবিধা আছে কি?