হিন্দুদের হোলি উৎসবে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবে কি
প্রশ্ন (৯১৪) : আমার কিছু বন্ধু প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসবে অংশগ্রহণ করে। তাদেরকে নিষেধ করলে বলে, আমরা শুধু দেখার জন্য যাই। এখন আমার প্রশ্ন হল, তাদের এই অংশগ্রহণ শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?
প্রশ্ন
আমার কিছু বন্ধু প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসবে অংশগ্রহণ করে। তাদেরকে নিষেধ করলে বলে, আমরা শুধু দেখার জন্য যাই। এখন আমার প্রশ্ন হল, তাদের এই অংশগ্রহণ শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হোলি হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব। এতে অংশগ্রহণ করার অর্থই হল তাদের এই কাজকে সমর্থন জানানো। ইসলামি শরিয়তে এটা সম্পূর্ণরূপে হারাম। আর তাছাড়াও হাদিস শরিফে কঠোর ভাষায় রাসূল (সা.) বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন।
রাসূল (সা.) ইরশাদ করেছেন,
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]
তাই কোনো অবস্থাতেই হিন্দুদের হোলি উৎসবে অংশগ্রহণ করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4010/article-details.html
← পূর্ববর্তী
গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা ইসলাম সমর্থন করে কি
পরবর্তী →